fbpx
হোম রাজনীতি এশিয়া সাবকন্টিনেন্টে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, বাংলাদেশও জড়িয়ে পড়বে : রনি আমেরিকা এই দুর্ঘটনায় মদদ দেবে
এশিয়া সাবকন্টিনেন্টে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, বাংলাদেশও জড়িয়ে পড়বে : রনি আমেরিকা এই দুর্ঘটনায় মদদ দেবে

এশিয়া সাবকন্টিনেন্টে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, বাংলাদেশও জড়িয়ে পড়বে : রনি আমেরিকা এই দুর্ঘটনায় মদদ দেবে

0

দ্রুত সময়ের মধ্যে এশিয়ার সাবকন্টিনেন্টে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তার ভাষ্য, সেই দুর্ঘটনায় বাংলাদেশও জড়িয়ে পড়বে।
আজ সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে এসব কথা বলেন গোলাম মাওলা রনি।
তিনি বলেন, ‘মূলত আমেরিকার মদদে খুব দ্রুত আমাদের এশিয়ার সাবকন্টিনেন্টে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে।
সেই দুর্ঘটনায় বাংলাদেশও জড়িয়ে পড়বে।’
গোলাম মাওলা রনি বলেন, ‘বাংলাদেশে এখান অনেক লোক আবার পূর্ব পাকিস্তান হওয়ার স্বপ্ন দেখছে, অস্বীকার করতে পারবেন না। পূর্ববঙ্গ হওয়ার স্বপ্ন দেখছে। অনেকে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে গেছে।
ভারতের সঙ্গে অনেকে যুদ্ধ করতে চাচ্ছে।’
ভিডিওতে গোলাম মাওলা দাবি করেন, ‘বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া একত্র করলে প্রায় ১০০ কোটি মুসলমান হয়ে যায়। এ রকম একটা প্যান ইসলামিক ডাইনেস্টি নিয়ে এশিয়া শুধু নয়, সারা দুনিয়ার মুসলমানরা কথাবার্তা বলছে, তাদের মধ্যে যোগাযোগ হচ্ছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যেমন ইরানকে কেন্দ্র করে একটা সুপার পাওয়ার গড়ে তোলার জন্য অনেকে চেষ্টা করছে।
তিনি বলেন, ‘আমেরিকা যে কাজটা করছে, সেটা হলো পাকিস্তানকে দরিদ্র থেকে দরিদ্রতর করে দিচ্ছে, ঋণগ্রস্ত করে ফেলছে। আগের যেকোনো সময় সে দেউলিয়া বানিয়ে ফেলছে ফলে জনগণ পেটের ধান্দায় অন্য কিছু চিন্তা করার করতে পারবে না। বাংলাদেশে কিন্তু এখন একই অবস্থা তৈরি হচ্ছে।’
দেশের অর্থনীতির অবস্থা তুলে ধরে গোলাম মাওলা রনি বলেন, ‘গত এক বছরে নাকি ৬০০০ নতুন কোটিপতি যুক্ত হয়েছে। যেখানে বাংলাদেশের ২৫ লাখ লোক নতুন করে বেকার হয়েছে।
ব্যবসা-বাণিজ্য বন্ধ, ১২টি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো অবস্থা যেকোনো সময় দেউলিয়া হয়ে যাবে। তো যেখানে নতুন কোনো বিনিয়োগ নেই। সেখানে নতুন কোটিপতি হলো কী করে?’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *