fbpx
হোম রাজনীতি

রাজনীতি

অবশেষে দুই শর্তে মুক্তি পেলেন খালেদা জিয়া

অবশেষে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড স্থগিত করে গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেয় সরকার। আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। সেখান থেকে গন্তব্য গুলশানের বাসভবন। এরআগে, দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিতে দলটির মহাসচিব মির্জা...বিস্তারিত

যে কোনো সময় মুক্তি পাবেন খালেদা জিয়া: ওবায়দুল কাদের

যেকোন সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মুক্তি আদালতের বিষয় হলেও আবেদনটি তার পরিবার থেকে করা হয়েছে। নিয়ম অনুযায়ী সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রী তাকে মুক্তি দিয়েছেন বলে আজ সকালে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান । কখন মুক্তি পাবেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন,...বিস্তারিত

খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত

শর্ত সাপেক্ষে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে গুলশানের নিজ বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন। তবে তিনি বিদেশে যেতে পারবেন না। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮...বিস্তারিত

‘স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল’

করোনাভাইরাসের কারণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

সরকার করোনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা লুকানোর চেষ্টা করছে: রিজভী

মিথ্যাচার করে সরকার করোনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা লুকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে রাজধানীর বেইলি রোডে করোনা পরিস্থিতিতে সাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। সরকার যথাসময়ে পদক্ষেপ নিলে করোনা পরিস্থিতি এতোটা ঘোলাটে হতো না বলেও দাবি করেন রিজভী। তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে...বিস্তারিত

সরকার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে: রিজভী আহমেদ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে । আজ সকালে রাজধানী বেইলি রোড এলাকায় করোনা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমে এ মন্তব্য করেন তিনি। তিনি অভিযোগ করেন, সরকার দেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। করোনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা প্রকাশ করা হচ্ছে না বলেও অভিযোগ করেন। রিজভী আরও বলেন, সরকার...বিস্তারিত

নির্বাচিত হলে ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় কাজ করব: ডাঃ শাহাদাত

চট্টগ্রাম সিটি নির্বাচনে জয়ী হলে ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপির মেয়র প্রাথী ডাঃ শাহাদাত হোসেন। আজ নগরীর ৩৮ নং দ‌ক্ষিণ মধ্যম হালিশহর ওয়া‌র্ডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। ডাঃ শাহাদাত হোসেন বলেন, নগরীর ভোটারদের মাঝে ৬০ শতাংশ ভাড়াটিয়া। গণপরিবহন উন্নত ও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা করা জন্য এক বার সুযোগ চান বিএনপির এই...বিস্তারিত

গণফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ড. কামাল হোসেনকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে গণফোরামের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি বিলুপ্তের এক সপ্তাহ পর বৃহস্পতিবার (১২ মার্চ) এ কমিটি ঘোষণা করা হলো। তবে এতে পুরোনো কমিটির নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরীসহ বেশ কয়েকজন প্রেসিডয়াম সদস্যকে বাদ দেওয়া হয়েছে। দুপুরে দলটির আহ্বায়ক কমিটির সাধারণ...বিস্তারিত

করোনা নিয়ে কোন রাজনীতি নয়: মির্জা ফখরুল

করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করা হলেও তা প্রতিরোধে বাংলাদেশ সরকার যথেষ্ট ব্যবস্থা নিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে পল্টন এলাকায় সাধারণের মাঝে করোনা ভাইরাস সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন মির্জা ফখরুল। এর আগে তিনি সাংবাদিকদের জানান, মুজিব বর্ষকে গুরুত্ব দিতে গিয়ে করোনা মোকাবেলায় বিলম্ব করেছে সরকার। তিনি...বিস্তারিত

মানহানি মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে করা মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি এ এস এম আব্দুল মুবিনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ বেগম জিয়ার জামিন মঞ্জুর করেন। এ মামলায় এর আগে দুই দফায় বেগম...বিস্তারিত

’করোনাভাইরাস: বৈঠক-জনসভা স্থগিত করার সিদ্ধান্ত আওয়ামী লীগের’

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এপ্রিল মাস পর্যন্ত সব ধরনের বৈঠক, জনসভা ও আলোচনা সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশে করোনাভাইরাস...বিস্তারিত

