fbpx
হোম রাজনীতি দেশকে অশান্ত করতে কুরআন অবমাননা, হিন্দুস্তানি আওয়ামী পরিকল্পনা- রাশেদ প্রধান
দেশকে অশান্ত করতে কুরআন অবমাননা, হিন্দুস্তানি আওয়ামী পরিকল্পনা- রাশেদ প্রধান

দেশকে অশান্ত করতে কুরআন অবমাননা, হিন্দুস্তানি আওয়ামী পরিকল্পনা- রাশেদ প্রধান

0

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, পাহাড় থেকে আর্মি সরানোর জন্য রাজপথে স্লোগান, ভারত থেকে লক্ষ কোটি জাল টাকার প্রবেশ কিসের আলামত? পার্বত্য অঞ্চল অশান্ত করে পাহাড় এবং সমতলের মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি করতে চায় হিন্দুস্তান। কুরআন অবমাননা করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায় হিন্দুস্তান। সব ষড়যন্ত্রের উদ্দেশ্য একটাই, খুনি হাসিনার মসনদ ফিরিয়ে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানো। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে ঘটনা ঘটে নাই। দেশকে অশান্ত করতে কুরআন অবমাননা, হিন্দুস্তানি আওয়ামী পরিকল্পনা।
আজ রবিবার দিনব্যাপী ১৭ সাংঠনিক জেলায় ৭ দফা দাবিতে জাগপার লিফলেট বিতরণ শেষে, জেলা নেতৃবৃন্দের সাথে বিকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, অন্তর্বর্তী সরকারের সুশীল ভূমিকায় হিন্দুস্তান, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সুযোগ পাচ্ছে। কথা বার্তা পরিষ্কার, কোন চাপের সামনে মাথা নত করা যাবে না। দেশের মাটিতে হিন্দুস্তানি আগ্রাসন চলবে না। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের মতোই হিন্দুস্তানি দল জাতীয় পার্টি, ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ভারতীয় প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
দিনব্যাপী লিফলেট বিতরণ শেষে ভার্চুয়াল সভায় যোগদান করেন নরসিংদী থেকে প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো: সফিকুল ইসলাম, চট্টগ্রাম থেকে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, যশোর থেকে প্রেসিডিয়াম সদস্য নিজামুদ্দিন অমিত, ঢাকা থেকে প্রেসিডিয়াম সদস্য হাজী মো: হাসমত উল্লাহ, বগুড়া থেকে প্রেসিডিয়াম সদস্য মোঃ শামীম আক্তার পাইলট, নীলফামারী থেকে সহ-সভাপতি মোঃ জাকিউল আলম সাকি, সিলেট থেকে সাংঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আহমদ লিটন, গাইবান্ধা থেকে সাংঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাতক্ষীরা থেকে জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, পঞ্চগড় থেকে জেলা সাংঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, দিনাজপুর থেকে জেলা যুগ্ন সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা বাপ্পি, লক্ষ্মীপুর থেকে জেলা সমন্বয়ক আলী মোরশেদ, নারায়ণগঞ্জ থেকে জেলা সমন্বয়ক এস কে আরিয়ান শরীফ, কুমিল্লা থেকে জেলা সমন্বয়ক সাইফুল ইসলাম, হবিগঞ্জ থেকে জেলা সমন্বয়ক লুৎফর রহমান, ফরিদপুর থেকে জেলা সমন্বয়ক দীন মোহাম্মদ পিংকু এবং জামালপুর থেকে জেলা সমন্বয়ক আশফাকুর রহমান মিঠুন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *