হোম করোনা দেশে করোনাভাইরাসে আরও ৩৯ জনের মৃত্যু
দেশে করোনাভাইরাসে আরও ৩৯ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আরও ৩৯ জনের মৃত্যু

0
0

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১২ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮৬১ জন। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি পরীক্ষাগারে ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৯৪৩টি নমুনা। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪০১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৯০ হাজার ৩৬০ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৬২৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন। এ পর্যন্ত করোনায় মৃত ৩ হাজার ৮৬১ জনের মধ্যে পুরুষ ৩ হাজার ৪৬ জন এবং নারী ৮১৫ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৯ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্বে চারজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন, ষাটোর্ধ্ব ২৫ জন রয়েছেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *