fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সরকারের পদত্যাগ

বিরোধী আইনপ্রণেতাদের সঙ্গে সৃষ্ট অচলাবস্থার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের সরকার পদত্যাগ করছে। সোমবার দেশটির ক্ষমতাসীন আমিরের কাছে কুয়েত সরকার পদত্যাগপত্র জমা দিয়েছে বলে স্থানীয় দৈনিক আল কাবাস এবং আল রাই জানিয়েছে। দেশটির নির্বাচিত সংসদে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহকে প্রশ্ন করা নিয়ে বিরোধী আইনপ্রণেতাদের সঙ্গে সরকারের দীর্ঘদিনের অচলাবস্থা চলছে। সেই অচলাবস্থার অবসানে সহায়তায় কুয়েত সরকার...বিস্তারিত

স্ত্রী তার স্বামীকে কুকুর বানিয়ে শহর ঘোরালেন

স্বামীর মুখে লাগানো দেখতে কুকুরের মতো সাদাকালো মুখোশ। গলায় বাঁধা বেল্ট। বেল্টের এক প্রান্ত ধরে আছে স্ত্রী। এভাবেই কুকুর সাজিয়ে স্বামীকে পুরো শহর ঘোরালেন স্ত্রী। গেলেন শপিংমল ও রেস্তোরাঁয়। এমন কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদন মতে, ওই নারীর নাম লুয়ানা কাজাকি। তার স্বামী আর্থার ও উরসো। ব্রাজিলের...বিস্তারিত

আফগান মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারে তালেবান কর্তৃপক্ষ

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ দেশটির মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে। শুক্রবার তালেবান কর্তৃপক্ষের সহকারী মুখপাত্র বিলাল করিমি এসব তথ্য জানান। বিলাল করিমি বলেন, আফগান মন্ত্রিসভায় পেশাদার কর্মকর্তাদের নিয়োগের প্রচেষ্টা চলছে। মন্ত্রিসভায় নিয়োগের প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসা দক্ষ ও পেশাদার লোকদের এ মন্ত্রিসভায় নিয়োগের মাধ্যমে এ নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এদিকে আফগান জনগণ...বিস্তারিত

লিবিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোগানের রুদ্ধদ্বার বৈঠক

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দাবিবাহর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। স্থানীয় সময় শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে প্রেসিডেন্ট কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর হুররিয়াত ডেইলি নিউজ। খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের সঙ্গে আরও ঘনিষ্ট সম্পর্ক হয়েছে লিবিয়ার। আগামী ২৪ ডিসেম্বর লিবিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে মধ্যপ্রাচ্য বিশ্লেষক ও...বিস্তারিত

তালেবানে অনুপ্রবেশকারীর বিষয়ে সতর্কতা জানালেন আখুন্দজাদা

তালেবানের প্রধান মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা সতর্ক করে বলেছেন, দলের মধ্যে কিছু ‘অপরিচিত অনুপ্রবেশকারী’ রয়েছে, যারা দলীয় আদর্শের বিরোধী কাজ করছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি। তালেবান সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিবৃতি প্রকাশিত হয়। বিবৃতিতে তিনি বলেন, ‘সব নেতারা তাদের দলের মধ্যে সতর্কতার সাথে নজরদারি করবেন এবং সরকারের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা অপরিচিত...বিস্তারিত

চীনের সাবেক উপ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

চীনের কমিউনিস্ট পার্টির নেতা ও সাবেক উপ প্রধানমন্ত্রী ঝাং জেলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন দেশটির টেনিস তারকা পেং শুয়াই। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে এক পোস্টে পেং শুয়াই জানিয়েছেন, ঝাং জেলি যৌন সম্পর্কে যেতে ‘জোর করেছেন’ পেং শুয়াইকে। খবর বিবিসির। প্রথম সারির রাজনীতিবিদের বিরুদ্ধে প্রথমবারের মতো এমন গুরুতর অভিযোগ আসার চীনের কমিউনিস্ট পার্টিতে শুরু...বিস্তারিত

