fbpx
হোম জাতীয়

জাতীয়

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে যেখানে তরুণদের চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে না, তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করবে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার...বিস্তারিত

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে বাংলাদেশ যে কোনো দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং চীন ও মালয়েশিয়া সফরেও এই বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রী মর্যাদা দেয়ায় নতুন করে বাংলাদেশে কোনো রাজনৈতিক চাপ তৈরি হবে না, বরং এটি দ্বিপাক্ষিক ইতিবাচক সম্পর্ক...বিস্তারিত

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আমি আমার অবস্থান থেকে আমার দেশের, আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি।’শনিবার (২৯ জুন) বেলা ১১ টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।...বিস্তারিত

তারেক রহমান-লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপল’ এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, “দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন...বিস্তারিত

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক ওই বৈঠক শেষে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি ছাড়াও ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকাল ৫টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এরআগে বিকালে দু’দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী...বিস্তারিত

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতিবাচক ও উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (২০ জুন) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে এ অভিযোগ করেন তিনি।...বিস্তারিত

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামী ২৩ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এই নির্দেশনার কথা জানান। আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে কোনো...বিস্তারিত

ঢাকায় কোন রুটে কোন কোম্পানির বাস চলবে তা নিয়ে কাজ চলছে: সড়ক পরিবহনমন্ত্রী

রাজধানী ঢাকার রাস্তায় কোন রুটে কোন কোম্পানির বাস চলাচল করবে, তা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী জানান, ঢাকায় বাস চলাচলের শৃঙ্খলা আনতে সরকার কাজ করছে। এ জন্য প্রতিটি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি গঠন করা হবে। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী...বিস্তারিত

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য।’ আগামীকাল অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিক...বিস্তারিত

তিন দিনে ইসলামী ব্যাংককে ৬ হাজার ৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৭ জুন) দেওয়া এ সহায়তাসহ গত তিন দিনে কেন্দ্রীয় ব্যাংকটির কাছ থেকে মোট ৬ হাজার ৫০০ কোটি টাকা ঋণ পেয়েছে দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংকটি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যাংকটির চলমান তারল্য সংকট কমানো এবং গ্রাহকদের স্বাভাবিক লেনদেন নিশ্চিত...বিস্তারিত

বিভ্রান্তি ছড়াতেই ফ্যামিলি কার্ডের টাকা নিয়ে প্রশ্ন: প্রধানমন্ত্রী

বিভ্রান্তি ছড়াতেই একটি গোষ্ঠী ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তুলছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জনসভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ করছে। নারীরা স্বাবলম্বী না হলে দেশের উন্নয়ন সম্ভব না। তাই সরকার নির্বাচিত হয়ে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছে।...বিস্তারিত

‘শেষ পর্যায়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও আমি তা প্রত্যাখ্যান করেছি’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষারত রাখা এবং হেনস্থাকে ‘হয়রানিমূলক’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এই পরিস্থিতির প্রতিবাদ হিসেবেই তিনি দিল্লিতে প্রবেশ না করে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে...বিস্তারিত

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে। সেইসঙ্গে দেশের ইতিবাচক পরিবর্তন আনার...বিস্তারিত

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে তুমূল হট্টগোল, রুলিং দিলেন স্পিকার

বাংলাদেশ ছাত্রশিবিরের এক ‘নিখোঁজ’ নেতাকে উদ্ধার, ধর্ষণ ও ভ্রুণ হত্যার অভিযোগ এবং পরবর্তী সময়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এই বিবৃতির কাউন্টার দিতে সংসদে দাঁড়িয়ে যান বিরোধী দলীয় উপনেতা সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের। এ পর্যায়ে ডেপুটি স্পিকার রুলিং দিলে সংসদে তীব্র হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি...বিস্তারিত

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন: সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, কোনো বাংলাদেশি বা বিদেশি নাগরিক দেশে বিদেশি বিনিয়োগ আনতে সক্ষম হলে বিনিয়োগের মোট পরিমাণের ১ দশমিক ৫ শতাংশ পরামর্শক ফি বা কমিশন দেওয়া হবে। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য জহরত আদীব চৌধুরীর প্রশ্নের জবাবে...বিস্তারিত

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার প্রাঙ্গণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা উঠে এসেছে জাতীয় সংসদে। লালন মাজারে সংস্কৃতির আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের কারবার চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য আমির হামজা। এই প্রেক্ষিতে তিনি মাজার এলাকাকে মাদকমুক্ত করতে সরকারের পদক্ষেপ সম্পর্কে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে ব্যাখ্যা চেয়েছেন। বুধবার জাতীয় সংসদে আমির হামজা বলেন, লালন...বিস্তারিত

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ এবং ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে তীব্র বিতর্কের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৯ জুন) সংসদ অধিবেশনে ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও...বিস্তারিত

এক বছরের মধ্যে চালু হবে গন্ধর্বপুর পানি শোধনাগার: মির্জা ফখরুল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রকল্পটি চালু হলে প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার এবং পরবর্তীতে ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা সম্ভব হবে। সোমবার (৮ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে...বিস্তারিত

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্তভাবে পুশইন প্রতিহত করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘পুশইন বন্ধে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।’ সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। নিয়ম না মেনে পুশইনের...বিস্তারিত

তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রবিবার (৭ জুন) রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরে তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সফরকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বহুপাক্ষিক কূটনৈতিক ইস্যুগুলো গুরুত্ব পাবে। সফরের দ্বিতীয়...বিস্তারিত