fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

রোহিঙ্গা ইস্যুর কোনো সমাধান জানি না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের এখনকার নীতি হলো আর কোনো রোহিঙ্গা নেওয়া হবে না। এটা একটা সমস্যা। রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে হবে। তাদের অবশ্যই যেতে হবে।’ তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষদিন আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সীমান্তের ওপাশে মিয়ানমারে সংঘাতের কারণে রোহিঙ্গারা আবারও বাংলাদেশে ঢুকছে- এ...বিস্তারিত

জেনিনে নারীসহ ৯ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ৯ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জেনিনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয় ইসরায়েলি সেনাদের। সেখানে গুলি ছোড়ে তারা। জেনিনে মৃতদের মধ্যে একজন বয়স্ক নারীও রয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা দাবি করেছেন, ইসরায়েলি সেনারা জেনিনের একটি শিশু হাসপাতালে কাঁদানে গ্যাস ছুড়েছে।...বিস্তারিত

এতো বড় পৃথিবীতে বেঁচে আছে মাত্র ৩৫০টি তিমি !

সমুদ্র মানে-উত্তাল ঢেউ। অতল পানি-আর ঢেউ মিলিয়েই মাছেদের ঘর। কিন্তু সেখানে জাহাজের আনাগোনা, মৎস্যজীবীদের নানা রকম ফাঁদ। সব মিলিয়ে শিকারিদের হানা- এ সবেই ধীরে ধীরে বিপন্ন হয়ে উঠেছে ‘নর্থ অ্যাটলান্টিক রাইট হোয়েল’। আমেরিকা এবং কানাডার সমুদ্র উপকূল ঘেঁষে নয় মাসে ছয় মাসে এই প্রজাতির দুই একটি তিমিকে দেখা গেলেও বিশেষজ্ঞদের দাবি, এই মুহূর্তে মোটে ৩৫০টিই...বিস্তারিত

দেশের সীমানা ছাড়িয়ে টিভি রিয়েলিটি শো ‘বেক্সিমকো ইসলামিক আইকন’ এখন আন্তর্জাতিক অঙ্গনে!

এবার দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ করলো ‘বেক্সিমকো ইসলামিক আইকন’- সিজন ৩ ।  ইসলাম ও সাধারণ জ্ঞানের যুদ্ধে এবার লড়বেন বাংলাদেশ ছাড়াও ভারত, সৌদি আরব, ইংল্যান্ড, পাকিস্তান, আমেরিকা, মালয়েশিয়া, তুরস্ক, মিশরসহ বিশ্বের বিভিন্ন দেশের আলেমে দ্বীন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ট্যালেন্ট ও খতিবগণ। অনুষ্ঠানের আয়োজক গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও ইসলামিক আইকন এর...বিস্তারিত

ঘুষি মেরে হাঙর তাড়াতে পারলেও শেষ জীবনে বোতলও খুলতে পারতেন না তিনি

বয়স ৬০ বছর হলেও তাকে দেখে মনে হত ৮৫। এক কালে বক্সিং রিংয়ে দাপিয়ে বেড়িয়েছেন। হিংসাত্মক কাণ্ডকারখানায় শহরের ত্রাসও হয়ে উঠেছিলেন। এমনকি, ঘুষি মেরে হাঙরদের তাড়িয়েছেন বলেও তার দাবি। তবে দুই দশকের বেশি জেলে কাটিয়ে, মাত্রাতিরিক্ত মদ্যপান করে, বাত আর ডায়াবেটিসে ভুগে, শেষংবয়সে এতটাই দুর্বল হয়ে গিয়েছিলেন যে বিয়ারের ক্যানও খুলতে পারতেন না ইংল্যান্ডের প্রয়াত...বিস্তারিত

মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেয়া হবে না বাংলাদেশে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে নতুন করে কাউকে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ে নতুন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। দেশে আবারও রোহিঙ্গা প্রবেশ করছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, মূলত আমরা বাংলাদেশে আর কাউকে ঢুকতে দিব...বিস্তারিত

‘তেজ’ হারাচ্ছে সূর্য, ২০৩০ সালের মধ্যেই পৃথিবীতে ফিরে আসবে তুষারযুগ !

২০২০ সালে অস্তাচলে যাবে সূর্য। পৃথিবী থেকে মুছে যেতে আরম্ভ করবে প্রাণের রেশ। এমনটাই আশঙ্কা বৈজ্ঞানিকদের। নয়া এক গবেষণা বলছে, ২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে সোলার সাইকেল সিস্টেমটাই ক্র্যাশ করতে পারে। ডেইলি মেল সূত্রে এই খবরে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, ১৬৪৬ থেকে ১৭১৫ সালের মধ্যেও একবার এমনটাই ঘটেছিল। যার জেরে লন্ডনের টেমস নদী গোটাটাই...বিস্তারিত

গান রেকর্ড শুরু হলো যেভাবে…

আধুনিক রেকর্ড প্লেয়ারের শুরু হয়েছে গ্রামোফোন দিয়ে। যন্ত্রটি আবিষ্কার করেছেন, টমাস এডিসন (১৮৪৭-১৯৩১) ১৮৭৭ সালে শব্দযন্ত্র আবিষ্কার করেন এবং তার নাম দেন ফোনোগ্রাফ। ১৮৮৭ সালে এমিল বার্লিনার গ্রামোফোন আবিষ্কার করেন, যা এডিসনের ফোনোগ্রাফেরই উন্নত ব্রিটিশ সংস্করণ। পরবর্তী দুই বছরের মধ্যে অনেক গ্রামোফোন কোম্পানি প্রতিষ্ঠিত হয়। সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা থেকে জানা যায়, ‘বাংলাকে গ্রামোফোন জগতের...বিস্তারিত

এক লিটার পেট্রলে গাড়ি চলবে ১০০ কিলোমিটার ! এই যন্ত্রের আবিষ্কারক হঠাৎ গায়েব…

পেট্রোপণ্যের মূল্য দিন দিন বেড়েই চলেছে। মাত্রাতিরিক্ত দাম মেটাতে গিয়ে নাজেহাল মানুষ। কিন্তু পেট্রোপণ্য নিয়ে বিশ্বের সামগ্রিক চিত্র এমন না-ও হতে পারত। খুব কম পেট্রলে গাড়ি চলতে পারত অনেক দূর পর্যন্ত। কিন্তু তা যার জন্য সম্ভব হতে পারত, সেই বিজ্ঞানী টম ওগলে উধাও হয়ে যান রহস্যজনক ভাবে। কোনো গাড়ি যদি এক লিটার পেট্রলে ১০০ কিলোমিটার...বিস্তারিত

বয়স ১৩ হলেই পালিত কন্যাকে বিয়ে করতে পারবেন বাবা ! উদ্ভট আইন…

এখানে ১৯৭৯ সাল থেকে নারীদের তালাকের অধিকার নিষিদ্ধ করা হয়। অর্থাৎ পুরুষদের তালাক দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু স্বামী তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা করলেও কোনো স্ত্রী তা দাবি করতে পারে না। দীর্ঘদিন ধরে ইরানে নারীরা তাদের পোশাক ও চুল সংক্রান্ত কঠোর আইনের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে। ইরান সরকার তাদের ভয় দেখানোর জন্য অনেক পদক্ষেপ নিলেও নারী...বিস্তারিত

বানরের অণ্ডকোষের মাধ্যমে মানুষের বয়স কমিয়ে দিয়েছিলেন যে চিকিৎসক !

সাল ১৯২৩, লন্ডনে আয়োজিত ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ সার্জেন-এ দাঁড়িয়ে একের পর এক ছবি দেখাচ্ছিলেন সার্জ ভোরোনফ। সঙ্গে শোনাচ্ছিলেন অবিশ্বাস্য সব গল্প। তার কথা শুনে বিস্ময়ে বাক্‌রুদ্ধ হয়ে গিয়েছিলেন সভায় উপস্থিত শয়ে শয়ে চিকিৎসক। বিশ্বের নানা প্রান্ত থেকে অন্তত ৭০০ বিশেষজ্ঞ চিকিৎসক হাজির হয়েছিলেন লন্ডনের ঐ সভায়। তাদের সামনেই নিজের আবিষ্কার এবং কীর্তির নজির তুলে ধরেছিলেন...বিস্তারিত

১৩ তারিখ ১৩টা ১৩ মিনিটে ১৩ বছরের কিশোরের উপর বাজ পড়লো !  এরপর…

দিনটি ছিল ১৩ তারিখ শুক্রবার। ঘড়ির কাঁটায় তখন ১৩টা বেজে ১৩ মিনিট। বজ্রাঘাতে শরীর পুড়ে গিয়েও মৃত‍্যুমুখ থেকে বেঁচে ফিরলো ১৩ বছরের কিশোর। সংখ‍্যাটি নিয়ে চর্চাও হয় বিস্তর। কথায় রয়েছে ‘আনলাকি থার্টিন’। কিছু ক্ষেত্রে এই ধারণা বদলে যায়। আবার কিছু ক্ষেত্রে এই সংখ‍্যার অভিঘাত জীবনে এমন ভাবে পড়ে যে, মনে থেকে যায় আজীবন। সমুদ্রের ধারে খেলা...বিস্তারিত

১১৮ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি !

১১৮ বছর বয়সে মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ফরাসি সন্ন্যাসিনী লুসিল র‍্যান্ডন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) দক্ষিণ ফরাসি শহর টউলনের সেন্ট-ক্যাথরিন-লাবোর নার্সিং হোমে ঘুমের মধ্যে মারা যান র‍্যান্ডন। ঐ নার্সিং হোমের মুখপাত্র ডেভিড তাভেলা জানান, খুব কষ্ট লাগছে। তবে মৃত্যুর মধ্য দিয়ে তার মুক্তি হলো। র‍্যান্ডন ১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ...বিস্তারিত

