হোম ক্রীড়া তুর্কি খেলোয়াড়দের ‘মিলিটারি স্যালুট’ নিয়ে বিতর্ক
তুর্কি খেলোয়াড়দের ‘মিলিটারি স্যালুট’ নিয়ে বিতর্ক

তুর্কি খেলোয়াড়দের ‘মিলিটারি স্যালুট’ নিয়ে বিতর্ক

14
0

শুক্রবার (১১ অক্টোবর)আলবেনিয়ার বিরুদ্ধে ফুটবল ম্যাচে জয়সূচক গোল করায় তুর্কি খেলোয়ারেরা মিলিটারি স্যালুট দিয়ে বিতর্কে পড়েছেন।

খেলায় তুর্কি খেলোয়ার জেংক তসুন একটি গোল করে সবাই মিলে ‘মিলিটারি স্যালুট’ দিয়ে বিতর্কের জন্ম দেয়। বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে খেলায় এমন রাজনৈতিক স্যালুট প্রদর্শন ঠিক হয়নি। তবে উয়েফা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখবে।

শনিবার উয়েফার মিডিয়া প্রধান ফিলিপ টাউনসেন্ড ইতালির সংবাদ সংস্থা আনসা’কে বলেছেন, ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টি দেখিনি। যদি এমনটি হয়ে থাকে তাহলে সেটিকে উস্কানি হিসেবেই দেখা হবে।’ যেহেতু খেলার নিয়ম অনুযায়ী রাজনৈতিক প্রদর্শনী করা যাবে না, ফলে অবশ্যই আমরা এই বিষয়টি তলিয়ে দেখছি।’

(14)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *