হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

আমরাই আমাদের কবর খুঁড়ছি

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ জলবায়ু পরিবর্তনে বিশ্বনেতাদের সাবধান করে বলেছেন, আমরা নিজেরাই আমাদের কবর খুঁড়ছি। গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর জরুরি পদক্ষেপ নেয়ার পক্ষে যেসব বিশ্বনেতা, তার মধ্যে তিনি এ বিষয়ে খুব বেশি সোচ্চার। তার ওই একটি বাক্যেই বোঝা যায় তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে কি বোঝাতে চেয়েছেন। গ্লাসগোতে চলমান কপ-২৬ বা সিওপি ২৬ শীর্ষ সম্মেলনে তিনি...বিস্তারিত

তসলিমা নাসরিনকে নিষিদ্ধ করেছে ফেসবুক

ভারতে বসবাসরত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনকে আবারও নিষিদ্ধ করেছে ফেসবুক। এবার তাকে এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার টুইটারে দেওয়া এক টুইটে বিষয়টি জানিয়েছেন তিনি। টুইটে তসলিমা বলেন, সত্য বলায় ফেসবুক আমাকে আবারও এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে। তবে কবে থেকে ফেসবুকের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন সেবিষয়ে কিছু জানাননি তসলিমা নাসরিন। সোমবার সকাল ১০টা...বিস্তারিত

কপ২৬ সম্মেলনে যাচ্ছেন না এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান স্কটল্যান্ডের গ্লাসগোতে পরিবেশবিষয়ক ‘কপ-২৬’ সম্মেলনে যাচ্ছেন না। তাকে যথাযথ নিরাপত্তা প্রটোকল না দেওয়ায় তিনি এ সফর বাতিল করেন। সেখানে সোমবার সম্মেলনের ফাঁকে ‘এফ-৩৫ যুদ্ধবিমান’ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। খবর মিডলইস্ট আইয়ের। রোববার থেকে স্কটল্যান্ডে শুরু হয়েছে পরিবেশবিষয়ক ‘কপ-২৬’ সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে সোমবার জো বাইডেন...বিস্তারিত

মরার আগ পর্যন্ত লড়বেন বলেও পালিয়েছেন আশরাফ গনি: ব্লিঙ্কেন

গোয়েন্দাদের সব তথ্য ভুল প্রমাণ করে আগস্টের দ্বিতীয় সপ্তাহে কাবুল দখল করে নেয় তালেবান। এর পর দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি পালালে সাবেক সরকারের পতন নিশ্চিত হয়। কিন্তু এই আশরাফ গনিই মৃত্যুর আগ পর্যন্ত লড়বেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন রোববার বলেন, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছিলেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাবেন।...বিস্তারিত

মসজিদ বন্ধ করে দিল ইসরাইল

পশ্চিম তীরের হেবরন শহরের ইব্রাহিমি মসজিদকে মুসলমানদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরাইল। এখন এ মসজিদটিতে নামাজ আদায়ের জন্য মুসলমানদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন এ মসজিদের পরিচালক। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক। আনাদোলু এজেন্সিকে ওই মসজিদের পরিচালক শেখ হেফফি আবু আসিনিনা বলেন, ইসরাইলের সেনাবাহিনী শুধুমাত্র ইহুদি বসতি স্থাপনকারীদের ইব্রাহিমি মসজিদে প্রবেশ...বিস্তারিত

মোদির ছবি ঘিরে ছড়ালো গুজব

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি এডিট করে গুজব ছড়ানো হয়েছে। গত ৩০ অক্টোবর ইতালির রোমে পোপের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মোদি। সেই সাক্ষাতের ভাইরাল একটি ছবিতে দেখা যায়, তিনি ট্যাক্সি থেকে নামছেন ভ্যাটিকানে। প্রকৃতপক্ষে ট্যাক্সি ব্যবহার করেননি মোদি। বার্তাসংস্থা এএনআইয়ের টুইট করা মোদির গাড়ির ছবির ওপর অজ্ঞাতনামা ব্যক্তিরা এডিট করে ট্যাক্সির চিহ্ন বসিয়ে...বিস্তারিত

ভারতের দিকে তাকালেই তালেবানের ওপর হামলা চালানো হবে

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, তালেবানদের কারণে অস্থির বোধ করছে পাকিস্তান ও আফগানিস্তান। তালেবান ভারতের দিকে চোখ তুলে তাকালে বিমান হামলা চালানো হবে। সোমবার (১ নভেম্বর) একথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, একটি সামাজিক প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন যোগী। এসময় তার রাজনৈতিক প্রতিপক্ষদেরও আক্রমণ করেন তিনি। যোগী বলেন,...বিস্তারিত

ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ না দেওয়ায় জেল খাটতে হয়েছে এক তরুণীকে

ইসরায়েলের অধিকাংশ বাসিন্দাকে অন্তত দুই বছরের জন্য হলেও বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। তবে এ নীতি অমান্য করেছিলেন শাহার পিরেটস নামে এক ইসরায়েলি তরুণী। তাই তাকে তিনবার জেল খাটতে হয়েছে। খবর মিডল ইস্ট মনিটর’র। তবে অনেক ইসরায়েলি রয়েছেন যারা শারীরিক, চিকিৎসা ও ধর্মীয় কারণ দেখিয়ে সামরিক বাহিনীতে যোগ দেন না। এক্ষেত্রে শাহার সেনাবাহিনীতে যোগ না...বিস্তারিত

কেন আফগানিস্তানে অপহরণের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা?

দিন দিন খারাপের দিকে যাচ্ছে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি। এর মধ্যে গত দুই মাসে ৪০ জনের বেশি ব্যবসায়ীকে কাবুল ও দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করা হয়েছে। আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়। আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসিসিআই) বলছে— কাবুল, কান্দাহার, নানগারহার, কুন্দুজ, হেরাত এবং বালখপ্রদেশে ব্যবসায়ীদের অপহরণ করা হচ্ছে। এসিসিআইয়ের উপপ্রধান খান...বিস্তারিত

বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট,ফুল বিক্রির টাকায় সংসার চালান

কোন দেশের প্রেসিডেন্ট মানে ক্ষমতাবান এক ব্যক্তি। যার সামনে এবং পিছনে নিরাপত্তা রক্ষী বাহিনী থাকে এবং বাসার সামনে পাহারাদার দিয়ে ঘেরা। তার চলার পথ বাধাহীন, রাজকীয় জীবন যাপন। কিন্তু উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুহিকা ফুল বিক্রি করে সেই টাকায় সংসার চালান। বিশ্বের গরিব প্রেসিডেন্ট বলা হয় এই সাবেক প্রেসিডেন্টকে। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি...বিস্তারিত

ইয়েমেনের মারিব প্রদেশে মসজিদে মিসাইল হামলা

ইয়েমেনের মারিব প্রদেশে একটি মসজিদ ও ধর্মীয় বিদ্যালয়ে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ২৯ জন হতাহত হয়েছে। সোমবার (১ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এই হামলায় দুইটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয় বলে জানিয়েছে প্রদেশটির গভর্নর অফিস। ধারণা করা হচ্ছে এটা হুথি বিদ্রোহীদের কাজ। তবে তারা বা...বিস্তারিত

প্রথমবারের মত প্রকাশ্যে এলেন তালেবানের শীর্ষ নেতা আখুন্দজাদা

প্রথমবারের মত জনসম্মুখে আসলেন আড়ালে থাকা তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। শনিবার কান্দাহারে সমর্থকদের উদ্দেশে তিনি বক্তৃতা করেছেন বলে খবর পাওয়া গেছে। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ডন নিউজ জানিয়েছে, শনিবার কান্দাহারে দারুল উলুম হাকিমা মাদ্রাসা পরিদর্শন করেন তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। সেখানে প্রায় ১০ মিনিট সমর্থকদের সামনে কথা বলেন তিনি। তবে বক্তব্যে তিনি কি...বিস্তারিত

