fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ড্রোন হামলায় ইরানের কমান্ডার নিহত !

ইরানের বিপ্লবী গার্ডসের এক জ্যেষ্ঠ কমান্ডার সিরিয়া-ইরাক সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কমান্ডার ছাড়াও আরও তিনজন নিহত হয়েছেন। শনি থেকে রবিবারের মধ্যে কোনো এক সময় তাদের ওপর হামলা হয়েছিল। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। ইরাকি গোয়েন্দা সূত্রের বরাতে আল-আরাবিয়াহ জানিয়েছে, সিরিয়া অতিক্রম করতে যাওয়া আল-কিয়াম সীমান্তে তাদের গাড়ি হামলার লক্ষ্যবস্তু বানানো হয়। তাদের...বিস্তারিত

ওআইসিতে জম্মু-কাশ্মীর নিয়ে প্রস্তাব আসায় চটেছে ভারত !

নাইজারে ওআইসির বৈঠকে জম্মু-কাশ্মীর নিয়ে যৌথ প্রস্তাব আসায়  ভারত সেই প্রস্তাবের কড়া সমালোচনা করে বলেছে, জম্মু-কাশ্মীর নিয়ে এ ধরনের প্রস্তাব গ্রহণের কোনো অধিকার অন্য কোনো দেশের নেই। নাইজারে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বৈঠকে জম্মু-কাশ্মীর নিয়ে যৌথ প্রস্তাব গ্রহণ করেছে বিশ্বের গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলো। এনিয়ে ভারতের বিবৃতিতে ফের বলা হয়েছে, জম্মু-কাশ্মীর ভারতের অখণ্ড অংশ। এবং...বিস্তারিত

ইরানের পরমাণু বিজ্ঞানীকে রিমোট কন্ট্রোলড মেশিনগান দিয়ে হত্যা করা হয় !

ইরানের পারমাণবিক কর্মসূচির স্থপতি হিসেবে পরিচিত পরমাণু বিজ্ঞানী মোহসীন ফখরিজাদেহকে একটি রিমোট কন্ট্রোলড মেশিনগান দিয়ে হত্যা করা হয়েছে। রোববার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে তার কাছাকাছি অন্য একটি গাড়ি থেকে রিমোট কন্ট্রোলড বন্দুকের মাধ্যমে এই হত্যাকাণ্ড চালানো হয়। প্রথম থেকেই...বিস্তারিত

নাইজেরিয়ায় ১১০ কৃষককে গলাকেটে হত্যা !

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরের কাছে ধানের জমিতে হামলা চালিয়ে অন্তত ১১০ কৃষককে হত্যা করেছে বোকো হারাম জঙ্গিরা। প্রথমে ৪৩ জনের মৃত্যুর খবর এসেছিল। জিহাদ বিরোধী একজন মিলিশিয়া শনিবার জানান, খোশোবে গ্রামে হত্যাকারীরা কৃষি শ্রমিকদের হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে। মিলিশিয়া নেতা বাবাকুরা কোলো জানান, তারা ১১০টি লাশ উদ্ধার করেছেন। সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে।...বিস্তারিত

সারাবিশ্বে একদিনে পৌনে ৬ লাখ মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৭১ হাজার ৯৩৪ জন মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ কোটি ২৫ লাখ ৫২ হাজারেরও বেশি। এই সময়ে (শেষ ২৪ ঘণ্টায়) এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯ হাজার ২০৩ জন। আর এখন পর্যন্ত মোট প্রাণ হারানো মানুষের সংখ্যা ১৪ লাখ ৫৭ হাজার ৫১৬...বিস্তারিত

জম্মু ও কাশ্মীরে ভোটগ্রহণ চলছে…

জম্মু ও কাশ্মীর ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে আজ (শনিবার) সকাল ৭টায়। চলবে দুপুর ২টা পর্যন্ত। ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের (ডিডিসি) আট দফার নির্বাচনে জম্মু ও কাশ্মীরের মোট ২৮০টি আসনে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ পর্ব শেষ হবে ১৯ ডিসেম্বর। ফলপ্রকাশ ২২ ডিসেম্বর। আজ...বিস্তারিত

ইসরায়েল ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে: নিউইয়র্ক টাইমস

আমেরিকার প্রভাবশালী পত্রিকা ‘নিউইয়র্ক টাইমস’ জানিয়েছে, ইরানের খ্যাতিমান পদার্থবিজ্ঞানি মোহসেন ফাখরিযাদে হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েল জড়িত বলে তিনজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। আমেরিকার তিন কর্মকর্তার মধ্যে দুজন গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন। শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে বিখ্যাত বিজ্ঞানী ও গবেষককে সন্ত্রাসী হামলার মাধ্যমে হত্যা করা হয়। নিউইয়র্ক টাইমস আরও বলছে, এই হত্যাকাণ্ডের কথা আমেরিকা আগে থেকে কতটুকু জানতো তা...বিস্তারিত

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের গোলাগুলিতে ২ ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভারতীয় দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত। শুক্রবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার লাইন অব কন্ট্রোলের সুন্দরবানি সেক্টরে এই গোলাগুলির ঘটনা ঘটে। ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতেই কয়েক দফা গুলি ছোড়ে। এর পাল্টা জবাব দেয় ভারতীয় সীমান্তরক্ষীরাও। দু’পক্ষের কয়েক...বিস্তারিত

৩৩৭ জন এরদোয়ান বিদ্রোহীর যাবজ্জীবন কারাদণ্ড !

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে বিদ্রোহ করার দায়ে ৩৩৭ জন সাবেক সেনা কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড হলো। তুরস্কের আদালত ২০১৬ সালের জুলাই মাসে এক অভ্যুত্থানের মাধ্যমে এরদোয়ান সরকারকে উৎখাতের চক্রান্তে যুক্ত থাকার অভিযোগে এই আদেশ দেন দেশটির আদালত। ঐ সময় তুরস্কের সেনাবাহিনীর একাংশ বিদ্রোহ ঘোষণা করে এরদোয়ানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চেয়েছিল। রাজধানী আঙ্কারার কাছে একটি বিমানঘাঁটির...বিস্তারিত

হোয়াইট হাউস ছাড়ার আগে নতুন শর্ত ট্রাম্পের…

চলতি বছরের ৩ নভেম্বর আমেরিকায় অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট। আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি। জিততে হলে প্রয়োজন হয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটের। সেখান থেকে ট্রাম্প এখনও বহুদূর। নির্বাচনের আগে নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচনার পাত্র হয়েছেন ট্রাম্প। ভোটের পরও একের পর এক মন্তব্য করে শিরোনামে...বিস্তারিত

সৌদি-ইসরায়েল বৈঠকের বিতর্ক আরও চরমে তুললেন পম্পেও

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠক নিয়ে বিতর্ক ফের উসকে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মঙ্গলবার এক সাক্ষাতকারে ওই বৈঠকের বিষয়ে তিনি বলেন, তারা সাক্ষাৎ করেছেন কিংবা নাও করে থাকতে পারেন। মার্কিন ও ইসরায়েলি মিডিয়া চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল যে, দীর্ঘদিনের শত্রুতা ত্যাগ করে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রোববার ক্রাউন...বিস্তারিত

ভারত অচল; সড়কে সড়কে আগুন আর বিক্ষোভ !

বাম ও কংগ্রেসি ট্রেড ইউনিয়নগুলির ডাকা ভারত বন্ধে বিপর্যস্ত হল স্বাভাবিক জীবন। কলকাতাসহ বঙ্গে পথ অবরোধ, রেললাইন অবরোধের ফলে পরিবহন ব্যবস্থা কার্যত অচল। একুশের নির্বাচনের আগে বাম কংগ্রেসের কাছে এই ধর্মঘট সফল করানোটা ছিল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জর মোকাবিলায় তারা যে আংশিক সফল তার পরিচয় শহরের রাস্তাঘাটে। এদিকে ভারতে কেন্দ্রীয় সরকারের শ্রম এবং কৃষি আইনসহ নানান...বিস্তারিত

ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে। তার মুখপাত্র জানিয়েছেন, ৪২ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এই সপ্তাহের শুরুতেই করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ফলাফল আসার পর থেকে কোয়ারেন্টাইনেই আছেন তিনি। এক বিবৃতিতে জানানো হয়, ট্রাম্প জুনিয়র ভাইরাসটির উপসর্গবিহীন। তারপরও কোভিড-১৯ চিকিৎসার সবগুলো নির্দেশনা মেনে চলছেন তিনি। এর আগে ডোনাল্ড ট্রাম্পের আরেক ছেলেও করোনাভাইরাসে...বিস্তারিত

বিশ্বজুড়ে করোনায় একদিনে ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আবারও বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১২ হাজার ৭ জন। এর আগে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছিলো আগের দিনই। সেদিন প্রাণ হারিয়েছিলো ১১ হাজার ৭৩২ জন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট প্রাণ হারিয়েছে ১৪ লাখ ২৬ হাজারের বেশি মানুষ।...বিস্তারিত

কারাবাখের কালবাজার দখল করেছে আজারবাইজান

আজারবাইজানের সেনাবাহিনী নাগার্নো-কারাবাখ অঞ্চলের আরো একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে । রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান এবং আর্মেনিয়া সম্প্রতি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য যে চুক্তি সই করেছে তার আওতায় কালবাজার নামে গুরুত্বপূর্ণ এলাকাটির নিয়ন্ত্রণ নিল আজেরি বাহিনী। বুধবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতি প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, কালবাজার এলাকায় আজেরি সেনাদের নির্বিঘ্ন...বিস্তারিত

সৌদিতে তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

ইয়েমেন সীমান্তের কাছে লোহিত সাগরের সৌদি উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুধবার শুকাইক উপকূলে মাল্টার পতাকাবাহী ও গ্রিস পরিচালিত এমটি আগ্রারিতে বিস্ফোরণ হয়। তবে এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ক্রুরা নিরাপদ আছেন বলে জানা গেছে। এ ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ট্যাংকারটি অজ্ঞাত হামলারীদের দ্বারা শিকার হয়েছে। শক্তিশালী...বিস্তারিত

ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই : নরেন্দ্র মোদি

মহামারি করোনাভাইরাসের কার্যকর ভ্যাকসিনের অপেক্ষায় থাকা ভারতবাসীকে সতর্ক করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, করোনা ভ্যাকসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই। যে কোনো ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, সেটা যতই জনপ্রিয় ও কার্যকরী হোক না কেন। তাই করোনার ভ্যাকসিনও এর ব্যতিক্রম নয়। এসময় অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার...বিস্তারিত

জীবন বাঁচাতে পালাচ্ছেন ইথিওপিয়ার জনগণ !

ইথিওপিয়ায় গৃহযুদ্ধ থেকে বাঁচতে দেশটির টিগ্রে অঞ্চল ছেড়ে পালাচ্ছেন সেখানকার বাসিন্দারা ৷ অনেকেই আশ্রয় নিয়েছেন সুদান-ইথিওপিয়া সীমান্তে ৷ ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলে চলমান লড়াই থেকে বাঁচতে দেশটির সঙ্গে সুদানের সীমান্তে আশ্রয় নিয়েছেন অনেক শরণার্থী ৷ দুই পক্ষের সংঘাতে নারী ও শিশুদের ভোগান্তিও চরমে পৌঁছেছে ৷ জাতিসংঘ সেখানে আন্তর্জাতিক আইনে লঙ্ঘন ঘটছে বলে সতর্ক করেছে ৷ টিগ্রে থেকে...বিস্তারিত

আবারও হার না মানার ঘোষণা ট্রাম্পের !

নির্বাচনে পরাজয় মেনে নিচ্ছেন তো আবার পরক্ষণেই পরাজয় মেনে নেবেন না বলে টুইট করছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ টুইটে আবারও পরাজয় মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। যদিও এর কয়েক ঘণ্টা আগে নিজেই টুইট করে হার মেনে নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে প্রস্তুতি...বিস্তারিত

রোহিঙ্গা ইস্যুতে ঢাকার নতুন উদ্যোগ

চলতি সপ্তাহের ২৭-২৮ নভেম্বর নাইজারে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) ৪৭তম অনুষ্ঠিত হবে। ৫৭ সদস্য বিশিষ্ট এ অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও। রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে গাম্বিয়াকে সহায়তার জন্য বাংলাদেশের পক্ষ থেকে তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল...বিস্তারিত