হোম রাজনীতি

রাজনীতি

অবৈধ সম্পদ অর্জন, মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৫ অক্টোবর) মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। দুদকের অভিযোগে বলা হয়, মাহী বদরুদ্দোজা চৌধুরী তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য...বিস্তারিত

শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি: সারোয়ার তুষার

শাপলা প্রতীক না পেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন নেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। সারোয়ার তুষার বলেন, ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে। প্রতীক দেওয়া নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায়...বিস্তারিত

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের উপর জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট হবে- রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অন্তর্বর্তী সরকার আগামী ১৭ তারিখ জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে। কিন্তু এর মাধ্যমে কোন আইনগত ভিত্তি তৈরি হচ্ছে না, এটা শুধুমাত্র এক আনুষ্ঠানিকতা। বিএনপি গণভোটে রাজি ছিল না। এখন ঠিকই রাজি হয়েছে কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোট করতে চায়। একই দিনে দুই ভোট...বিস্তারিত

৭ দাবিতে দেশব্যাপী ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাগপা

জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট, জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৭ দফা দাবিতে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। ১৪ অক্টোবর সকাল ১১ টায় ঢাকার যাত্রাবাড়ী মোড় থেকে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই দিন...বিস্তারিত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পেলেন চেঞ্জ টিভির লিগ্যাল এফেয়ার্স এডিটর

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক হলেন চেঞ্জ টিভির লিগ্যাল এফেয়ার্স এডিটর অ্যাডভোকেট মো.রেজাউল করিম। তিনি সুনামগন্জ-০১ আসনে মনোনয়ন প্রত্যাশী । ২০১৮ সালেও বিএনপির মনোনয়ন পত্র সংগ্রহ করেন রেজাউল ।ছিলেন যুবদল (আলাল-নিরব কমিটি) কেন্দ্রীয় কমিটির সহ-আইন সম্পাদক । বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাবেক সহ- সাধারন সম্পাদক ও যুগ্ম সম্পাদকের দায়িত্ব...বিস্তারিত

নির্বাচন কমিশনের প্রস্তাবে নারাজ, ‘শাপলা’য় অনড় এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় থাকা ৫০টি প্রতীক থেকে কোনোটি গ্রহণ করতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৭ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রস্তাবিত ৫০টি প্রতীক থেকে কোনোটি গ্রহণ না করে ‘শাপলা’ প্রতীকেই অনড় অবস্থান জানিয়েছে এনসিপি। ফলে ‘শাপলা’ প্রতীক চেয়ে আবারও আবেদন করবে দলটি। আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপির পক্ষ থেকে পুনরায় শাপলা প্রতীক চেয়ে চিঠি...বিস্তারিত

নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান

নিজেকে জুলাই অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দেখেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার কারণে গত এক বছরে কেউ কেউ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আন্দোলনের ‘একমাত্র মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে তা নাকচ করে দিয়েছেন এই নেতা। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ‘কোনো...বিস্তারিত

জাগপার অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার সবদল একমত হলে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া সম্ভব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর নির্বাচন করার মত ছয়টি পদ্ধতি রয়েছে। সব রাজনৈতিক দলগুলো একমত হতে পারলে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া সম্ভব। তবে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, কালো টাকার প্রভাব থাকবে না। একমাত্র পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতা মূলক শাসন ব্যবস্থা ও জনগণের কাঙ্খিত প্রতিনিধি নির্বাচিত করা...বিস্তারিত

দেশকে অশান্ত করতে কুরআন অবমাননা, হিন্দুস্তানি আওয়ামী পরিকল্পনা- রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, পাহাড় থেকে আর্মি সরানোর জন্য রাজপথে স্লোগান, ভারত থেকে লক্ষ কোটি জাল টাকার প্রবেশ কিসের আলামত? পার্বত্য অঞ্চল অশান্ত করে পাহাড় এবং সমতলের মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি করতে চায় হিন্দুস্তান। কুরআন অবমাননা করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায় হিন্দুস্তান। সব ষড়যন্ত্রের উদ্দেশ্য...বিস্তারিত

আইনি ভিত্তি ব্যতীত জুলাই সনদের মূল্য ভাঙ্গারী দোকানের কাগজের মত- রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে নতুন স্বৈরাচার, লুটেরা, চাঁদাবাজ, খুনী, হিন্দুস্তানের দালাল চাই না। জুলাই সনদ আমাদের আগামীর পথ চলা এবং দেশ গড়ার দিকনির্দেশিকা। সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে কথা বলতে হবে। আইনি ভিত্তি না থাকলে...বিস্তারিত

বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান

দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি।’ বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা...বিস্তারিত

পিআর পদ্ধতির শতাংশ না বুঝা নেতারা স্কুলে অঙ্ক করে নাই? – রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে ক্ষমতায় আসতে চায় তাদের দ্বারা সংস্কার নয় বরং পুরনো বন্দোবস্ত নতুন করে কায়েম হবে। অতএব জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনের পূর্বে আইনি ভিত্তি বাধ্যতামূলক। রাশেদ প্রধান বলেন, আমি আশ্চর্য হয়ে লক্ষ করছি কিছু রাজনীতিবিদ পিআর পদ্ধতি বুঝতে...বিস্তারিত

নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টিসহ দুটি দল শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ১২টি দলের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই করা হবে। আর ৭টি দলের আবেদন নামঞ্জুর...বিস্তারিত

৭ দাবিতে এবার ১২ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা

জুলাই সনদের আইনি ভিত্তি, হাসিনাকে ফিরিয়ে আনার কার্যকরী পদক্ষেপ, গণহত্যার বিচার, ভারতের সাথে অসম চুক্তি বাতিল, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড ও ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচনের ৭ দাবিতে এবার ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার পল্টনস্থ জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে দুপুর...বিস্তারিত

পূজা পরিদর্শনে গণঅধিকার পরিষদের আলমগীর অপুর্ব

2 ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও ঢাকা-১১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলমগীর অপুর্ব আজ রাত ১টায় রাজধানীর বাড্ডার বেরাইদ দাসপাড়া কালী মন্দিরে পূজা পরিদর্শন করেছেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেন, তারাও নিষ্ঠার সাথে দায়িত্ব...বিস্তারিত

এশিয়া সাবকন্টিনেন্টে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, বাংলাদেশও জড়িয়ে পড়বে : রনি আমেরিকা এই দুর্ঘটনায় মদদ দেবে

দ্রুত সময়ের মধ্যে এশিয়ার সাবকন্টিনেন্টে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তার ভাষ্য, সেই দুর্ঘটনায় বাংলাদেশও জড়িয়ে পড়বে। আজ সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে এসব কথা বলেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘মূলত আমেরিকার মদদে খুব দ্রুত আমাদের এশিয়ার সাবকন্টিনেন্টে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে।...বিস্তারিত

ধর্ম ও চেতনার ব্যবসা আর চলবে না: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। এই দেশে চেতনার ব্যবসাও আর চলবে না। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যারা জান্নাতের টিকিট বিক্রি করছে তারা ধর্ম ব্যবসায়ী। এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। একাত্তরের চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। আমরা বলি...বিস্তারিত

বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে বিস্তারিত জানাবেন সোহেল তাজ

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় বিগত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন সোহেল তাজ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে আটকে দেওয়ার বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন সোহেল তাজ। কেন আটকে দেওয়া হয়েছে বিমানবন্দরে, এমন প্রশ্নের জবাবে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী...বিস্তারিত

৭ দাবিতে ২০ সাংঠনিক জেলায় জাগপা’র বিক্ষোভ মিছিল

জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবিতে দেশের ২০ জেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। আজ ২৬ জুলাই শুক্রবার জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান কতৃক পূর্বঘোষিত ৩ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জাগপা’র ২০ টি সাংঠনিক জেলায় বিকাল ৫ টায় বিক্ষোভ...বিস্তারিত

আওয়ামী লীগ প্রশ্নে আবারও দলের অবস্থান পরিষ্কার করলেন মির্জা ফখরুল

একটি রাজনৈতিক দল হয়ে বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধে পক্ষে না বলে আরও একবার নিজেদের অবস্থান পরিস্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে দেয়া সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের...বিস্তারিত