হোম করোনা জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল করোনাভাইরাসে আক্রান্ত
জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল করোনাভাইরাসে আক্রান্ত

জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল করোনাভাইরাসে আক্রান্ত

0
0

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩ দিন আগে করোনা পরীক্ষা করানো হলে তার রেজাল্টে করোনা পজেটিভ আসে। তিনি এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) এস আই টুটুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন- ‘৩ দিন আগে করোনা টেস্ট করিয়েছিলাম, টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আইসোলেশনে আছি।’

সবার কাছে দোয়া চেয়ে এই শিল্পী লিখেন- ‘আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা! সবাই আমার জন্য দোয়া করবেন। আমার জানা-অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন।’

তিনি আরো লিখেন- ‘আপনাদের সবার উপর মহান প্রতিপালকের কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন।’

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *