নিউজিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা
0
0
নতুন করে ২২ জনের প্রাণ হারানোর পর নিউজিল্যান্ড এবার প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত হলো।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এমন খবরই নিশ্চিত করেছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।
২২ মে নিউজিল্যান্ডের সর্বশেষ করোনা শনাক্ত হয়েছিল। করোনামুক্ত হওয়ার খবরে উচ্ছ্বসিত স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. অ্যাশলে ব্লুমফিল্ড বলেন, যারা উদ্বেগের মধ্যে আছেন তাদের জন্য এটা সত্যিই ভালো খবর। সবার জন্য উৎসাহব্যঞ্জক একটি সংবাদ। স্বাস্থ্য মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, আজ আমরা ঘোষণা করছি নিউজিল্যান্ডে আর কোভিড-১৯ আক্রান্ত কোনো রোগী নেই।
দেশের শীর্ষস্থানীয় দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড লিখেছে, আজ কিউইরা এমন একটি অর্জন করেছে, যেটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর জন্য এখনও স্বপ্ন দেখার মতো।
(0)