fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

মুহাম্মদ (সা.)-এর জীবনী পড়ে ইসলাম গ্রহণ

মহানবী (সা.)-এর জীবনী পড়ে মুগ্ধ হয়ে যান বুলগেরিয়ান নারী স্পাস্কা ইভানোভা। তারপর ইসলামের দিকে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছেন ৮০ বছর বয়সী এ নারী। তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে এডিরন শহরের দারুল ইফতায় এসে ইসলাম গ্রহণ করেন তিনি। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। জানা যায়, ইসলামের বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন পড়াশোনার পর বুলগেরিয়ার পর্যটক স্পাস্কা...বিস্তারিত

স্বামীকে জ্যান্ত কবর দিলেন স্ত্রী

মিশরে প্রেমিকের সহায়তায় স্বামীকে জ্যান্ত কবর দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। ওই তরুণীর প্রেমিক তার স্বামীর বন্ধু বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রোববার গালফ নিউজের প্রতিবেদনে জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ডাকাহলিয়া গভর্নরেট এলাকার ওই ঘটনা পুলিশের সামনে আসে যখন ওই তরুণী পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন যে, তার ৪২ বছর বয়সী স্বামীকে...বিস্তারিত

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

আরও একটি আইসিসি বিশ্বকাপের ফাইনাল, আবারও নিউজিল্যান্ডের একটি স্বপ্নভঙ্গ। বিশ্বকাপের ফাইনালে হারটাই যেন কিউইদের নিয়তি। নয়তো ৬ বছরের মধ্যে তিনটি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারাকে আর কী বলা যায়! রবিবার (১৪ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো...বিস্তারিত

‘এস-৪০০ সংকটের একমাত্র সমাধান এরদোগানকে সরানো’

রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ নিয়ে যে সংকট দেখা দিয়েছে, সেটি সমাধানের পথ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেন, রাশিয়া থেকে তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনা নিয়ে দুই দেশের মধ্যে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে এরদোগানকে সরিয়ে দেওয়া। আগামী নির্বাচনে এরদোগানকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিতে পারলেই এই সংকটের...বিস্তারিত

টিকা নিলে আধাঘণ্টা যৌনপল্লীতে কাটানো যাবে!

অস্ট্রিয়ার ভিয়েনা শহরের ফান পালাস্ট যৌনপল্লীতে করোনা টিকা নিলে পছন্দের যৌনকর্মীর সঙ্গে বিনামূল্যে আধাঘণ্টা সময় কাটানো যাবে। টিকা নিয়ে সচেতনতা বাড়াতে এ ঘোষণা দেয়া হয়েছে। টিকা নিয়ে অস্ট্রিয়ার সরকারের কঠোর নীতি গ্রহণের পরেও নাগরিকরা সচেতন না হওয়ায় এমন অদ্ভুত ঘোষণা দেয়া হয়েছে। এর আগে সরকারিভাবে বলা হয়, দুই ডোজ করোনা টিকা থাকলে রেস্তোরাঁ, হোটেল বা...বিস্তারিত

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ এ মাসেই

গত ২৬ মে ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আগামী ১৯ নভেম্বর (শুক্রবার) হবে বছরের শেষ চন্দ্রগ্রহণ। তবে এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়, আংশিক চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ থাকবে সব মিলিয়ে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। যা ২০০১ থেকে ২১০০ সালের মধ্যে হতে যাওয়া সব চন্দ্রগ্রহণের মধ্যে দীর্ঘতম। এর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০২২ সালের ১৬ মে। চলতি শতকে সব...বিস্তারিত

সৌদি আরব বিদেশিদের নাগরিকত্ব দেয়ার অনুমোদন দিল

বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার দুয়ার খুলছে সৌদি আরবে। এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিল। অনুমোদিত আইনে বলা হয়েছে, দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেবে মধ্যপ্রাচ্যের এ দেশ। কয়েকটি পেশায় বিশেষভাবে দক্ষদের সৌদির নাগরিকত্ব প্রদান করা হবে হবে। রাজকীয় এক আদেশে...বিস্তারিত

