হোম করোনা দেশে করোনাভাইরাসে আরও ৩৯ জনের মৃত্যু
দেশে করোনাভাইরাসে আরও ৩৯ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আরও ৩৯ জনের মৃত্যু

0
0

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯ জন। ফলে করোনায় মোট মারা গেলেন ৩ হাজার ৪৩৮ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯০৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৫৫টি এবং পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৪৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৭৩ হাজার ১৬৮টি। ২৪ ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে, তাতে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯০৭ জনের মধ্যে। ফলে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬০ হাজার ৫০৭ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৯ জন এবং এ পর্যন্ত ‍মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৪৩৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫০ হাজার ৪৩৭ জন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে গোটা বিশ্বে ছড়ানো করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৭ লাখ ৩৪ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ২৯ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *