fbpx
হোম ক্রীড়া

ক্রীড়া

বাংলাদেশে আসার কথা কিন্তু কেন আসবেনা আর্জেন্টিনা দল

আগামী ১৯ নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল আর্জেন্টিনার। প্যারাগুয়ের বিপক্ষে খেলার কথা ছিল তাদের। খেলা হওয়ার জন্য ভেন্যু নির্ধারিত ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। এতে আনন্দিত হয়েছিলেন এ দেশের ফুটবল অনুরাগীরা। বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থক গোষ্ঠির উচ্ছ্বাস ছিল আরও বেশি। তবে তাদের হৃদয় ভাঙার খবর মিললো। বাংলাদেশে আসছে না মেসির দল। জানা যায়,...বিস্তারিত

মোস্তাফিজ পাচ্ছেন ক্ষতিপূরণ বাবদ ৩০ লাখ টাকা

কাটার মাস্টার মোস্তাফিজ পাচ্ছেন ৩০ লাখ টাকা। গত দু’দিন থেকে ক্রিকেটারদের চলা ১১ দফা দাবি মেনে নেয়ার বাইরেও ব্যক্তিগত দাবির পরিপ্রেক্ষিতে মোস্তাফিজের ক্ষতিপুরন ৩০ লাখ টাকা দিতে রাজি হয়েছে বিসিবি। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ ২০১৯ আসর খেলতে মুস্তাফিজকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। এতে তার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবির পরিপ্রেক্ষিতে এই অর্থ দেয়ার কথা বলেছে বিসিবি।

দ্বিতীয়বারের মত বাবা হচ্ছেন তামিম

নতুন অতিথি আসছে বাংলাদেশ ক্রিকেট দলের মারকুটে ওপেনার তামিম ইকবাল ও স্ত্রী আয়েশা সিদ্দিকার সংসারে। দ্বিতীয়বারের মত সন্তানের বাবা হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা এই ব্যাটসম্যান। খবরটি জানিয়েছেন তামিমের স্ত্রী আয়েশা নিজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে খুশির সংবাদটি জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে আয়েশা লিখেন, ছবিটির কোয়ালিটি হয়ত...বিস্তারিত

বিসিবির সঙ্গে বৈঠকের পর যা বললেন সাকিব

সাকিব-তামিমদের দাবি বিসিবি মেনে নিয়েছে। আন্দোলন নিয়ে বিসিবির সঙ্গে বৈঠক শেষে বুধবার (২৩ অক্টোবার) রাত ১১টার পরে সাংবাদিকদের মুখোমুখি হন সাকিব আল হাসান। সাকিব বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। বেশিরভাগ দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে হবে। শনিবার থেকে লিগের খেলোয়াড়রা খেলা শুরু করবে। জাতীয় দলের খেলোয়াড়রা ২৫ তারিখ থেকে খেলা শুরু করবে। তিনি...বিস্তারিত

ক্রিকেটারদের দাবি মেনে নিচ্ছে বিসিবি

গত সোমবার হঠাৎ করেই সাকিব তামিমদের ১১ দফা দাবি পেশ হওয়ার পর আজ বিসিবি প্রধান প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় সকল দাবি মেনে নিতে প্রস্তুত বিসিবি। বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নাজমুল হাসান পাপনের বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাদের দাবি মেনে নিতে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সাংবাদিকদের পাপন বলেন, ক্রিকেটারদের সব দাবি...বিস্তারিত

ক্রিকেটে ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করবেন বিসিবি

ক্রিকেটারদের ধর্মঘটের পেছনে বিশেষ মহলের ষড়যন্ত্র দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই ষড়যন্ত্রের পেছনে একজনের প্রতি ইঙ্গিত করেছেন তিনি। তবে তিনি কে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। দ্রুতই সেই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করবেন বলে জানিয়েছেন বিসিবি প্রধান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে মঙ্গলবার কথা বলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির...বিস্তারিত

ক্রিকেটে ষড়যন্ত্র দেখছেন নাজমুল হাসান পাপন

হঠাৎ করে ক্রিকেটারদের এমন দাবিকে ষড়যন্ত্র বলে মন্তব্য করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বলেন, জিম্বাবুয়ের মতো বাংলাদেশের ক্রিকেটকে ‘ব্যান’ করারও ষড়যন্ত্র হচ্ছে। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি এটাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফসল এবং বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধ ষড়যন্ত্রের অংশ মনে করছেন। ক্যাম্প সময়মতো শুরু হবে। অনুশীলন ক্যাম্পে ক্রিকেটাররা অংশ না নিলে কিছু...বিস্তারিত

ধর্মঘটের বিষয়ে সাকিব-তামিমদের সঙ্গে বসবেন বিসিবি

ক্রিকেটারদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির সমাধানে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে টাইগারদের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্মকর্তারা। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, সামনে ভারত সিরিজ। তার আগে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। বোর্ড তাদের বিপক্ষেও নয়। গতকাল সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটাররা ১১...বিস্তারিত

জেনে নিন ক্রিকেটারদের ১১ দফা দাবি

পারিশ্রমিকসহ ১১ দফা দাবি না মানা পর্যন্ত সকল ধরনের ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসানরা। পারিশ্রমকিসহ নানা দাবিতে বাংলাদেশের ক্রিকেটাররা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। খেলোয়াড়দের পারিশ্রমিক,বেতন- ভাতাসহ ১১ দফা দাবি আদায়ের জন্য হঠাৎ করেই ক্রিকেটারদের এই সংবাদ সম্মেলনের ঘোষণা দেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের ১১ দাবি: ১. কোয়াবের বর্তমান কমিটিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।...বিস্তারিত

পারিশ্রমিকসহ অন্যান্য দাবি না মানা পর্যন্ত ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণা সাকিবদের

পারিশ্রমকিসহ নানা দাবিতে বাংলাদেশের ক্রিকেটাররা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। খেলোয়াড়দের পারিশ্রমিক,বেতন- ভাতাসহ ১১ দফা দাবি আদায়ের জন্য হঠাৎ করেই ক্রিকেটারদের এই সংবাদ সম্মেলনের ঘোষণা দেন ক্রিকেটাররা। পরে ঘোষণা দেয়া হয় যে, সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকবে খেলোয়াড়েরা। বিশেষ করে বিপিএলে ক্রিকেটারদের ম্যাচ ফি, দৈনিক ও ভ্রমন ভাতা বৃদ্ধিসহ...বিস্তারিত

অধিনায়কত্ব হারালেন সরফরাজ

 পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিন ফরম্যাট থেকে অধিনায়কত্ব হারান এ ডানহাতি ব্যাটসম্যান। টি-২০’তে নতুন অধিনায়ক হয়েছেন বাবর আজম। আর টেস্টে অধিনায়ক হয়েছেন আজহার আলী। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। যদিও ওয়ানডে ফর‍ম্যাটের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। এরপরই তার...বিস্তারিত

ঢাকার ট্রাফিক জ্যামকে ধন্যবাদ জানালেন ফিফা সভাপতি

ঢাকার ট্রাফিক জ্যামকে রসিকতা করে ধন্যবাদ জানালেন ফিফা সভাপতি। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে তিনি রসিকতা করে ঢাকার জ্যামকে ধন্যবাদ জানান। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি ইয়ান্নি ইনফাস্তিনো সংবাদ সম্মেলনে বাংলাদেশের ফুটবল নিয়ে প্রশংসা কনেছেন। বিশেষ করে মেয়েদের দ্রুত এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে বলেও মন্তব্য করেন।...বিস্তারিত

ফিফা সভাপতি সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সাথে

বিশ্ব ফুটবল সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফাস্তিনো সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বাংলাদেশের ফুটবলের উন্নতি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের ফুটবলের সম্প্রতি উন্নতির কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য তার নেয়া পদক্ষেপের কথাও উল্লেখ করেন। বাংলাদেশের ফুটবল উন্নয়নে ফিফা সভাপতি তার সংস্থা থেকে সর্বোচ্চ...বিস্তারিত

রাতে বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি

আজ বাংলাদেশে আসছেন বিশ্ব ফুটবল সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গোলিয়া থেকে রাত ১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছার কথা রয়েছে। জানা যায়, ঢাকায় অবস্থানকালে ফিফা প্রেসিডেন্টের সূচি এখনও নির্ধারণ করেনি বাফুফে। তবে ইনফান্তিনো নিজেই জানাবেন ঢাকায় একদিনের সফরে তিনি কী করবেন। ইতোমধ্যে তাঁর আগমনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বাফুফে ভবন ঘিরে।

সুপার ওভারের নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি

সুপার ওভারের নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। সোমবার (১৪ অক্টোবর) দুবাইয়ে আইসিসি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্থগিত হওয়া জিম্বাবুয়ে ও নেপালে সদস্যপদও ফিরিয়ে দেওয়া হয়েছে। ইংল্যান্ডে অনুষ্ঠেয় দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত ৫০ ওভার করে খেলা শেষে দুই দলের স্কোর ছিলো সমান। এরপর ম্যাচে ফলাফল নির্ধারণে খেলা হয় সুপার ওভারে। সেই সুপার ওভারও টাই হয়।...বিস্তারিত

বিশ্বকাপ বাছাইয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়। বাংলাদেশ বানাম ভারতের ম্যাচে প্রায় ৭০ হাজার টিকিট বিক্রয় হয়ে গেছে। ভারত ও বাংলাদেশের পরিসংখ্যান বলছে দীর্ঘ ৫ বছর ৭ মাস ১০ দিন পর আবার ভারতের বিরুদ্ধে খেলতে নামছে লাল-সবুজেরা। এটি কাতার-২০২২ বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয়...বিস্তারিত

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পরবর্তী সভাপতি হচ্ছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আর সেক্রেটারি হতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। এছাড়া বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ ধূমাল হচ্ছেন নতুন কোষাধ্যক্ষ। অরুণ বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই। খবর প্রকাশ করেছে এনডিটিভি। আজ...বিস্তারিত

রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

বাংলাদেশ সময় রাত ৮ টায় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। অন্যদিকে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। লিওনেল মেসিকে ছাড়াই গত ৯ অক্টোবর জার্মানির বিপক্ষে ২-২ এ ড্র করেছিল আর্জেন্টিনা। একিভাবে আজকের ম্যাচেও মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। গত কোপা আমেরিকায় বিতর্কিত মন্তব্য করায় নিষেধাজ্ঞায় আছেন তিনি। ম্যাচটি সরাসরি দেখাবে...বিস্তারিত

তুর্কি খেলোয়াড়দের ‘মিলিটারি স্যালুট’ নিয়ে বিতর্ক

শুক্রবার (১১ অক্টোবর)আলবেনিয়ার বিরুদ্ধে ফুটবল ম্যাচে জয়সূচক গোল করায় তুর্কি খেলোয়ারেরা মিলিটারি স্যালুট দিয়ে বিতর্কে পড়েছেন। খেলায় তুর্কি খেলোয়ার জেংক তসুন একটি গোল করে সবাই মিলে ‘মিলিটারি স্যালুট’ দিয়ে বিতর্কের জন্ম দেয়। বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে খেলায় এমন রাজনৈতিক স্যালুট প্রদর্শন ঠিক হয়নি। তবে উয়েফা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখবে। শনিবার...বিস্তারিত

প্রথমার্ধ দখলে জার্মানি, দ্বিতীয়ার্ধ আর্জেন্টিনা

নিষেধাজ্ঞার জন্য খেলতে না পারা লিওনেল মেসিবিহীন ছিল আর্জেন্টিনা দল।শুধু তাই নয়,ছিলনা ডি মারিয়া ও এগুয়েরো। অপরদিকে জার্মানিও ছিল সতীর্থ খেলোয়াড়বিহীন। দুই দলের এক ভিন্ন মেজাজে এই খেলা ছিল দুর্দান্ত। প্রথমার্ধ আর্জেন্টিনাকে চেপে ধরে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে দেয় গিন্যাব্রেরী। আর দ্বিতীয় গোলটি ২৩মিনিটের মাথায় করেন জার্মানির হাভার্টজ। একেবারে কোনঠাসা হয়ে পড়েছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে...বিস্তারিত