উইঘুর মুসলিমদের অঙ্গপ্রত্যঙ্গ টাকায় বিক্রি হচ্ছে

হৃষ্টপুষ্ট একটি লিভারের দাম পড়বে প্রায় দেড় লক্ষ ডলার (১ কোটি ৪৫ লক্ষ টাকার কাছাকাছি)। ভাল মানের কিডনি অবশ্য তার কিছুটা কমেই পাওয়া যাবে চোরাই বাজারে। অস্ট্রেলিয়ার নিউজ ডটকম ডট এইউ নামের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জানা যায়, আন্তর্জাতিক চোরাই বাজারে বিক্রি হওয়া ওই সব অঙ্গপ্রত্যঙ্গের বড় অংশের মালিক চীনের বন্দিশিবিরে আটক হতভাগ্য উইঘুর মুসলিমরা।...বিস্তারিত

ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

দেশটির পরমাণু কর্মসূচি বিষয়ে আলোচনা ফের শুরু হওয়ার প্রাক্কালে তেহরানের ওপর জোরালো চাপ সৃষ্টি করতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন রাজস্ব-বিভাগ জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাণঘাতী অজ্ঞাতনামা বিমান যান (ইউএভি) মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক শিপিং লক্ষ্য করে হামলার কাজে ব্যবহার করা হয়ে থাকে।...বিস্তারিত

বিশ্ব শহর দিবস আজ

আজ ৩১ অক্টোবর, বিশ্ব শহর দিবস। এখন বিশ্বের সব জায়গায় মানুষই চায়, শহরে থাকতে। মানবসভ্যতা দিন দিন বেশি শহরকেন্দ্রিক হয়ে পড়েছে। যেসব সুযোগ-সুবিধা পাওয়ার জন্য মানুষ শহরে আসছে, সেই সুযোগ সুবিধাগুলোও তো বজায়ও রাখতে হবে। সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ৩১ অক্টোবর পালন করা হয় বিশ্ব শহর দিবস। নিজের শহরটাকে ভাল রাখার...বিস্তারিত

ঢাকা সফরের আমন্ত্রণ ভারতের রাষ্ট্রপতিকে

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। শনিবার ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই জানায়নি। দুই দেশের কূটনৈতিক সূত্র জানায়, ভারতের রাষ্ট্রপতির ১৫ ডিসেম্বর তিনদিনের সফরে ঢাকায় আসার কথা...বিস্তারিত

তালেবানকে স্বীকৃতি দিতে তাড়া নেই

তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া নিয়ে কারও তাড়া নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া। একথার পর ধারণা করা হচ্ছে, ইসলামপন্থীদের জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার অনুমতি দিতে প্রস্তুত নয় মস্কো। প্রতিবেদনে বলা হয়, নেবেনজিয়া বলেছেন, স্বীকৃতির প্রশ্ন উঠবে যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত হবে- তালেবান নিজেদের প্রতিশ্রুতি পূরণ করবে। তাদের নেতাদের ওপর জাতিসংঘ এবং একতরফা...বিস্তারিত

ইউনেস্কোর পুরস্কার ঘোষণা বঙ্গবন্ধুর নামে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে তার নামে আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করেছে ইউনেস্কো নির্বাহী সংসদ। আগামী ১১ নভেম্বর প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ইউরোপ সফরের বিস্তারিত তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি...বিস্তারিত

ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হবে: পররাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সের সঙ্গে বাংলদেশের সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, নভেম্বরের ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করা হচ্ছে। সফরকালে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে আশা করা যাচ্ছে। শনিবার তার দপ্তরে সাংবাদিকদের...বিস্তারিত

তুরস্কের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন ইঙ্গিত গ্রিস প্রধানমন্ত্রীর

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস তুরস্কের সঙ্গে বৈরি সম্পর্ক নিয়ে বলেছেন, গঠনমূলক আলোচনার জন্য আমার দরজা সবসময় খোলা রয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম হুরিয়াৎ ডেইলি নিউজ। দুই অ্যাথেন্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে এক যৌথ প্রেস বিফিংয়ে ফ্রান্স প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় দুই নেতার মধ্যে ফ্রান্সের...বিস্তারিত