‘বিশ্বায়নের ক্ষেত্রে নয়া ইসলামি সভ্যতার সক্ষমতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘বিশ্বায়নের ক্ষেত্রে নয়া ইসলামিক সভ্যতার সক্ষমতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৪ জানুয়ারি) রাজধানীর ইরান সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি, ইরানের রিলিজিয়নস অ্যান্ড ডেনোমিনেশন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর...বিস্তারিত

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের শীতবস্ত্র উপহার দিল ইরান

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের শীতবস্ত্র উপহার দিল ইসলামি প্রজাতন্ত্র ইরান। শীতের প্রকোপ থেকে রোহিঙ্গাদের রক্ষায় এ উদ্যোগ নিয়েছে দেশটি। গত সপ্তাহে ইরানের একটি প্রতিনিধি দল কক্সবাজরের উখিয়ায় রোহিঙ্গাদের ৪ নম্বর ক্যাম্পে এ শীতবস্ত্র বিতরণ করে। এই প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের প্রতি ইরানের সহায়তা অব্যাহত...বিস্তারিত

নাম, চেহারা, উচ্চতা, পেশা সবই মিলে গেলেও তারা যমজ নন !

পৃথিবীতে এমন ‘যমজ’ আছে যারা দেখতে একই রকম। এমন একটা ঘটনা ঘটেছে যা একটু অন্যরকম। দুইজন মানুষ, দেখতে অবিকল এক, উচ্চতা এক, পেশা এক, এমনকি নামও এক। অথচ কেউ কাউকে চিনতেন না। দুইজনের আলাপ হল একই শল্যচিকিৎসকের কাছে অস্ত্রোপচার করাতে গিয়ে। না, কোনো মিস্ট্রি থ্রিলার ছবির গল্প নয়, এমনই ঘটনা ঘটেছে আমেরিকার দুই ক্রীড়াবিদের জীবনে।...বিস্তারিত

হেজাজ থেকে যেভাবে জন্ম হলো সৌদি আরবের

হেজাজ- এর আক্ষরিক অর্থ হচ্ছে ‘বাধা’। এই অঞ্চলটি বর্তমান সৌদি আরবের পশ্চিম অংশ। এর পশ্চিমে লোহিত সাগর, উত্তরে জর্ডান, পূর্বে নজদ ও দক্ষিণে আসির অবস্থিত। এর প্রধান শহর জেদ্দা। তবে ইসলামের পবিত্র শহর মক্কা ও মদিনার জন্য এই অঞ্চল অধিক পরিচিত। ইসলামের পবিত্র স্থানের অবস্থানের কারণে হেজাজ আরব ও ইসলামি বিশ্বে ঐতিহাসিক ও রাজনৈতিক দিক...বিস্তারিত

যে বিড়ালের মূল্য ৮০০ কোটি টাকা !

বিশ্বে বেশ জনপ্রিয় এই বিড়ালটির নাম অলিভিয়া। একাধিক মিউজিক ভিডিওতে অংশ নিয়েছে। এমনকি কয়েকটি বিজ্ঞাপনেও দেখা গেছে বিড়াল অলিভিয়াকে। বিশ্বের ধনী পোষ্যদের তালিকায় তার স্থান তৃতীয়। এর মালিক গ্র্যামি জয়ী গায়ক টেলর সুইফট। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সেলিব্রিটি অলিভিয়া। ইনস্টাগ্রাম খতিয়ে দেখে একটি তালিকা তৈরি করেছে ফোর্বস স্টাইল লিস্ট। এই বিড়ালের মূল্য প্রায় ৮০০ কোটি টাকা।...বিস্তারিত

কী কারণে আফগানিস্তানের সুপারকার নিয়ে এতো আলোচনা ?

আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তা পুরু তুষারের চাদরে ঢাকা। সেই রাস্তায় হঠাৎ এসে উদয় হলো অত্যাধুনিক স্পোর্টস কার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই দৃশ্যের ছবি এবং ভিডিও। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে এমন গাড়ি নির্মাণ নিয়েই মূলত এত আলোচনা। আফগানিস্তানে তৈরি প্রথম এই স্পোর্ট কারটির ডিজাইনাররা এর নৈপুণ্য প্রদর্শন করেছেন। শীতের একটি তুষারময় দিনে কাবুলের রাস্তায় গাড়িটির প্রদর্শনী হয়।...বিস্তারিত

যার রয়েছে ৩ জন স্ত্রী ও ৬০ জন সন্তান; ১০০ সন্তানের পিতা হওয়ার ইচ্ছা !

সরদার জান মুহাম্মাদ খিলজি বহু সন্তানের পিতা হওয়ার যাবতীয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জান মুহাম্মদের বয়স ৫০ বছর। এই বয়সের মধ্যে ৬০টি সন্তানের জন্ম দিয়েছেন তিনি। জান মুহাম্মদের ইচ্ছা ১০০ সন্তানের পিতা হবেন তিনি। ৬০তম শিশুটির নাম রেখেছেন হাজী খুশাল। জান মুহাম্মদের তিন স্ত্রী আছে এবং চতুর্থ একজনকে খুঁজে বের করার চেষ্টা করছেন। তিনি বলেছেন ‘আমি...বিস্তারিত