নতুন করে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক গড়ার সময় এসেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নতুন করে গড়ে তোলার এখন সময় এসেছে। ব্রিটেনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় স্থানীয় সময় বুধবার তিনি এ কথা বলেন। খবর বাসসের শেখ হাসিনা বলেন, ‘প্রকৃতপক্ষে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে সম্পর্ক গড়ে তোলার এটাই সময়। আমাদের অংশীদারিত্বকে দেখার ক্ষেত্রে প্রচলিত দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটানো প্রয়োজন।’ প্রধানমন্ত্রী নিরাপত্তা ও মর্যদা নিশ্চিত...বিস্তারিত

ভারতে কমল পেট্রোল-ডিজেলের দাম

ভারতে জনতার ক্ষোভ টের পেয়ে নরেন্দ্র মোদি সরকার এবার পেট্রোল ও ডিজ়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকার পেট্রোলে লিটার প্রতি ৫ রুপি ও ডিজ়েলে ১০ রুপি হারে উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। সরকারের এই সিদ্ধান্তে  দীপাবলি ও কালীপূজার দিন থেকেই পেট্রোল ও ডিজ়েলের দাম ৫ রুপি ও...বিস্তারিত

ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তিতে ফের আলোচনায় বসছে ইরান

পারমাণবিক চুক্তি নবায়নের উদ্দেশ্যে আগামী ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনা ফের শুরু করতে যাচ্ছে ইরান। ইরানের পারমাণবিক আলোচনার মুখ্য সঞ্চালক উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি আল জাজিরাকে এ খবর নিশ্চিত করে বলেন, এই আলোচনার মূল উদ্দেশ্যই হবে ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া। পারমাণবিক আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের...বিস্তারিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সাহায্য করতে আগ্রহী অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া জলবায়ু স্থিতিস্থাপকতা সৃষ্টি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন স্থানীয় সময় মঙ্গলবার কপ-২৬ এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন। খবর বাসসের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, উভয় নেতা...বিস্তারিত

শাহরুখের জন্মদিনের শুভেচ্ছায় বুর্জ খলিফার আলোকসজ্জা

বলিউড বাদশাহ শাহরুখ খান এবার ঘটা করে তার জন্মদিন পালন করবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন। কেবল ছেলে আরিয়ানের দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের নিয়ে ঘরোয়াভাবে সংক্ষিপ্ত পরিসরে একটি অনুষ্ঠান করার কথা ছিল।খবর ডিএনএর। তবে শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বুর্জ খলিফায় এবারও করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। দুবাইয়ের আইকনিক টাওয়ার বুর্জ খলিফায় মঙ্গলবার রাতে লেখা...বিস্তারিত

নরেন্দ্র মোদির আলিঙ্গনে অস্বস্তিতে আন্তোনিয়ো গুতেরেস

দেশে হোক, বা বিদেশে— সব জায়গায় যে কোনো রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমেই নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হন। তার শুভানুধ্যায়ী, গুণমুগ্ধেরা বলে থাকেন এটা নাকি প্রধানমন্ত্রীর ‘আলিঙ্গন-কূটনীতি’। করোনাকালে সেই ‘আলিঙ্গন’ই এবার প্রশ্নের মুখে পড়ল। জলবায়ু সম্মেলনে নরেন্দ্র মোদির আলিঙ্গনে দৃশ্যতই ‘অস্বস্তি’তে পড়েন জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। যা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম তির্যক মন্তব্য করতেও...বিস্তারিত

ক্ষমা চাইলেন বরিস জনসন

জাতিসংঘের জলবায়ু বিষয়ক কপ-২৬ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগোয়। সেখানে হুইলচেয়ারে করে ঢুকতে না পারায় ইসরায়েলের এক মন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। গত সোমবার তিনি হুইলচেয়োরে করে সম্মেলনস্থলে হাজির হলেও ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। জানা যায়, ইসরায়েলি ওই মন্ত্রীর নাম কারিন এলহারার। তিনি ইসরায়েলের...বিস্তারিত

নরেন্দ্র মোদি ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। এমনটিই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) দুই নেতার এক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর টুইট করা এক ভিডিওতে দেখা গেছে গ্লাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনের কঠিন সময়সূচির মধ্যেও দুই প্রধানমন্ত্রী প্রাণবন্ত সময় কাটাচ্ছেন।...বিস্তারিত

সম্মেলনে ঢুকতে পারেননি ইসরাইলি মন্ত্রী

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলছে কপ-২৬ শীর্ষ জলবায়ু সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পোপ ফ্রান্সিসসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন সংস্থার ২৫ হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে এ সম্মেলন শুরু হয়। জলবায়ু সম্মেলনে অংশ নিতে গ্লাসগোর সম্মেলনস্থলে পৌঁছালেও সেখানে ঢুকতে পারেননি ইসরাইলের একজন মন্ত্রী। বিবিসি জানিয়েছে, সোমবার (১ নভেম্বর) কারিন এলহারার নামে ওই মন্ত্রীকে সম্মেলনস্থল থেকে...বিস্তারিত

বিয়ের অনুষ্ঠানে ভুয়া তালেবান গুলি করেছিল

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে গান চলায় গুলি করা দুই বন্দুকধারীকে গ্রেফতার করেছে তালেবান। ঘটনার সাথে জড়িত অপর বন্দুকধারীর সন্ধান চলছে। এক টুইট বার্তায় এই তথ্য জানান আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্য উপমন্ত্রী ও তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। এর আগে শুক্রবার নানগারহার প্রদেশের সুরখরুদ জেলার শামসপুর মীরগুন্দি গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে গানবাজনা চলছিলো। এই...বিস্তারিত

ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট জো বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দিয়েছিলো। ক্ষমতায় এসেই সেই চুক্তিতে ফেরার ঘোষণা দেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে ঐতিহাসিক জলবায়ু সম্মেলনে দেওয়া ভাষণে বিগত ট্রাম্প প্রশাসনের ওই  সিদ্ধান্তের জন্য বিশ্বনেতাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে সিএনএন। জো বাইডেন বলেন, বিগত প্রশাসনের ওই...বিস্তারিত

আমরাই আমাদের কবর খুঁড়ছি

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ জলবায়ু পরিবর্তনে বিশ্বনেতাদের সাবধান করে বলেছেন, আমরা নিজেরাই আমাদের কবর খুঁড়ছি। গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর জরুরি পদক্ষেপ নেয়ার পক্ষে যেসব বিশ্বনেতা, তার মধ্যে তিনি এ বিষয়ে খুব বেশি সোচ্চার। তার ওই একটি বাক্যেই বোঝা যায় তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে কি বোঝাতে চেয়েছেন। গ্লাসগোতে চলমান কপ-২৬ বা সিওপি ২৬ শীর্ষ সম্মেলনে তিনি...বিস্তারিত

তসলিমা নাসরিনকে নিষিদ্ধ করেছে ফেসবুক

ভারতে বসবাসরত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনকে আবারও নিষিদ্ধ করেছে ফেসবুক। এবার তাকে এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার টুইটারে দেওয়া এক টুইটে বিষয়টি জানিয়েছেন তিনি। টুইটে তসলিমা বলেন, সত্য বলায় ফেসবুক আমাকে আবারও এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে। তবে কবে থেকে ফেসবুকের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন সেবিষয়ে কিছু জানাননি তসলিমা নাসরিন। সোমবার সকাল ১০টা...বিস্তারিত

কপ২৬ সম্মেলনে যাচ্ছেন না এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান স্কটল্যান্ডের গ্লাসগোতে পরিবেশবিষয়ক ‘কপ-২৬’ সম্মেলনে যাচ্ছেন না। তাকে যথাযথ নিরাপত্তা প্রটোকল না দেওয়ায় তিনি এ সফর বাতিল করেন। সেখানে সোমবার সম্মেলনের ফাঁকে ‘এফ-৩৫ যুদ্ধবিমান’ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। খবর মিডলইস্ট আইয়ের। রোববার থেকে স্কটল্যান্ডে শুরু হয়েছে পরিবেশবিষয়ক ‘কপ-২৬’ সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে সোমবার জো বাইডেন...বিস্তারিত