হোম রাজনীতি

রাজনীতি

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া...বিস্তারিত

নিবন্ধন ফিরে পেল জাগপা

রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন ফিরে পেয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। আজ রবিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জাগপা ২০০৮ সালের ২০ নভেম্বর নিবন্ধন লাভ করে। এক যুগ পর ২০২১ সালের ২৮ জানুয়ারি তাদের নিবন্ধন বাতিল করা হয়। নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে মাননীয় হাইকোর্ট বিভাগ রায় প্রদান করে ১৯ মার্চ...বিস্তারিত

শাপলা কলি’ নিচ্ছে এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনেছবি: প্রথম আলো নির্বাচনী...বিস্তারিত

ধানের শীষ’ আর ‘শাপলা কলিতে’ হবে ফাইট: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ধানের শীষ আর শাপলা কলিতে হবে ফাইট। আমাদের দল থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে। রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা নতুন করে প্রতীক বরাদ্দের আবেদন করেছি।...বিস্তারিত

জাগপা ও আপ বাংলাদেশের মতবিনিময় সভায় নেতৃবৃন্দ: ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে

আজ বৃহস্পতিবার জাগপা পল্টন কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হয় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, জুলাই সনদের আইনি বাস্তবায়ন বাঁধগ্রস্থ হলে আবারও দেশের ছাত্র জনতা রাজপথে নেমে আসতে বাধ্য হবে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী...বিস্তারিত

শ্রমজীবি মানুষের ন্যায্য অধিকার আদায়ে গণঅধিকার পরিষদের লড়াই অব্যাহত: নাজমুল হাসান

নিজস্ব প্রতিবেদক শ্রমিক, কৃষক ও জেলেদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে বারবার হামলা ও মামলার শিকার হয়েছে গণঅধিকার পরিষদ এমন অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান। গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকাচর বাজারে আয়োজিত সমাবেশে তিনি বলেন, আমরা বারবার রাজপথে দাঁড়িয়েছি শ্রমিক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য।...বিস্তারিত

শাপলা না দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা: নাহিদ ইসলাম

নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। শাপলা না দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা- এমন কথায় জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরীর পর্যটন মোটেলে রাজশাহী বিভাগের মহানগর ও জেলাগুলোতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাইয়ের কার্যক্রমে অংশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে...বিস্তারিত

ঐকমত্য নয়, ‘জাতীয় অনৈক্য’ প্রতিষ্ঠার চেষ্টা করেছে কমিশন: সালাহউদ্দিন আহমদ

জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্য নয়, বরং ‘জাতীয় অনৈক্য’ প্রতিষ্ঠার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়–সম্পর্কিত যেসব সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, সেখানে স্বাক্ষরিত সনদের বাইরের অনেক বিষয় যুক্ত করা হয়েছে। এতে কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে।’ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে...বিস্তারিত

২৮ অক্টোবর ভারতের নির্দেশে আ’লীগ ফ্যাসিবাদের প্রস্তুতি নিয়েছিল- রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ৭০ দশকের মুজিববাদী রক্ষীবাহিনীর নমুনা স্মরণ করিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপরে আওয়ামী লীগ ও ১৪ দলের নৃশংস হামলা ও গণহত্যা সেদিন অবাক বিস্ময়ে দেখেছে বিশ্ববাসী। ২৮ অক্টোবর ভারতের নির্দেশে লগি-বৈঠা গণহত্যা দিয়ে আওয়ামী লীগ...বিস্তারিত

৭ দফা দাবিতে সাংঠনিক জেলাসমূহে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা।

আজ ২৭ অক্টোবর সোমবার ৭ দফা দাবিতে সাংঠনিক জেলাসমূহে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল শেষে সোহরাওয়ার্দী পার্কে সংক্ষিপ্ত সমাবেশে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে উন্নয়নের গল্প শুনিয়ে বিদেশে অর্থ পাচার করেছে। তার মাশুল দিতে হচ্ছে দেশের মানুষকে। চট্টগ্রামে নদীর নিচে টানেলের জন্য প্রতি...বিস্তারিত

মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ- রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গাজীপুর থেকে মাওলানা মহিবুল্লাহকে গুম করে ভারতে পাচার করতে ব্যর্থ হয়ে পঞ্চগড়ে ফেলে গিয়েছে ইশকন। প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগকে ব্যবহার করতে না পেরে এখন হাসিনা ইসকনকে ব্যবহার করতে চায়। হাসিনামুক্ত বাংলাদেশে ভারতের সন্ত্রাসী সংগঠন ইসকন চলবে না। নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ। রাশেদ...বিস্তারিত

দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নিবে না- রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সোনার বাংলাকে শ্মশানে পরিণত করার জন্য হিন্দুস্তান ও আওয়ামী লীগ ৭১ সাল থেকেই একসাথে কাজ করছে। যুগে যুগে তাদের সহযোগিতা করেছে জাতীয় পার্টি ও ১৪ দল। আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করার জন্য হিন্দুস্তানি আওয়ামী ষড়যন্ত্র শুরু হয়েছে। কথা বার্তা পরিস্কার, পাহাড়কে অশান্ত আর আগুন...বিস্তারিত

বিএনপি ক্ষমতায় এলে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে। এতে থাকা প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন দাবি করেন তিনি। বুধবার (২২ অক্টোবর) নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ দেশের সর্বক্ষেত্রে চরমভাবে দলীয়করণ হয়েছে। ফলে প্রশাসনের উচ্চপর্যায়ের অনেককেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। রিজভী অভিযোগ...বিস্তারিত

গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ন্যাশনাল লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে লায়ন ফারুক রহমান আজ ২২ শে অক্টোবর ২০২৫ ইং রোজ বুধবার,কালভার্ট রোডস্থ জামান টাওয়ার পুরানা পল্টন ঢাকা। ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বরগুনা-২ আসন ( পাথরঘাটা- বামনা- বেতাগী) গণমানুষের নেতা, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান বলেছেন গনতন্ত্র প্রতিষ্ঠান জন্য...বিস্তারিত

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন বিএনপির প্রতিনিধি দল। সন্ধ্যা ৬টার দিকে যমুনায় প্রবেশ করেন তারা। প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। যমুনায় প্রবেশের আগে প্রতিনিধি দলের...বিস্তারিত

পুরাতন আওয়ামী আর নতুন বিএনপি প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবেনা- রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আগুন সন্ত্রাস আওয়ামী লীগের পুরাতন খেলা। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার হিন্দুস্তানি আওয়ামী নীলনকশা রুখে দিতে হবে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য লেভেল প্লেইং ফিল্ডে ভারতীয় প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন হতে হবে। তার পূর্বে পাঁচটি কাজ বাধ্যতামূলক। এক...বিস্তারিত

পিআর ইস্যুকে জামায়াত দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে: নাহিদ

তথাকথিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন’ যা জামায়াতে ইসলামী চালু করেছিল, তা ছিল একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। এটি ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এবং জনগণের উত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে সরিয়ে নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ডিজাইন করা হয়েছিল। শনিবার (১৯ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফাইড...বিস্তারিত

বাসসকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী পদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই: মির্জা ফখরুল

আগামী নির্বাচনে দেশের জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী পদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১০ অক্টোবর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান বিএনপির মহাসচিব। এছাড়াও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ অধিবেশনে যোগদানের ফলে নিজস্ব অভিজ্ঞতা, ২৪-এর গণঅভ্যুত্থানের...বিস্তারিত

কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আমরা লক্ষ রাখছি: মির্জা আব্বাস

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের অংশ না নেওয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু কিছু দল ডিস্টার্ব করছে। তবে তারা সব সময়ই এমনটা করে। আমরা লক্ষ্য রাখছি। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই...বিস্তারিত

জন্মদিনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এর ৪১ তম জন্মদিন পালন করেছেন দলীয় নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পল্টন মহানগর কার্যালয়ে জাগপার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জন্মদিনের আয়োজন করেন। জন্মদিনে দেশবাসীকে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গিকার ব্যক্ত করে রাশেদ প্রধান বলেন, এখনো আমাদের সংগ্রাম শেষ হয়নি। দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত...বিস্তারিত