হোম বিনোদন ‘বিগ বস’ এর নতুন সিজনে আবারও ফিরছেন সালমান খান
‘বিগ বস’ এর নতুন সিজনে আবারও ফিরছেন সালমান খান

‘বিগ বস’ এর নতুন সিজনে আবারও ফিরছেন সালমান খান

0
0

করোনাকালে ভক্তদের জন্য দারুণ খবর নিয়ে এলেন বলিউড ভাইজান সালমান খান। করোনার সংকটের মাঝেই আবারও ‘বিগ বস’ এর ১৪তম সিজনের সঞ্চালনার মধ্য দিয়ে ফিরছেন বলিউডের এই সুপারস্টার। করোনাকালীন সময় এবং আরও বেশ কিছু বিষয় বিবেচনা করে বিশেষভাবে সাজানো হয়েছে বিগ বসের এবারের সিজন।

শনিবার (৮ই আগস্ট) রাতে ইনস্টাগ্রামে ‘বিগ বস ২০২০’র টিজার শেয়ার করেছে কালার্স টিভি। এ নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো’টির ১১টি সিজনে উপস্থাপনা করছেন সালমান খান।

ফিল্মফেয়ারের প্রতিবেদন অনুসারে ২৭ সেপ্টেম্বর বিগ বস তাদের ১৪তম সিজনের প্রথম পর্ব নিয়ে হাজির হচ্ছে দর্শকদের সামনে। পানভেল খামারবাড়িতেই বিগ বসের টিজার শুট করে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছেন ‘ভাইজান’। তবে আরও কিছু প্রমো ভিডিও রয়েছে যা একে একে প্রকাশ করা হবে সামনে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *