শুধু যুক্তরাষ্ট্রেই করোনায় মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে
1
0
করোনা ভাইরাস সংক্রমণের গতি যুক্তরাষ্ট্রে কিছুটা কমলেও থেমে নেই মৃত্যুর মিছিল। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ১০ হাজার ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যাও ২০ লাখ ছুঁই ছুঁই করছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৫০৩ জন। আক্রান্ত ১৯ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লাখেরও বেশি মানুষ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জুন মাসের এই কয়দিনে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক হাজারের মতো প্রাণহানি হয়েছে। এপ্রিলের বেশ কয়েকদিন টানা দুই হাজারের বেশি মৃত্যু দেখেছিল দেশটি। সেই তুলনায় বর্তমানে মৃত্যুহার কিছুটা কমেছে।
(1)