fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

ঈদে মিলাদুন্নবীকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে প্রজ্ঞাপন জারি

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আওয়ালকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিবসটিতে বাংলাদেশের সব সরকারি ও...বিস্তারিত

সামিসহ আল জাজিরার ৪ জনের বিরুদ্ধে মামলা

দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার তথ্যচিত্রের প্রধান চরিত্র জুলকারনাইন ওরফে সামিসহ চার জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাকি তিন আসামি হলেন- চ্যানেলটির ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউগ, সাংবাদিক ডেভিড বার্গম্যান ও তাসনিম খলিল। বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আাশেক ইমামের আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক মামলাটি দায়ের...বিস্তারিত

গাজায় করোনার টিকা পৌঁছাতে বাধা দিল ইসরায়েল !

পশ্চিম তীরে ফিলিস্তিন অধ্যুষিত গাজা উপত্যকায় রাশিয়ার দেওয়া করোনা ভাইরাসের দুই হাজার ডোজ টিকা পৌঁছাতে দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা এ তথ্য নিশ্চিত করে বলেন, গাজার বাসিন্দাদের স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু দেখার দায়িত্ব ফিলিস্তিনের। অথচ আন্তর্জাতিক নিয়মনীতিকে অবজ্ঞা করে ইসরায়েল গাজাবাসীর মৌলিক অধিকার হরণ করেছে। জানা যায়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে...বিস্তারিত

বৃষ্টি স্পর্শ করতে পারে না যে দ্বীপকে…

দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ১৩টি দ্বীপের মধ্যেই রয়েছে বালট্রা নামের একটি দ্বীপ। আকাশ থেকে বৃষ্টি ঝরলেও এক ফোঁটা পানিও স্পর্শ করতে পারে না এই দ্বীপকে। অদ্ভুত বিষয়টি হলো যে বৃষ্টি হলেও এক ফোঁটা ঝরে পড়ে না এখানে। সব বৃষ্টির পানি দ্বীপের উপর দিয়ে চলে যায়। এখানে প্রতিদিনই বিকেলের পর বৃষ্টি নামে কারণ এটি গ্রীষ্মমন্ডলীয় দ্বীপপুঞ্জ।...বিস্তারিত

সাকি-নুর মিলে ৪ সংগঠনের নতুন কর্মসূচি…

গণসংহতি আন্দোলন, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ এবং রাষ্ট্রচিন্তা এই চার সংগঠন জোটবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একসঙ্গে পালনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে সংগঠন চারটি এ কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে আছে- ১ মার্চ জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সম্মাননা, ১২...বিস্তারিত

মিয়ানমারকে করুণ পরিণতির হুঁশিয়ারি জাতিসংঘ’র

জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রানার বারগেনার মিয়ানমারের সামরিক জান্তাকে করুণ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। সামরিক জান্তার উপপ্রধানকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেয়া হলে তার জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে করুণ পরিণতি ভোগ করতে হবে। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, মিস শ্রানার বারগেনার শান্তিপূর্ণ সমাবেশের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা দেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে...বিস্তারিত

অস্বাভাবিক ওজনের সেই মাখন মিয়ার চির বিদায় !

অবশেষে অস্বাভাবিক ওজন নিয়ে জীবনযুদ্ধে হেরে চির বিদায় নিলেন ৩০০ কেজি ওজনের ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন মাখন মিয়া। মাখন পৌর শহরের দক্ষিণ মৌড়াইলের মিলন মিয়ার ছেলে। অস্বাভাবিক ওজনের কারণে জীবনযুদ্ধে হেরে ৪০ বছর বয়সেই চির বিদায় নিলেন তিনি। মাখনের পরিবার সূত্রে জানা যায়, গত...বিস্তারিত

জো বাইডেনকে চিঠি দিতে গিয়ে অস্ত্রসহ ২ জন আটক !

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিতে গিয়ে প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউসের সামনে থেকে অস্ত্রসহ দুজনকে আটক করেছে ওয়াশিংটন পুলিশ। একটি প্রতিবেদনে ওয়াশিংটন পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে হোয়াইট হাউসের পাশে ১৫ স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের মোড় থেকে ওই দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলো- সিলভিয়া হল (৬৬) ও...বিস্তারিত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের চির বিদায়

আর্জেন্টিনার সবচেয়ে বড় কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ৩ মাস পরেই বিশ্বকাপজয়ী ফুটবলার  লুককে হারালো দেশটি। ১৯৭৮ সালে ঘরের মাঠের বিশ্বকাপে আলবিসেলেস্তাদের জেতাতে অনন্য ভূমিকা রাখেন এই আর্জেন্টাইন  ফরোয়ার্ড। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ৭১ বছর বয়সে মৃত্যু বরণ করা লুক করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে সংক্রমণটির শুরুর দিকেই হাসপাতালে ভর্তি হন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, এরপর তিনি...বিস্তারিত

অভিজিৎ হত্যা; ৫ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) পাঁচ সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও একজনের যাবজ্জীন কারাদণ্ড। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। এর আগে গত ৪ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষের...বিস্তারিত

পোস্টার দিয়ে ঢাকা পড়েছে ভাষা সৈনিকের নামফলক !

সড়কটি সিএনজি, রিকশাচালক, পথচারী ও বাসিন্দাদের কাছে ধানমন্ডি ১৫ নম্বর সড়ক নামে পরিচিত। মূল রাস্তায় ধানমন্ডি ১৫ নম্বর বাসস্ট্যান্ড। ভাষা সৈনিক বিচারপতি আবদুর রহমান চৌধুরী সড়কের নামফলকটি বিভিন্ন পোস্টারের কারণে নামফলক ঢাকা পড়ে গেছে । সরেজমিনে দেখা গেছে, সড়কের সামনেই বসানো নামফলকটির সামনে একজন হকার দোকান দিয়েছেন। কারো বোঝার উপায় নেই যে, এটি একটি সড়কের...বিস্তারিত

আল জাজিরার প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সেনা সদর

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনের বিষয়ে একটি প্রতিবাদলিপি পাঠিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আল–জাজিরার মিথ্যা প্রতিবেদন’ শীর্ষক প্রতিবাদলিপিটি তুলে ধরা হলো। সম্প্রতি আল–জাজিরা নামক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনটি সেনাসদরের দৃষ্টিগোচর হয়েছে। তথ্যচিত্র আকারে পরিবেশিত প্রতিবেদনটিতে...বিস্তারিত

রাজনৈতিক নেতাদের হিসাব নেওয়ার সময় হয়েছে: রাষ্ট্রপতি

জনগণের জন্য রাজনৈতিক নেতারা কী করেছে, তা হিসাব করার সময় এখন। আজ বাংলাদেশ বিমান বাহিনীর বরিশাল রাডার ইউনিট এবং হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইন্সটিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আবদুল হামিদ বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমাপনী ভাষণে মন্ত্রী, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মন-মানসিকতা...বিস্তারিত

সঙ্গী খুঁজতে গিয়ে প্রতারিত হতে পারেন যে অ্যাপগুলোতে…

যুগলদের জন্য আজকের দিনটি একটু বেশিই রঙিন। বসন্ত ও ভালোবাসা দিবস আনন্দটাও দ্বিগুণ করে দিয়েছি। তবে অনেকেই ‘সিঙ্গেল’ বলে বাসায় ঘুমাচ্ছেন! তাদের জন্য কিন্তু জেগে আছে কিছু অ্যাপ ! সঙ্গী না থাকার আক্ষেপে অনেকেই ঢুঁ মারছেন ডেটিং অ্যাপ বা সাইটে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, বিশ্বজুড়ে এবার ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে ডেটিং অ্যাপগুলোর জনপ্রিয়তা বাড়তে দেখা গেছে। প্রযুক্তি...বিস্তারিত

লালমনিরহাটে ১টিতে বিদ্রোহী, অন্যটিতে নৌকার প্রার্থী নির্বাচিত

সারাদেশে চতুর্থদফায়  ৫৬ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি এ নির্বাচনে লালমনিরহাট পৌরসভায় আ’লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোফাজ্জল হোসেনকে পরাজিত করে যুবলীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপন ও জেলার পাটগ্রাম পৌরসভায় নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি রাশেদুল ইসলাম সুইট মেয়র নির্বাচিত হয়েছেন। গতরাতে লালমনিরহাট ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে পৌর...বিস্তারিত

‘তিস্তা চুক্তি ভারতের জন্য অভ্যন্তরীণ চ্যালেঞ্জ’

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, তিস্তা চুক্তি ভারতের জন্য অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তিস্তা চুক্তি নিয়ে জটিলতা রয়েছে। এই চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের মতবিরোধ রয়েছে।...বিস্তারিত

এখন থেকে মুক্তিযোদ্ধা ভাতা ২০ হাজার টাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন । সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইলেকট্রনিক পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সব মুক্তিযোদ্ধার ভাতা ২০ হাজার করে দেয়ার কথা বলেছি। তবে বীরশ্রেষ্ঠ ও বীর উত্তম ছাড়া, তাদের বিষয়টি ভিন্ন। একইভাবে শহীদ...বিস্তারিত

ইসলামের প্রতি আগ্রহ বাড়ে সহপাঠীর নামাজ ও মুনাজাত দেখে

ইকুয়েডরের নাগরিক মনিকার জন্ম একটি ক্যাথলিক পরিবারে। যুক্তরাষ্ট্রের একটি কলেজে পড়ার সময় মুসলিম সহপাঠীদের নামাজ আদায় করতে দেখে কৌতূহলী হন। এরপর দীর্ঘদিন ইসলাম সম্পর্কে অধ্যয়ন করেন, মুসলিমদের সঙ্গে মেশেন, ইসলামবিষয়ক কর্মশালায় অংশ নেন। অবশেষে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। মুসলিম হওয়ার পর মোনা ইসলাম নাম ধারণ করেন। কলেজে সহপাঠীদের দেখা নামাজ : নিজের ইসলাম গ্রহণ সম্পর্কে মোনা বলেন, আমি...বিস্তারিত

পাবনায় প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগ কর্মী নিহত !

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনায় প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার ও বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদের বিরোধ...বিস্তারিত

প্রকাশ পেয়েছে সৈকত’র কণ্ঠে ‘দেবদাস’

ভালোবাসা দিবস উপলক্ষে এইচবি ফিল্মের ব্যানারে সঙ্গীতশিল্পী সৈকত’র কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘দেবদাস ’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। গানটির গীতিকার ও সুরকার শিল্পী নিজেই। সঙ্গীত পরিচালনায় অনিরুদ্ধ শুভ। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল সীমা সিনহা, হাসিব ও অপূর্ব। ভিডিও নির্মাণে ছিলেন বিপ্লব হোসাইন। কোরিওগ্রাফার নুহ রাজ । দেবদাস নিয়ে সৈকত জানান, ভালবাসা দিবস উপলক্ষে গানটি করা হয়েছে। আশা...বিস্তারিত