করোনার কারণে আন্দোলন কর্মসূচি স্থগিত: মির্জা ফখরুল

এবার করোনা ভাইরাসের কারণে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার (১০ মার্চ) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। মহাসচিব বলেন, বাংলাদেশের গণমানুষের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দুই বছরেরও বেশি সময় ধরে কারাগারে আবদ্ধ রয়েছেন।...বিস্তারিত

প্রধানমন্ত্রীর কাছে জনস্বাস্থ্যের চেয়ে অন্য কিছু মুখ্য নয়: কাদের

মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিতের সাথে কোনো রাজনীতি নেই। একটি মহল এটাকে ভিন্নরূপ দিতে চাইছেন। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের কথা ভেবে বাধ্য হয়ে সরকার মুজিববর্ষ উদযাপনের কর্মসূচি কাঠছাট করেছে। প্রধানমন্ত্রীর কাছে জনস্বাস্থ্যের চেয়ে অন্য কিছু মুখ্য নয়। কতিপয় ব্যবসায়ী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ অন্য সামগ্রি মজুদ করে...বিস্তারিত

খালেদা জিয়ার দণ্ড মওকুফে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন

মুজিববর্ষে মানবিক কারণে খালেদা জিয়ার দণ্ড মওকুফের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সকালে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান ও জাতিসংঘ মানবাধিকার সনদ অনুযায়ী একজন বয়স্ক ও অসুস্থ নারী হিসেবে খালেদা জিয়ার জামিন পাওয়ার অধিকার রয়েছে। আবেদনে আরও উল্লেখ করা হয়েছে,...বিস্তারিত

দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাবনূর

চিত্রনায়িকা শাবনূর । একসময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী । ২০১২ সালের ২৮ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন শাবনূর ও অনীক মা’হমুদ। বিয়ের পরের বছরের ২৯ ডিসেম্বর এই দম্পতি ছেলেসন্তানের মা-বাবা হন। তাদের ছেলের নাম আইজান নেহান। বর্তমানে সে অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গেই থাকে। কিন্তু হঠাত স্বামী অনীকের কাছে বিচ্ছেদ চেয়ে নোটিশ পাঠান শাবনূর। এরপর থেকে শুরু হয়...বিস্তারিত

সরকার করোনা ভাইরাস গোপন করেছিল: মির্জা ফখরুল

বাংলাদেশে করোনা ভাইরাস আগেই এসেছে, কিন্তু সরকার গোপন করেছিল বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার করোনা ভাইরাস নিয়ে এতোদিন কিছু বলেনি। তারা খুঁজে পায়নি। হঠাৎ কালকে খুঁজে পেয়েছে। যখন বিদেশি অতিথিরা মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশে আসতে অপারগতা প্রকাশ করলেন তখনই এই ৩ জনের নাম আসল। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক...বিস্তারিত

মুজিববর্ষের ১৭ মার্চের মূল অনুষ্ঠান স্থগিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ প্যারেড গ্রাউন্ডের মূল অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। সেদিন ছোট আকারে সীমিত পরিসরে উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। রবিবার রাতে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।...বিস্তারিত

জিকে শামীমের জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জিকে শামীমের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ । বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আজই শুনানি হওয়ার কথা রয়েছে । এর আগে শনিবার গণমাধ্যমে অস্ত্র মামলায় জিকে শামীমের ৬ মাসের জামিনের সংবাদটি প্রকাশ হলে উক্ত বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না । যদিও...বিস্তারিত

গণফোরামের ভাঙ্গন আর উত্তাপ বেড়েই চলছে

গণফোরামে চলছে ভাঙ্গন আর উত্তাপ । এনিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা । গত সপ্তাহে গণফোরামে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ৪ মার্চ দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন । ভেঙে দেওয়ার ৩ দিনের মাথায় তাকে না জানিয়েই গণফোরামের ব্যানারে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভেঙে দেওয়া কমিটির একাংশ । আর...বিস্তারিত

৭ মার্চের ভাষণ অস্বীকার মানে স্বাধীনতাকে অস্বীকার করাঃ ওবায়দুল কাদের

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে যারা অস্বীকার করেন প্রকারান্তরে তারা স্বাধীনতাকেই অস্বীকার করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন তিনি । এসময়...বিস্তারিত