হোম বিনোদন

বিনোদন

শিশুশিল্পী দীঘি এবার পর্দায় ফিরছেন শান্তর নায়িকা হয়ে

‘কাবুলিওয়ালা’, ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘১ টাকার বউ’, ‘অবুঝ শিশু’সহ বেশ কিছু সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। দীর্ঘ কয়েক বছর চলচ্চিত্র থেকে দূরে থাকলেও দীঘির জনপ্রিয়তা মোটেই কমেনি। সেই ছোট্ট দীঘি এখন চলচ্চিত্রের নায়িকা হয়ে ফিরছেন। নবাগত নায়ক শান্ত খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান...বিস্তারিত

‘বন্ধ সিনেমা হল চালু করতে আর্থিক সহায়তা দেবে সরকার’

মালিকরা বন্ধ সিনেমা হল পুনরায় চালু করতে চাইলে সরকার তাদের ঋণ দিয়ে আর্থিক সহায়তা দেবে। এ জন্য বিশেষ তহবিল গঠনেরও প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এমন আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে...বিস্তারিত

বাহুবলীর প্রভাস এবার ‘আদিপুরুষ’ রাম হয়ে ফিরছেন

এবার পুরাণের জনপ্রিয় চরিত্র ‘রাম’ হয়ে ফিরছেন প্রভাস। ‘আদিপুরুষ’ নামের বিগ বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত ১৮ আগস্ট ইনস্টাগ্রামে এ অভিনেতা নিজেই জানিয়ে দেন এ খবর। প্রভাসের অভিনয়জীবনের ২২তম ছবি হতে যাচ্ছে ‘আদিপুরুষ’। শোনা যাচ্ছে সিনেমাটিতে প্রভাসের বিপরীতে সীতা চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের মিষ্টি মেয়ে কীর্তি সুরেশ। আর খল চরিত্র রাবণের ভূমিকায় অভিনয় করবেন...বিস্তারিত

অপো’র শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন সিয়াম ও নুসরাত ফারিয়া

এ প্রজন্মের জনপ্রিয় দুই চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া একসঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। তারকাবহুল এই চলচ্চিত্রে র‌্যাব অফিসার সিয়ামের বিপরীতে রোমান্স করবেন বাঘ বিশেষজ্ঞ নুসরাত ফারিয়া। বর্তমানে করোনার কারণে ছবিটির শুটিং কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে নতুন করে জানা গেল, সিয়াম-ফারিয়া দুজনে বিখ্যাত চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান...বিস্তারিত

এবার সুপারহিরো লুকে চমকে দিতে আসছেন ‘দ্য রক’

ফার্স্ট লুকেই চমকে দিয়েছে ‘দ্য রক’খ্যাত অভিনেতা ডোয়াইন জনসনের নতুন ছবি ‘ব্ল্যাক অ্যাডাম’-এর প্রথম পোস্টার। শনিবার (২২ আগস্ট) ডিসি ফ্যানডম প্যানেল থেকে প্রকাশ করা হয় পোস্টারটি। যদিও রক তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একদিন আগেই ছবিটি শেয়ার করেছেন। প্রথম পোস্টার নিয়ে রক ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমার ধারনা এর জন্য যথেষ্ট অপেক্ষা করা হয়েছে। আমি নিজে মনে...বিস্তারিত

আবারও একসঙ্গে সালমান-ক্যাটরিনা, ফিরছেন ‘টাইগার থ্রি’ নিয়ে  

বলিউডে আসছে টাইগার সিরিজের তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’। বরাবরের মতো সালমান খানের বিপরীতে এই ছবিতেও দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। জানা গেছে, যথারীতি যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মাণ হতে যাওয়া এই ছবিটির পরিচালনায় আলী আব্বাস জাফর বা কবির খানের কেউই থাকছেন না। নতুন করে এ কিস্তি পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে মণীশ শর্মাকে। আগামী ২৭ সেপ্টেম্বর বলিউডের প্রখ্যাত...বিস্তারিত

সামাজিক যোগাযোগমাধ্যমে সোনাক্ষীকে হয়রানি করায় ১ জন গ্রেফতার

অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে হয়রানি করায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম সেল। ইন্ডিয়া টুডে জানিয়েছে, সোনাক্ষীর অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্রের অরঙ্গবাদ এলাকা থেকে শশীকান্ত গুলাব যাদব নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি একটি রেস্তোরাঁর ম্যানেজার। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও সাইবার আইনে সংশ্লিষ্ট বিষয়ে মামলা দায়ের হয়েছে। পিংকভিলার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে...বিস্তারিত

