fbpx
হোম ক্রীড়া

ক্রীড়া

বিশ্বকাপের ট্রফি ঢাকায় আসছে

আবারও ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। সবশেষ ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের আগে ট্রফি আসেনি ঢাকায়। তবে ২০১৪ সালের বিশ্বকাপের আগে ঢাকায় ট্রফি এসেছিল। আসন্ন কাতার বিশ্বকাপের আগেই জুনের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসছে ট্রফি। বিশ্বকাপের ট্রফি ঢাকা আসার বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। বাফুফে সূত্রে জানা যায়, আগামী ৮ জুন...বিস্তারিত

কাণ্ডারি হয়ে উঠলেন সাকিব-লিটন

সকাল সকাল বিদায় নিলেন মুশফিকুর রহিম। তাতে শঙ্কার মেঘ আরও জমাট বাঁধে। তবে সাকিব আল হাসান ও লিটন দাসের দৃঢ়তায় ক্রমশই আলোতে ফিরতে থাকে বাংলাদেশ। ইতিমধ্যে শ্রীলঙ্কার রান টপকে দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে স্বাগতিকরা। আর দলের কাণ্ডারি হয়ে উঠলেন সাকিব-লিটন। শুক্রবার (২৭ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে...বিস্তারিত

আইপিএলে তিন সেঞ্চুরিসহ ৬২৯ রান করেও হতাশ বাটলার!

আইপিএলে নিজের পারফরম্যান্সে হতাশ জস বাটলার। অবাক হচ্ছেন? কিন্তু এটাই সত্যি। দুর্দান্ত ছন্দে থাকা রাজস্থান রয়্যালসের ব্যাটার প্লে-অফ পর্বের আগে নিজের হতাশার কথাই বলেছেন। ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটারের ব্যাট থেকে আইপিএলে ইতিমধ্যেই এসেছে ৬২৯ রান। করেছেন তিনটি শতরান। অর্ধশতরানও করেছেন তিনটি। তাও নিজের ছন্দ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাটলার। প্রতিযোগিতার শুরুটা দুরন্ত করলেও লিগ পর্বের শেষ দিকে...বিস্তারিত

ধাক্কা কাটাতে লড়ছেন মুশফিক-লিটন

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ সোমবার (২৩ মে) ৬.৫ ওভারে দলীয় ২৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ছন্দে থাকা লিটন দাসকে নিয়ে প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম। প্রথম ঘণ্টার বিপর্যয় সামলে দ্বিতীয় ঘণ্টায় ভালো শুরু পেয়েছেন তারা দুজন। দেখে শুনে বেশ ঠাণ্ডা মাথায় ব্যাট চালিয়ে রানের চাকা সচল রাখেন লিটন-মুশফিক। এই রিপোর্ট...বিস্তারিত

চলমান আইপিএলের প্লে-অফ সূচি

চলমান আইপিএলের গ্রুপ পর্বের আজ শেষ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লড়বে পাঞ্জাব কিংস। তবে তার আগেই চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের চার দল। গুজরাট টাইটান্স, লখনউ সুপার জয়ান্ট ও রাজস্থান রয়্যালসের পর গতকাল চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১৪ ম্যাচে সর্বোচ্চ ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট...বিস্তারিত

হজ পালন করতে উইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন মুশফিক

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শতকের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। একই ম্যাচে দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ছুঁয়েছেন ৫ হাজার রানের মাইলফলক। অপেক্ষা ঢাকা টেস্টের। এরপরেই রয়েছে বাংলাদেশের দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। এই সফর থেকে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে...বিস্তারিত

অবশেষে পাকিস্তানকে ক্ষতিপূরণ দিল নিউজিল্যান্ড

নিরাপত্তা হুমকির অজুহাত তুলে গত বছরের সেপ্টেম্বরে সফরের মাঝপথে পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল।  এতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বড় অংকের আর্থিক ক্ষতির মুখে পড়ে। এবার পিসিবিকে সেই ক্ষতিপূরণ দিল নিউজিল্যান্ড ক্রিকেট। পিসিবির বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের একটি দৈনিক। তবে ক্ষতিপূরণের অংকটা কত, সেটি প্রকাশ করতে রাজি হয়নি দুই বোর্ড। তবে...বিস্তারিত

কলকাতার বিদায়, শেষ চারে লখনৌ

আইপিএল ২০২২-এর প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের লড়াইয়ে কমলো প্রতিদ্বন্দ্বীর সংখ্যা। কেকেআরের বিদায়ে আপাতত স্বস্তির নিঃশ্বাস দিল্লি ও আরসিবি শিবিরে। কলকাতাকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেয় লখনৌ সুপার জায়ান্টস। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। যদিও প্রথম দুইয়ে থাকা নিশ্চিত নয় সুপার জায়ান্টসের। রাজস্থান শেষ ম্যাচে চেন্নাইকে হারালে...বিস্তারিত

ড্যাশিং ওপেনার তামিমের সেঞ্চুরি

টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি পেলেন তামিম ইকবাল। সেই সঙ্গে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিকও হলেন এই ড্যাশিং ওপেনার। চট্টগ্রাম টেস্ট খেলতে নামার আগে ৬৫ টেস্টে তামিমের রান ছিল ৪৮৪৮। তার চেয়ে ৮৪ রানে এগিয়ে ছিলেন মুশফিক। ৮১ টেস্টে তার রান ৪৯৩২ রান। লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পথে মুশিকে টপকে গেলেন তামিম। সেই সঙ্গে মাহমুদুল...বিস্তারিত

চট্টগ্রাম টেস্টে খেলবেন সাকিব

কোভিড পজিটিভ সাকিবকে দলে না পাওয়াটাই স্বাভাবিক। তবে তিন দিনের মাথায় কোভিড নেগেটিভ হয়ে দলে ফিরে এবার জায়গা করে নিলেন একাদশে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। তবে প্রথম টেস্টে পাওয়া নিয়ে ছিল শঙ্কা। সেই শঙ্কা কাটাতে আজ সকালে অনুশীলনও করেন। তবে সাকিবকে নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে কোচ হচ্ছেন আফতাব?

২২ গজের মাঠকে তুলনামূলক বেশি আগেই বিদায় জানিয়েছেন আফতাব আহমেদ। তবে ক্রিকেটকে বিদায় জানাননি জাতীয় দলের সাবেক ব্যাটার। কোচ হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।  এ পেশায় তার পারফরম্যান্সও দারুণ।  কোচের কাজটা আফতাব উপভোগ করে যাচ্ছেন। আর তারই সুফল পেলেন এবার।  তাকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে কোচিং করাবেন। যুক্তরাষ্ট্রের কাউন্টি ক্লাবের একটি দলের হেড কোচ হিসেবে...বিস্তারিত

সাকিব করোনা নেগেটিভ; খেলতে পারেন প্রথম টেস্টে

করোনাভাইরাস ‘পজিটিভ’ হওয়ার তিন দিনের মাথায় ‘নেগেটিভ’ এসেছে সাকিব আল হাসানের করোনা পরীক্ষার রিপোর্ট। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনা নেগেটিভ আসায় সাকিব আজই জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন। এর মাধ্যমে আগামী ১৫ মে থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টেও তার খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠল। শ্রীলঙ্কা সিরিজ উপলক্ষে গত মঙ্গলবার সকালে সাকিব যুক্তরাষ্ট্র থেকে...বিস্তারিত

আক্ষেপ ঘোচাতে আইপিএলে ফিরবেন গেইল

কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস— আইপিএলে ভিন্ন তিনটি ফ্র্যাঞ্চাইজি জার্সিতে খেললেও শিরোপা ছুঁয়ে দেখার ভাগ্য হয়নি ‘ইউনিভার্স বস’খ্যাত ক্রিস গেইলের। আক্ষেপ মেটাতে চান টি-টুয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। মান-অভিমান ভুলে আসছে বছর ফিরতে চান আইপিএলে। ক্যারিবীয় তারকা এক সাক্ষাৎকারে বলেছেন, আইপিএল থেকে নিজেকে দূরে রাখার কারণ। কেনো ফিরতে চান, সেটিও বলেছেন...বিস্তারিত

ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রবিবার (৮ মে) ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। তবে বৈরী আবহাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছাতে ১ ঘন্টা বিলম্ব হয়েছে দিমুথ করুনারত্নদের। দুপুর ১২টার পর সফরকারীরা ঢাকায় পৌঁছায়। এদিকে ইতোমধ্যে ছুটি কাটিয়ে বাংলাদেশে চলে এসেছেন টাইগারদের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। কোচিং স্টাফের অন্য সদস্যরাও রবিবারের মধ্যে চলে আসবেন। পরে...বিস্তারিত

ভালো কোচ নই আমি -পেপ গার্দিওলা

লিওনেল মেসির সঙ্গে পেপ গার্দিওলার সম্পর্ক গুরু-শিষ্যের। এখনও সম্পর্কটা সেরকমই আছে। মেসির মতো সুপারস্টার যার শিষ্য, সেই গার্দিওলা যখন বলে বসেন, ‘হয়তো আমিই চ্যাম্পিয়নস লিগ জেতানোর মতো ভালো কোচ নই’। তখন অবাক হতে হয় বৈকি। কারণ রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর সমালোচকদের উদ্দেশে এভাবেই বিরক্তি প্রকাশ করলেন ম্যান সিটি কোচ।...বিস্তারিত

র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অগ্রগতি বাংলাদেশের

গত এক বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। যার সুবাদে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে ওয়ানডেতে আগের অবস্থানেই আছে তারা। এদিকে টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দুই নম্বরে আছে ইংল্যান্ড এবং তিনে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা এক ধাপ এগিয়ে চারে উঠেছে। আর টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে পঞ্চম স্থানে। নিউজিল্যান্ড দুই...বিস্তারিত

যেভাবে ঈদ করলেন মোস্তাফিজ

আইপিএল খেলতে এখন ভারতে অবস্থান করছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। প্রতি বছর পরিবারের সঙ্গে ঈদুল উদযাপন করলেও এবার তা পারছেন না। তাই সুদুর ভারত থেকে মঙ্গলবার সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি দিল্লির অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘আপনাদের সবাইকে অন্তর থেকে জানাই ঈদ মোবারক।’সেখানে মোস্তাফিজ, সরফরাজ ও...বিস্তারিত

বাংলাদেশ সফরের শ্রীলঙ্কার দল ঘোষণা

আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ রয়েছে এই সফরে। প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২৩ মে ঢাকায়। এই দুটি ম্যাচের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। তবে বাকি আছে শুধু ক্রীড়া মন্ত্রীর অনুমোদন। এই সফরের...বিস্তারিত

নেতৃত্বে ফিরেই চেন্নাইকে জেতালেন মহেন্দ্র সিংহ ধোনি

আইপিএল শুরু হওয়ার দু’দিন আগে অধিনায়কত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু মৌসুমের মাঝপথে ফের চেন্নাই সুপার কিংসের দায়িত্ব নিতে হয়েছে তাকে। নিজের খেলার প্রতি মন দিতে জাডেজা অধিনায়কত্ব ছেড়েছেন বলে জানিয়েছে সিএসকে। ঠিক কী হয়েছিল এই সময়ে? কেন ফের দায়িত্ব নিতে রাজি হলেন ধোনি? ম্যাচ শেষে তা নিজেই জানালেন ধোনি। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ধোনি বলেন,...বিস্তারিত

ঢাকা ছাড়লেন মুমিনুল-মুশফিকরা

‘কোথায় আর করবো? বাড়িতেই ঈদ করবো। পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দটা অন্যরকম।’- বলছিলেন জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। পেশাদার খেলোয়াড় হিসেবে অধিকাংশ সময়ই ঈদের আনন্দ সেভাবে উপভোগ করতে পারেন না ক্রিকেটাররা। বেশিরভাগ সময় ঈদের মধ্যে পড়ে আন্তর্জাতিক সিরিজ। অনেক সময় ঈদে ছুটি মিললেও সেটি পর্যাপ্ত হয় না, সময় স্বল্পতায় ফেরা নয় না নিজ এলাকায়,...বিস্তারিত