মালালা বিয়ে করায় টুইটে তসলিমার হতাশা

পাকিস্তানের নোবেলজয়ী মালালা ইউসুফ জাই বিয়ে করেছেন। তিনি এক পাকিস্তানি নাগরিককে বিয়ে করায় কোনোভাবেই মানতে পারছেন না ভারতে আশ্রিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একাধিক টুইটে নিজের মন্তব্য তুলে ধরেছেন তিনি। এক টুইটে তসলিমা লেখেন, একজন পাকিস্তানি ছেলেকে বিয়ে করেছে মালালা। এতে আমি মর্মাহত। মালালার বয়স মাত্র ২৪।  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সে পড়াশুনা করছে।...বিস্তারিত

পাকিস্তান টিম নিয়ে ইমরান খানের টুইট

অস্ট্রেলিয়ার ইনিংসের ১৭ ওভার পর্যন্ত মনে হচ্ছিল প্লেয়ার অব দ্য ম্যাচের প্রতিযোগিতায় লড়াই হবে রিজওয়ান ও ফখর এবং লেগ স্পিনার শাদাব খানের মধ্যে। কিন্তু ম্যাচ শেষ হতেই দেখা গেল, ম্যাচ সেরার পুরস্কার অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের হাতে। মূলত ১৮ ও ১৯তম ওভারে ম্যাচ বের করে নেন ওয়েড। হাসান আলিকে ছক্কা হাঁকিয়ে সেই ওভারে ১৫...বিস্তারিত

বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

বিজেপি ছাড়লেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আজ টুইট করে নিজেই ঘোষণা করলেন এ কথা। চলতি বছরের নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন তিনি। ভোটে পরাজিত হন। তারপর থেকেই বাড়তে থাকে বিজেপি-র সঙ্গে দূরত্ব। অবশেষে দল ছেড়ে দিলেন অভিনেত্রী। দল ছাড়ার কথা ঘোষণা করে শ্রাবন্তী টুইটে লেখেন, বাংলার উন্নয়নের...বিস্তারিত

হাফতারের ছেলে গোপনে ইসরাইল সফর করলেন

লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের ছেলে গত সপ্তাহে গোপনে ইসরাইলে সফর করেছেন। তেল আবিব সফরের সময় তিনি ইসরাইলের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ইসরাইলের সমর্থন পাওয়া। ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা  এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাই থেকে লিবিয়ায় ফেরার পথে সাদ্দাম হাফতার সংক্ষিপ্ত সময়ের জন্য ইসরাইল...বিস্তারিত

ক্রিকেটার রিজওয়ানের কাছ থেকে কুরআন পেয়ে রোজ পড়ছেন হেডেন

পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও ইসলাম ধর্মে মুগ্ধ ম্যাথু হেডেন। পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে চলতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের সাথে রয়েছেন ম্যাথু হেডেন। এবং সেখানেই রিজওয়ানের থেকে একটি বিশেষ উপহার পেয়ে আপ্লুত ম্যাথু হেডেন। হেডেন নিজেই জানান, রিজওয়ান তাকে কুরআনের একটি ইংরেজি সংস্করণ উপহার দিয়েছেন। এবং হেডেন সেই কুরআন রোজ পড়েন। হেডেন আরো জানান,...বিস্তারিত

ছুটির পর কর্মীকে ফোন করলে জরিমানা!

করোনা পরিস্থিতির কারণে বেশিরভাগ কর্মীই ওয়ার্ক ফ্রম হোমের সঙ্গে পরিচিত হয়েছেন। এবার পর্তুগাল সরকার এর সঙ্গে যোগ করেছে নতুন মাত্রা। সম্প্রতি দেশটির আইনসভায় একটি কর্মীবান্ধব আইন পাস করেছে। কর্মক্ষেত্রে কর্মীদের মানসিক চাপ কমানোর উদ্দেশ্যে এ আইন পাস করা হয়। এ আইন অনুযায়ী ছুটি কাটানোর সময় কোনো কর্মীকে ফোন করতে পারবেন না উর্ধ্বতন কর্মকর্তারা। ফোন করলেই...বিস্তারিত

মালালা ইউসুফজাই বিয়ে করায় মর্মাহত তসলিমা নাসরিন

মালালা ইউসুফজাইয়ের বিয়ের খবরে মর্মাহত হয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখক তাসলিমা নাসরিন। মঙ্গলবার এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি। তাসলিমা নাসরিন বলেন, ‘মালালা একজন পাকিস্তানি ছেলেকে বিয়ে করায় আমি মর্মাহত। তার বয়স কেবল ২৪ বছর। সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে, এজন্য আমি ভেবেছিলাম সে অক্সফোর্ডের কোনো প্রগতিশীল ইংরেজ হ্যান্ডসাম ছেলের সাথে সম্পর্ক করবে এবং ৩০ বছরের...বিস্তারিত

যে কারণে পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।  বুধবার দেশটির স্পিকার আন্দ্রিয়াস নোরলেনের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। আল জাজিরার খবরে বলা হয়, স্টিফান লোফভেন পদত্যাগ করায় ভাগ্য খুলতে যাচ্ছে অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের। সব ঠিক থাকলে তিনিই হতে পারেন সুইডেনের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। ২০২২ সালের সেপ্টেম্বরে সুইডেনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৬৪...বিস্তারিত

ইসলামিক স্টেট আইএস’কে নিয়ন্ত্রণে আনা হয়েছে : তালেবান

আফগানিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কমবেশি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে ক্ষমতাসীন তালেবান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আফগানিস্তানে আইএসের একাধিক রক্তক্ষয়ী হামলায় অনেক মানুষ হতাহত হয়েছে। তা সত্ত্বেও তালেবান এমন দাবি করলো। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আইএস বড় কোনো হুমকি নয়। চলতি...বিস্তারিত

আফগানিস্তানে আইএস নিয়ন্ত্রণের দাবি তালেবানের

আফগানিস্তানে আইএস বড় কোনো হুমকি নয় বলে দাবি করেছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। একইসঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কমবেশি নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেছেন তিনি।  বুধবার এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র এসব কথা বলেন বলে এএফপির খবরে বলা হয়েছে। জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানে আইএসের সদস্য সংখ্যা বেশি নয়। কারণ, তাদের জনগণের সমর্থন নেই। আইএসের বিরুদ্ধে...বিস্তারিত

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স: ম্যাক্রোঁ

দীর্ঘদিন ধরে বয়ে চলা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে জোরালোভাবে থাকার আশ্বাস দিয়েছে ফ্রান্স। স্থানীয় সময় বুধবার প্যারিস সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ আশ্বাস দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।  তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর সঙ্গে প্যারিস সফরে আছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে সে দেশে সরকারি সফরে...বিস্তারিত

দোহা থেকে কাবুলে ফিরলেন মোল্লা স্তানিকজাই

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই গত সোমবার রাজধানী কাবুলে প্রবেশ করেছেন। তালেবানের গণমাধ্যম অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ জালাল এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর আফগান ইসলামিক প্রেসের। তিনি বলেন, তালেবান আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর এই প্রথম মোল্লা স্তানিকজাই কাবুলে প্রবেশ করলেন। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ...বিস্তারিত

ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্মতিপত্র সই

ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে রাজি হয়েছে বাংলাদেশ ও ফ্রান্স। এই উদ্দেশ্য পূরণে উভয়পক্ষ প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি লেটার অব ইনটেন্ট সই করেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রে সই করেছে। বৈঠকের পরে এক যৌথ ঘোষণায় বলা হয়, দুই দেশের অংশীদারিত্বে প্রতিরক্ষা...বিস্তারিত