হোম অনুসন্ধান অপরাধবার্তা সিনহা হত্যা মামলার ৩ আসামিসহ বাহারছড়া চেকপোস্টে র‌্যাব
সিনহা হত্যা মামলার ৩ আসামিসহ বাহারছড়া চেকপোস্টে র‌্যাব

সিনহা হত্যা মামলার ৩ আসামিসহ বাহারছড়া চেকপোস্টে র‌্যাব

0
0

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় রিমান্ডে থাকা মূল ৩ আসামিকে নিয়ে মেরিন ড্রাইভ রোডের টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে সিনহাকে হত্যাস্থল পরিদর্শন করেছে র‌্যাব। শুক্রবার (২১ আগস্ট) দুপুর সোয়া একটার দিকে তাদের নিয়ে বাহারছড়ার ঘটনাস্থলে পৌঁছায় মামলার তদন্ত সংস্থা।

ঘটনাস্থলে রিমান্ডপ্রাপ্ত বরখাস্তকৃত ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতের সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলামও উপস্থিত রয়েছেন।

রিমান্ডে থাকা টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতের তদন্তকারী কর্মকর্তার কাছে ঘটনাস্থলেই ঘটনার বিবরণ দেয়ার কথা রয়েছে। এই ৩ আসামিকে গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে ৭ দিনের রিমান্ডে র‌্যাবের হেফাজতে নিয়ে যাওয়া হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *