হোম বিনোদন আমিরের ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে আগামী বছর
আমিরের ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে আগামী বছর

আমিরের ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে আগামী বছর

0
0

জানা গেল বলিউড সুপারস্টার আমির খানের নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’র মুক্তির তারিখ। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ২০২১ সালের বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি। চলতি বছরের বড়দিনে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা মাথায় রেখে চলছিল ১৯৯৪ সালের হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক ‘লাল সিং চাড্ডা’র শুটিং। কিন্তু হঠাৎই এর মাঝে ঢুকে পড়ে করোনা। যার ফলে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। দীর্ঘদিন শুটিং বন্ধ রাখতে হয়েছে। যার কারণে এই বছরে কোনোভাবেই মুক্তি দেয়া যাবে না ‘লাল সিং চাড্ডা’। তাই এক বছর পিছিয়ে নিলো প্রযোজনা প্রতিষ্ঠান।

এদিকে খুব শিগগিরই শুরু হতে চলেছে ছবিটির নতুন লটের শুটিং। অক্টোবরে শুটিং শুরু করার জন্য তুরস্কের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুমতিও মিলেছে। প্রস্তুতি সেরে এমাসেই সহযোগীদের সঙ্গে তুরস্ক যাবেন আমির খান।

ছবিটিতে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর। ‘থ্রি ইডিয়টস’-এর পর এ ছবি দিয়ে আবারও জুটি বেঁধেছেন এই দুই তারকা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *