fbpx
হোম জাতীয়

জাতীয়

দুই শিশু জাপানি মায়ের কাছে থাকবে ৩ জানুয়ারি পর্যন্ত

দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা আগামী ৩ জানুয়ারি পর্যন্ত তাদের মা জাপানের নাগরিক নাকানো এরিকোর কাছে থাকবে।  তবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯ টার মধ্যে যেকোন সময় বাবা ইমরান শরীফ সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে ১২ ডিসেম্বর দুই...বিস্তারিত

শঙ্কামুক্ত ওবায়দুল কাদের

শারীরিকভাবে অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকে তাকে ভর্তি করা হয়। মন্ত্রীর চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি (মন্ত্রী) শঙ্কামুক্ত। তবে কয়েকদিন হাসপাতালে ভর্তি থেকে বিশ্রাম ও চিকিৎসা...বিস্তারিত

ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড

হঠাৎ বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন এ তথ্য জানিয়েছেন। ভিসি বলেন, ওবায়দুল কাদেরের বুকে ব্যথা। ব্যথা নিয়ে তিনি বিএসএমএমইউ এসেছিলেন। পরে অবশ্য তার ব্যথা...বিস্তারিত

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, আ স ম ফিরোজের বিরুদ্ধে মামলা

১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্র এবং জাতির পিতার ছবি ভাঙচুর ও কটূক্তি করার অভিযোগে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের বিরুদ্ধে  পটুয়াখালী আদালতে নালিশি মামলা দায়ের করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর মামলাটি গ্রহণ করা হবে কিনা, সে বিষয়ে আদেশ প্রদানের তারিখ নির্ধারণ করেছেন আদালত।  বাউফল উপজেলার সদর ইউনিয়ন...বিস্তারিত

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

ঢাকার বাতাস এখনো ‘খুব অস্বাস্থ্যকর’। বায়ুদূষণের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সোমবার সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২২৫ রেকর্ড করা হয়েছে। বাতাসের গুণমান যখন ‘খুব অস্বাস্থ্যকর’ সীমার মধ্যে থাকে, তখন এটা ধরা নেয়া হয় যে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক এর প্রভাব পড়বে এবং সংবেদনশীল গোষ্ঠীর...বিস্তারিত

মুরাদ হাসানের প্রবেশ ঠেকাতে ১৭১টি ইমেইল!

কূটনৈতিক পাসপোর্ট নিয়েও কানাডায় প্রবেশ করতে পারেননি সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। জানা গেছে, কানাডায় মুরাদের প্রবেশ ঠেকাতে ১৭১টি ইমেইল করা হয় দেশটির ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিসেস এজেন্সিতে। কানাডায় প্রবেশে সদ্য পদ হারানো এই রাজনীতিক কেন ব্যর্থ হয়েছেন সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ তথ্য দিয়েছেন কানাডা প্রবাসী ও ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পিএইচডির...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন: তথ্যমন্ত্রী

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘটনাকে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, এ ঘটনায় কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে।  এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে সরকার। রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের উদ্যোগে করা ‘মা ও শিশু’ সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব...বিস্তারিত

‘মুরাদ হাসানকে কেন কানাডায় ঢুকতে দেওয়া হলো না জানি না’

নানা বিতর্কিত বক্তব্যের জেরে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো জামালপুর-৪ আসনের এমপি ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে। শনিবার দুপুর ১২টা ১৫মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এ প্রশ্ন করেন সাংবাদিকরা। ডা. মুরাদকে কেন কানাডায় ঢুকতে দেওয়া হয়নি? কেন তাকে টরন্টো পিয়ারসন বিমানবন্দর থেকে ফিরিয়ে...বিস্তারিত

আমাদের পুলিশ বিচার বহির্ভূত হত্যা করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

র‍্যাব ও তার ছয় কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপকে সম্পূর্ণ অযৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমাদের পুলিশ বিচার বহির্ভূত হত্যা করে না। এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বস্তুনিষ্ঠভাবে নিষেধাজ্ঞা দেয়নি। তারা অতিরঞ্জিত সংবাদের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ আমাদের পুলিশ কখনো কাউকে ক্রস ফায়ার বা বিচার...বিস্তারিত

বসতে দিলে শুতে চায়-বিএনপির এমন অবস্থা: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবিক কারণে নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দিয়েছে সরকার। দেশে তার (খালেদা জিয়া) চিকিৎসা চলছে। এখন তিনি বলছেন- তাকে বিদেশে যেতে দিতে হবে। আইনমন্ত্রী আরও বলেন, ‘কথায় আছে না, দাঁড়াতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়। আর শুতে দিলে ঘুমাতে চায়। তাদের (বিএনপি) অবস্থাও...বিস্তারিত

মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি

বাংলাদেশি রাজনীতিক এবং সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। কানাডার স্থানীয় বাংলা অনলাইন পত্রিকা ‘নতুন দেশ’ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কানাডার সরকারি সূত্র...বিস্তারিত

মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে: রাষ্ট্রপতি

মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মাদক ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আরও জনসচেতনতা সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেছেন, মাদক, মানব পাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আরও ব্যাপক জনসচেতনতা দরকার।  সচেতনতা, সুদৃঢ় পারিবারিক বন্ধন, সামাজিক প্রতিরোধ ও প্রশাসনের কঠোর নজরদারি এই অপরাধ প্রবণতা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুক্রবার ‘জাতীয় মানবাধিকার...বিস্তারিত

কেন্দ্রীয় প্রচার সম্পাদকসহ শিবিরের ৫ নেতা গ্রেফতার

রাজধানীর স্বামীবাগের একটি মেস থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রচার সম্পাদকসহ পাঁচজন ছাত্রনেতাকে গ্রেফতার করেছেন র‌্যাব। বিনা কারণে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অবিলম্বে তাদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, সরকারের চলমান লজ্জাজনক অবস্থান আড়াল...বিস্তারিত

আগে আয়নায় নিজের মুখ দেখুন: ফখরুলকে কাদের

যুবলীগের প্রতিষ্টাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দেওয়া মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল বলেছেন কোনো সভ্য দেশের নেতার এমন বক্তব্য নাকি আশা করা যায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একথা বলার আগে আয়নায় নিজের চেহারা দেখার অনুরোধ জানান ওবায়দুল কাদের। তিনি শুক্রবার সকালে তার রাজধানীর সরকারি...বিস্তারিত

তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের চাকরি দিলে বেসরকারি প্রতিষ্ঠান পাবে প্রণোদনা

তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের চাকরি দিলে সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান। গণভবন থেকে তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, এক সময় প্রতিবন্ধী শিশু জন্ম নিলে...বিস্তারিত

আবরার হত্যার সঠিক বিচার হয়নি: আসামিপক্ষের আইনজীবীরা

বুধবার (৮ ডিসেম্বর) ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ের পর সংবাদমাধ্যমকে এ কথা জানান আসামিপক্ষের আইনজীবী মাহাবুব আহমেদ। তিনি বলেন, এ মামলায় যারা মাস্টারমাইন্ড ছিল তাদের এ মামলায় আনা হয়নি। এ মামলায় বুয়েটের যে অবহেলা ছিল সেটা আমরা যুক্তিতর্কসহ উপস্থাপন করেছি কিন্তু বিজ্ঞ বিচারক সে...বিস্তারিত

গোয়েন্দা নজরদারিতে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর থেকে মুরাদ হাসান গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, মুরাদ আপাতত কিছু দিন দেশের বাইরে গিয়ে থাকার চেষ্টা করছেন। তিনি কানাডা বা অন্য কোনো দেশে যেতে চান। এ পরিস্থিতিতে মুরাদ এক ধরনের গোয়েন্দা নজরে আছেন। তবে বুধবার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সদ্য...বিস্তারিত

রোকেয়া পদক পেলেন পাঁচ নারী

পাঁচ নারী পেয়েছেন বেগম রোকেয়া পদক। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে অসামান্য ভূমিকা রাখায় তাদের রাষ্ট্রীয় এ সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক বিতরণ করেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুক্ত হন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তার পক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পদক তুলে দেন।

ইন্টারনেটে মুরাদের আপত্তিকর মন্তব্যের ৩৮৭ লিংক চিহ্নিত

মন্ত্রিত্ব হারানো মুরাদ হাসানের ‘কুরুচিপূর্ণ ও অশালীন’ মন্তব্যের মোট ৩৮৭টি অডিও-ভিডিও’র ফেসবুক ও ইউটিউব লিংক চিহ্নিত করার কথা আদালতকে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি। এর মধ্যে ফেসবুকের লিংক ২৭২টি এবং ইউটিউবের ১১৫টি। ইতোমধ্যে ফেসবুকের ১৫টি এবং ইউটিউব দুটি লিংক অপসারণ করা হয়েছে। এ ছাড়া মুরাদ হাসানের ‘আপত্তিকর’ মন্তব্যের আরও ২০০ লিঙ্ক চিহ্নিত করেছে ফেসবুক, যা...বিস্তারিত

এবার মুছে গেলো ডা. মুরাদের নাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডা. মুরাদ হাসান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে নিজেকে সরাতে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সেটি গ্রহণ হওয়ার পরদিনই আজ বুধবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য প্রতিমন্ত্রীর বসার কক্ষের দরজায় লাগানো নামফলক থেকে তার নাম সরিয়ে ফেলা হয়েছে। মুরাদ হাসানের ছেড়ে যাওয়া দপ্তরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আজই তার লেখা নাম সরানো...বিস্তারিত