fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ডেনমার্কে পড়াশোনা ও চাকরি এখন আরো সহজ

পৃথিবীর বিভিন্ন দেশের অভিবাসন আইন সহজ করা দেশগুলোর তালিকায় সর্বশেষ সংযোজন ডেনমার্ক। ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন দেশের নাগরিকদের জন্য সেখানে চাকরি পাওয়া সহজ করে দিয়েছে। বিদেশিদের জন্য আরো বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, শ্রম পারমিটের সুযোগ প্রশস্ত করাসহ বিভিন্নভাবে সেখানকার কোম্পানিগুলোতে বিদেশি কর্মীদের নিয়োগ সহজ করছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। এর পাশাপাশি ডেনমার্কে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীদের...বিস্তারিত

কানাডার পার্লামেন্টে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের বিল পাস

কানাডার হাউস অব কমন্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট (এস-২১৪) পাস হয়েছে। এখন থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে দেশটি। শুক্রবার কানাডাতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করতে একটি আইন করেছে কানাডার পার্লামেন্ট। এ...বিস্তারিত

সূর্যে বিশাল গর্ত ! পৃথিবীর দিকে ২০ লাখ মাইল গতিতে ধেয়ে আসছে সৌর ঝড় ! ভয়ঙ্কর বিপদে পৃথিবী !

এক বিশাল কালো গর্তের দেখা মিললো সূর্যের গায়ে! সূর্যের দক্ষিণ মেরুর দিকে তৈরি হয়েছে এই ভয়ংকর কালো গর্ত। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই গর্তটির সন্ধান পেয়েছে। এই বিশাল গর্তের নাম দেওয়া হয়েছে ‘করোনল হোল’। বিজ্ঞানীদের কথায়, সূর্যের একটি বড় অংশ বেমালুম অদৃশ্য হয়ে গেছে। তার ফলেই দেখা দিয়েছে এত বড় গর্ত। আয়তনে ঠিক...বিস্তারিত

বাংলাদেশ-ভুটানের মধ্যে ট্রানজিট চুক্তি সই

বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রানজিট সুবিধায় যানবাহন চলাচলের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই যুগান্তকারী চুক্তির ফলে উভয় দেশের ব্যবসা-বাণিজ্য আরো সহজতর হবে। বুধবার ভুটানের রাজধানী থিম্পুতে ‘প্রটোকল অব দ্য এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক ইন ট্রানজিট বিটুইন বাংলাদেশ অ্যান্ড ভুটান’ শিরোনামে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ সরকারের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি...বিস্তারিত

বুদ্ধিমান পুরুষের খোঁজে এই সুন্দরী তরুণী !

এই তরুণীর বসবাস আমেরিকায়। পেশায় তিনি একজন মডেল-আইনজীবী। তরুণীর নাম ডেনিস রোচা । তিনি ডেটিং অ্যাপে নাম লিখিয়েছিলেন শুধুমাত্র বুদ্ধিমান পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য। ঐ নারীর দাবি, সেখানে সবাই তার সৌন্দর্য দেখে আকৃষ্ট হন। কিন্তু বিভিন্ন বিষয়ে কথা বলতে গেলে, বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন না। যা ডেনিসের জন্য সত্যিই খুব বিড়ম্বনার। পেশার কারণে তাকে...বিস্তারিত

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে এবার আকস্মিক বন্যা, ১৪ জনের মৃত্যু

তুরস্কে গত মাসে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুইটি শহরে এবার দেখা দিয়েছে বন্যা। আকস্মিক এ বন্যার কারণে এরইমধ্যে শহর দু’টিতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো অনেকে। বুধবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে জানানো হয়, বন্যার ভুক্তভোগীদের মধ্যে ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিরাও রয়েছেন। ওই...বিস্তারিত

৬০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ

গ্রিসসহ ইউরোপের কয়েকটি দেশ থেকে ৬০ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার ইউরোপীয় বর্ডার অ্যান্ড কোস্টগার্ড এজেন্সি ফ্রন্টেক্সের একটি চার্টার ফ্লাইটে তাদের ঢাকায় পাঠানো হয়। এথেন্সে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে ‘ডিপোর্ট’ করা বা ফেরত পাঠানো ৬০ জনের মধ্যে ২০ জনকে গ্রিস থেকে ফেরত পাঠানো হয়েছে। বাকিরা অন্যান্য দেশে ছিলেন। জার্মানভিত্তিক অভিবাসীবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টসের...বিস্তারিত

সোনার দাম আরো কমেছে !

আন্তর্জাতিক বাজারে আরো কমেছে সোনার দাম। শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার স্পট মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮২৯ ডলার ৪০ সেন্টে। খবর রয়টার্সের। রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শুক্রবার দিনের শেষদিকে গত ফেব্রুয়ারি মাসের অর্থনীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর ওপর নির্ভর করে সুদের হার বাড়াবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল...বিস্তারিত

এই সিন্দুক এবং এর ভেতরে লুকোনো সোনার বার গুলো খেয়ে ফেলা যায় !

দেখতে ছোটখাটো হলেও আস্ত একটা সিন্দুক। এর ভেতরে নিশ্চিন্তে রেখে দেওয়া যায় সোনার বার। আর একটা সুবিধাও আছে। মাঝরাত্রে খিদে পেলে টুক করে কামড়ে খেয়ে ফেলতে পারবেন এই সিন্দুক, এমনকি ভেতরে রাখা সোনাদানাও! ভাবছেন, তা কী করে সম্ভব? আসলে এমন অসম্ভবকে সম্ভব করে দেখানোই তো কাজ পেস্ট্রি শেফ আমোরি গিচোনের। দুর্দান্ত সব কেক-পেস্ট্রি বানিয়ে তাক...বিস্তারিত

জঙ্গলে হারিয়ে গিয়ে ৩১ দিন কীটপতঙ্গ খেয়ে বেঁচে রয়েছিলেন এই যুবক !

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার বাসিন্দা ৩০ বছর বয়সী জোনাথন অ্যাকোস্তা শিকার করতে ভালোবাসেন। শিকারের নেশায় ছুটে বেড়ান বনে–জঙ্গলে। শিকারি বন্ধুও জুটিয়েছেন। সেই বন্ধুদের মধ্যে চারজনসহ আমাজনের উত্তর বলিভিয়া অংশে শিকারে বেরিয়েছিলেন তিনি। কিন্তু জঙ্গলে শিকার করতে করতে হন দলছুট। এরপর এক মাসের বেশি সময় নিখোঁজ ছিলেন। নিখোঁজের ৩১ দিন পর সম্প্রতি জোনাথনকে উদ্ধার করেছেন তার...বিস্তারিত

মেট্রোরেলের কাজে মাটি খুঁড়তেই ঠুং ঠাং আওয়াজ, খোঁজ মিললো গুপ্তধন ভান্ডারের !

মাটির নিচে চলছিল মেট্রো রেলের কাজ। এ সময় মাটি খোদাই করতে করতে থমকে যান কর্মী এবং প্রযুক্তিবিদরা। কারণ মাটিতে কোপ মারতেই শোনা যাচ্ছিল ঠুং ঠাং আওয়াজ। অতি সাবধানে মাটি একটু সরাতেই উঁকি মারতে থাকে গুপ্তধন! মেট্রোর কাজ মাথায় ওঠে। মাটির নীচে লুকিয়ে থাকা সেই সব ‘সম্পদ’ খুঁজে বার করতে তোড়জোড় শুরু করে প্রশাসন। ঘটনাটি ১৫...বিস্তারিত

ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে সোনিয়া গান্ধী !

ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সোনিয়া গান্ধী ব্রঙ্কাইটিসে আক্রান্ত হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। হাসপাতালটির একজন মুখপাত্র জানিয়েছেন, সোনিয়া বৃহস্পতিবার (২ মে) তাদের এখানে আসেন এবং পরবর্তীতে ভর্তি হন। স্যার গঙ্গা রাম হাসপাতালের ট্রাস্টি সোসাইটির চেয়ারম্যান ডিএস রানা...বিস্তারিত

ইতালিতে ১১৩ টাকায় কেনা যাচ্ছে বাড়ি, স্বপ্ন নয় পুরোটাই সত্যি !

মানুষ চায় একটু শান্তিতে থাকতে! প্রকৃতির মধ্যে জীবনের শ্রেষ্ঠ সময় কাটাতে চান বেশিরভাগ মানুষই। আর সেটা যদি কোনো উন্নত দেশে হয়, তাহলে তো কথাই নেই। ভাবছেন, এসব বেশিরভাগ মানুষের জন্য স্বপ্ন! কিন্তু না। একেবারেই রসিকতা নয়। ঘোর সত্যি। ইতালিতেই আপনি পাবেন আপনার স্বপ্নের এরকম এক বাড়ি, তা-ও মাত্র ১ ইউরোতে, মানে, বাংলাদেশি মুদ্রায় ১১৩ টাকায়!...বিস্তারিত

রাশিয়ার পুতিন ও তুরস্কের এরদোগানের বন্ধুত্ব যেভাবে গড়ে উঠলো…

মাত্র সাত-আট বছর আগেও পুতিন ও এরদোগানের গলায় গলায় এমন ভাব ছিল না। ঐতিহাসিকভাবেই রুশ-তুর্কি সম্পর্কে টানাপোড়েন ছিল। তবে সম্প্রতি পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রে আবদ্ধ হয়ে পড়েছেন এরদোগান। ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শুভাকাঙ্ক্ষীর তালিকা থেকে বাদ পড়েছেন এরদোগান। সমালোচকদের মতে, সাবেক কেজিবি প্রধান পুতিনের কূটকৌশলের ফাঁদে পড়েই মূলত রাশিয়ার সঙ্গে বন্ধুত্বে...বিস্তারিত

১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দিচ্ছে রোমানিয়া: পররাষ্ট্র মন্ত্রণাল‌য়

আগামী ৫ মার্চ রোমানিয়ার একটি কনস্যুলার প্রতিনিধিদল ঢাকায় আসবেন। সেপ্টেম্বর পর্যন্ত তারা ৬ মাস ঢাকায় অবস্থান করবেন। এ সময় ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে দেশটি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণাল‌য়ের মুখপাত্র সেহেলী সাবরীন। সেহেলী সাবরিন বলেন, রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধি দল আগামী ৫ মার্চ ঢাকায় আসবে বলে জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী...বিস্তারিত

পুতিনের এই প্রেমিকা রাশিয়ার অঘোষিত সম্রাজ্ঞী !

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলমান। এক বছর ধরে যুদ্ধ করেও কিয়েভকে শায়েস্তা করতে পারছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে দল এবং সেনাবাহিনীর অন্দরে অসন্তোষ বাড়ছে বলে খবর। পরিস্থিতি যখন এই, প্রকাশ্যে এসেছে নতুন এক চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে আর্থিক ডামাডোলের মধ্যেই প্রেমিকাকে দেশের বৃহত্তম বাড়ি উপহার দিয়েছেন পুতিন। শুধু তাই নয়, এই বিলাসিতার জন্য নাকি জনতার...বিস্তারিত

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা শিথিল হওয়ার ‘সম্ভাবনা’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং এই বাহিনীর সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটি শিথিল হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকরা র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনার গুঞ্জনের ব্যাপারে জানতে চাইলে...বিস্তারিত

আবার বাড়ছে সোনার দাম

বিশ্ববাজারে সোনার দরপতনের মধ্যে দেশে দুই দফা কমানো হয়েছে দাম। চলতি বছরের ১৫ জানুয়ারি দাম বাড়ার মাধ্যমে ভালো মানের এক ভরি সোনার দাম হয় রেকর্ড ৯৩ হাজার ৪২৯ টাকা। ফেব্রুয়ারিতে দুই দফা দাম কিছুটা কমানো হয়। সবশেষ ২৬ ফেব্রুয়ারি ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯১ হাজার ৯৬...বিস্তারিত

ভূমিকম্পের ২১ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ঘোড়া উদ্ধার !

তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের ২১ দিন পর একটি ঘোড়া জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার দেশটির আদিয়ামান প্রদেশের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ঘোড়াটিকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রাণীটির উদ্ধারে একযোগে কাজ করছে একটি উদ্ধারকারী দল। কয়েক ঘণ্টার চেষ্টার পর অবশেষে ধ্বংসস্তূপের নিচ থেকে নিরাপদে ঘোড়াটিকে...বিস্তারিত

গ্রিসে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১০ জন নিহত

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিসে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৮৫ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে লারিসার কেন্দ্রীয় শহরের বাইরে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমে বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্ঘটনা কবলিত দু’টি ট্রেনের একটি যাত্রীবাহী, অপরটি মালবাহী ট্রেন ছিল।...বিস্তারিত