রেস্তোরাঁ ব্যবসায় মোশাররফ-জুঁই দম্পতি

চিত্রনায়িকা নিপুণ, নুসরাত ফারিয়া, অহনা, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বসহ অনেকে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন। এ তালিকায় এবার যুক্ত হলেন তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে এ দম্পতি চালু করেছেন ‘এক কাপ চা’ নামে একটি রেস্তোরাঁ। গতকাল (২০ আগস্ট) ছোট পরিসরে এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-...বিস্তারিত

জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল করোনাভাইরাসে আক্রান্ত

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩ দিন আগে করোনা পরীক্ষা করানো হলে তার রেজাল্টে করোনা পজেটিভ আসে। তিনি এখন বাসায় আইসোলেশনে রয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) এস আই টুটুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন- ‘৩ দিন আগে করোনা টেস্ট করিয়েছিলাম, টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আইসোলেশনে আছি।’ সবার কাছে দোয়া...বিস্তারিত

বলিউড সুপারস্টার সালমান খানকে হত‌্যার পরিকল্পনা ফাঁস

বলিউড সুপারস্টার সালমান খানকে হত‌্যার পরিকল্পনা করেছিল দুষ্কৃতিকারীরা। সালমান খানের বান্দ্রার বাড়ির উপর তাদের নিয়মিত নজরদারি ছিল। রাহুল নামে এক শুটারকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। মুম্বাই মিরর এ খবর প্রকাশ করেছে। পুরোনো শত্রুতার জের ধরে লরেন্স বিষ্ণই নামে এক গ‌্যাংস্টার সালমান খানকে হত‌্যার নির্দেশ দিয়েছিলেন। আর শুটার রাহুলকে তিনি এই দায়িত্ব দেন। লরেন্স বর্তমানে যোধপুর...বিস্তারিত

আসামের বন্যাকবলিতদের জন্য ১ কোটি টাকা দিলেন অক্ষয়

একে তো ভারতের আসাম-বিহারে করোনার নিষ্ঠুর থাবা, তার ওপর আবার চেপে বসেছে বন্যা। দুই মিলিয়ে খুবই খারাপ অবস্থায় রয়েছে এখানকার বাসিন্দারা। এই অসময়ে আসামের বন্যাকবলিতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বন্যায় বিধ্বস্ত বিহার ও উত্তর পূর্ব আসাম। বিহারে প্রায় ৭৬ লাখ মানুষ বন্যার কবলে পড়েছেন। প্রায় একই রকম অবস্থা...বিস্তারিত

বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতার তালিকায় ৬ষ্ঠ স্থানে অক্ষয়

বিশ্বের প্রসিদ্ধ বিজনেস ম্যাগাজিন ফোর্বস ২০১৯ সালের ১ জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়ের তথ্য অনুসারে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একটি তালিকা প্রকাশ করেছে। গতকাল (১১ আগস্ট) ফোর্বসের প্রকাশ করা এই জরিপের তালিকায় শীর্ষে রয়েছেন ‘দ্য রক’ খ্যাত হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। গত এক বছরে ৮৭.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি।...বিস্তারিত

গুজবে কান না দিতে সবাইকে সঞ্জয়ের স্ত্রী’র আহ্বান

বলিউডের কিংবদন্তী অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যান্সার হওয়ার খবর প্রচারের পর সবাইকে এ গুজবে কান না দেয়ার প্রতি আহ্বান জানিয়েছেন সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত। বিভিন্ন সংবাদমাধ্যমে মুন্নাভাই এমবিবিএস-খ্যাত এই অভিনেতার ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রচার হলেও তিনি এবং তার পরিবার এখন পর্যন্ত এ নিয়ে কোনো কথা বলেননি। সম্প্রতি ৬১ বছর বয়সী এই অভিনেতা...বিস্তারিত

দিল্লীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্র ‘কাসিদা অব ঢাকা’

বাংলাদেশের তরুণ নির্মাতা অনার্য মুর্শিদের পরিচালনায় নির্মিত ‘কাসিদা অব ঢাকা’ দিল্লীর ইন্দুস ভ্যালী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে। কাসিদা অব ঢাকার ধারা বর্ণনা করেছেন বরেণ্য অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণ করেছেন রাসেল আবেদীন তাজ, সম্পাদনা করেছেন অনয় সোহাগ, আবহ সংগীত করেছেন প্রিন্স শুভ। পরিচালক অনার্য মুর্শিদ বলেন, কাসিদার মতো আমাদের দেশে অসংখ্য লোকঐতিহ্য আছে যেগুলো হয়তো...বিস্তারিত

আমিরের ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে আগামী বছর

জানা গেল বলিউড সুপারস্টার আমির খানের নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’র মুক্তির তারিখ। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ২০২১ সালের বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি। চলতি বছরের বড়দিনে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা মাথায় রেখে চলছিল ১৯৯৪ সালের হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক ‘লাল সিং চাড্ডা’র শুটিং। কিন্তু হঠাৎই এর মাঝে ঢুকে পড়ে করোনা। যার ফলে বন্ধ...বিস্তারিত

‘বিগ বস’ এর নতুন সিজনে আবারও ফিরছেন সালমান খান

করোনাকালে ভক্তদের জন্য দারুণ খবর নিয়ে এলেন বলিউড ভাইজান সালমান খান। করোনার সংকটের মাঝেই আবারও ‘বিগ বস’ এর ১৪তম সিজনের সঞ্চালনার মধ্য দিয়ে ফিরছেন বলিউডের এই সুপারস্টার। করোনাকালীন সময় এবং আরও বেশ কিছু বিষয় বিবেচনা করে বিশেষভাবে সাজানো হয়েছে বিগ বসের এবারের সিজন। শনিবার (৮ই আগস্ট) রাতে ইনস্টাগ্রামে ‘বিগ বস ২০২০’র টিজার শেয়ার করেছে কালার্স...বিস্তারিত

বিয়ে করলেন ‘বাহুবলি’র বল্লালদেব

প্রেমিকা মিহীকা বাজাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ‘বাহুবলি’ সিনেমার ‘বল্লালদেব’ ওরফে রানা দাগ্গুবতি। শনিবার (৮ আগস্ট) হায়দরাবাদের রামানাইড়ু স্টুডিওতে তেলেগু ও মারওয়ারি প্রথায় এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মিহীকা পেশায় একজন ইভেন্ট প্ল্যানার এবং ‘ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও’র প্রতিষ্ঠাতা। তার বাবা বান্টি বাজাজ প্রসিদ্ধ জুয়েলারি ডিজাইনার। বিয়ের অনুষ্ঠানে ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। ঘনিষ্ঠ...বিস্তারিত

সহজে সুযোগ পেয়েছি কিন্তু টিকতে হবে নিজ যোগ্যতায়

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন স্যাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ ছবির ট্রেলার। শরণ শর্মা পরিচালিত এ ছবিটি ১২ আগস্ট নেটফ্লিক্সে আসতে চলেছে। ভারতীয় বিমান সেনার প্রথম নারী পাইলট গুঞ্জন স্যাক্সেনার জীবনের ওপর নির্মিত এই ছবিতে জাহ্নবী কাপুরকে দেখা যাবে গুঞ্জন স্যাক্সেনার ভূমিকায়। পর্দায় তিনি নিজেকে গুঞ্জন হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রচুর ঘাম ঝরিয়েছেন।...বিস্তারিত

শুরু হয়েছে ‘Skills ‘N’ Thrills 2020′ রেজিষ্ট্রেশন, আপনিও অংশ নিন…

311 ভার্চুয়াল মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে তরুণের কর্মদক্ষতা, যোগাযোগ, পরিচিতি ইত্যাদি করার পাশাপাশি নতুন প্রজন্মকে বিভিন্ন প্ল্যাটফর্মে দক্ষ করে তোলার জন্য ‘শেয়ার ইওর ট্যালেন্ট’ একটি ইয়ুথ অর্গানাইজেশন হিসেবে অসাধারণ উদ্যোগ হাতে নিয়েছে। যাদের সর্বপ্রথম আয়োজন ‘Skills ‘N’ Thrills – 2020’। এটি একটি অনলাইন ইভেন্ট। এই ইভেন্টে থাকছে – নাচ, গান, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, একক নাট্য ও...বিস্তারিত

মুম্বাইয়ে ফের আত্মহত্যা : চলে গেলেন অভিনেতা সমীর শর্মা

স্বেচ্ছায় চলে গেলেন মুম্বাইয়ের বিনোদনজগতের আরেক তরুণ তারকা। মাত্র ৪৪ বছর বয়সে আত্মহত্যা করে নিজেকে বিলিন করে দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সমীর শর্মা। বৃহস্পতিবার (৬ আগস্ট) তাঁর নিজ বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে দেহ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণ সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে মালাডের এই অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন অভিনেতা। কয়েক দিন ধরেই...বিস্তারিত