হোম রাজনীতি পূজা পরিদর্শনে গণঅধিকার পরিষদের আলমগীর অপুর্ব
পূজা পরিদর্শনে গণঅধিকার পরিষদের আলমগীর অপুর্ব

পূজা পরিদর্শনে গণঅধিকার পরিষদের আলমগীর অপুর্ব

0
0
2

ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও ঢাকা-১১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলমগীর অপুর্ব আজ রাত ১টায় রাজধানীর বাড্ডার বেরাইদ দাসপাড়া কালী মন্দিরে পূজা পরিদর্শন করেছেন।
এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেন, তারাও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আশ্বাস দেন।
পূজা পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম ও আসাদুল ইসলাম গাজী, নির্বাহী কমিটির সদস্য আল আমিন গাজী, বাড্ডা থানা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় পূজামণ্ডপে নেতাকর্মীদের এমন উপস্থিতি উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে

(0)

2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *