fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

তুরস্কের সেই ড্রোন পাচ্ছে আরও একটি দেশ

তুরস্কের ড্রোন ম্যাগনেট বায়কার আরও একটি দেশে তাদের ‘যুদ্ধজয়ী’ ড্রোন বায়রাক্তার টিবি২ রপ্তানি করতে যাচ্ছে।  বায়কার বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর ডেইলি সাবাহর। তবে বায়কার এ ড্রোন কোন দেশে রপ্তানি করতে যাচ্ছে সে বিষয়ে কিছু জানায়নি। টুইটারে এক বিবৃতিতে বলা হয়, আমরা আরও একটি দেশে বায়রাক্তার টিবি২ ড্রোন রপ্তানির চুক্তি সম্পন্ন করেছি।  এ...বিস্তারিত

জর্জিয়ার ২৪ বছরের এক সুন্দরী ২১ সন্তানের মা

সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছেন জর্জিয়ার বাসিন্দা ক্রিস্টিন আজটেক। ২৪ বছরের এই সুন্দরী বর্তমানে ২১ সন্তানের মা। তার কোটিপতি স্বামীর সঙ্গে তিনি এতগুলো সন্তানের মাতৃত্ব বরণ করেছেন। এই মুহূর্তে তাই রাশিয়ার গণ্ডি ছাড়িয়ে তার মাতৃত্বের খবর সারা দুনিয়ার ভাইরাল খবরে পরিণত হয়েছে৷ নিজের ২১ সন্তান সমলানোর জন্য তার ১৬ জন ন্যানি বা আয়া রয়েছেন। এই...বিস্তারিত

ফেসবুকের নতুন নাম ‘মেটা’

সংস্থার নাম বদলে দিলেন মার্ক জুকারবার্গ। তিনি জানালেন, ‘ফেসবুক এখন থেকে মেটা।’ হঠাৎ করে সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুকের এই নাম পরিবর্তনে অবাক বিশ্ব। বৃহস্পতিবার একটি লাইভ স্ট্রিমিংয়ে এই নাম পরিবর্তনের ঘোষণা দেন মার্ক জুকারবার্গ। তিনি বলেন, মেটাভার্সে গোপনীয়তা এবং নিরাপত্তা তৈরি করা দরকার। বেশ কিছুদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্রান্ডিং করতে চেয়েছিলেন জুকারবার্গ। যেখানে...বিস্তারিত

ফেসবুকের গোপন তথ্য ফাঁস করলেন ফ্রান্সেস হাওগেন

আবারও বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাওগেন।  ব্রিটিশ পার্লামেন্টে উপস্থিত হয়ে আইনপ্রণেতাদের কাছে সাক্ষ্য দেন তিনি। এ সময় ফেসবুক কীভাবে সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে তা তুলে ধরেন তিনি। বর্ণবিদ্বেষ, সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়া কিংবা রাজনৈতিক ফায়দা নিতে ঢাল হিসেবে ফেসবুককে ব্যবহারের অভিযোগ বেশ পুরোনো। বিভিন্ন দেশের সরকারের সমালোচনার মধ্যেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে  ব্রিটিশ পার্লামেন্টে...বিস্তারিত

সিরিয়া ইস্যুতে কেন ইসরাইলের সহায়তা চায় রাশিয়া?

সিরিয়ায় বিভিন্ন সময় সামরিক অবস্থানে হামলা চালায় ইসরাইল। তা নিয়ে সিরিয়ার সঙ্গে ইসরাইলের উত্তেজনা দেখা দেয় মাঝেমধ্যেই। আবার রাশিয়া সিরিয়ার অন্যতম মিত্র। অপরদিকে ইহুদিবাদী দেশ ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গভীর। তাই সব দিক বিবেচনায় নিয়ে সিরিয়ায় নিজেদের প্রভাব বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেনদরবারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেছে নিলেন ইসরাইলকে।  সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন...বিস্তারিত

আসলেই কি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হবে?

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে সমালোচনার অন্ত নেই। অনেক রাষ্ট্রই ফেসবুকের একচ্ছত্র আধিপত্যে লাগাম টানতে চাইছেন। সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর জন্যও দায়ী করা হচ্ছে ফেসবুককে। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় ফেসবুকের অনীহা নিয়েও সমালোচনা হচ্ছে। এরমধ্যেই গ্রাহকদের নিরাপত্তা দিতে নতুন ফিচার চালু করেছে ফেসবুক। ফেসবুক প্রোটেক্ট নামের ওই ফিচার চালু করতেই অনেকে মেইল পেয়েছেন। ফেসবুক জানিয়েছে, যারা...বিস্তারিত

আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে ইরানে বৈঠক

ইরানের রাজধানী তেহরানে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোসহ চীন ও রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেছেন। তালেবানের হাতে আফগান ক্ষমতা চলে যাওয়ার পর দেশটির সার্বিক পরিস্থিতি নিয়ে এই বৈঠক বসেছে বলে জানা গেছে। ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা আজ বুধবার তেহরানে মিলিত হয়েছেন। এই সম্মেলনে চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়েছেন। জানা যায়,...বিস্তারিত

প্রকাশ্যে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব

দীর্ঘ যুদ্ধের পর আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। এরপর থেকেই সংগঠনটির নেতাদের নিয়ে চলছিলো নানা গুঞ্জন। কেউ বলছেন অনেকেই জীবিত নেই। আবার কেউ কেউ দাবী করছেন, লোকচক্ষুর আড়ালে অনেক নেতাই তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। তেমনই একজন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তালেবানের যে নেতাদের নিয়ে জীবিত থাকা...বিস্তারিত

ইরানের প্রাদেশিক গভর্নরকে কষে চড় মারলেন

ইরানের প্রাদেশিক গভর্নরকে প্রকাশ্যে চড় মেরেছেন এক ব্যক্তি। খবর সিএনএন, বিবিসি, দ্য গার্ডিয়ানের সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলীয় আজেরবাইজান প্রদেশের গভর্নর পদে নিয়োগ পাওয়া জেইনোল আবেদিন খোররামের সঙ্গে এ অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ওই সময় তিনি মঞ্চে বক্তব্য রাখছিলেন। ইতোমধ্যেই এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আবেদিন খোররাম গভর্নর হওয়ায় গত শনিবার (২৩ অক্টোবর) তাবরিজ শহরে এক...বিস্তারিত

পাকিস্তানের জয়: স্ট্যাটাস দিয়ে চাকরি খোয়ালেন শিক্ষিকা

বিশ্বকাপ মঞ্চে ভারতের বিপক্ষে কোনো জয়ই ছিল না পাকিস্তানের। সেই পাকিস্তানই বিরাট কোহলিদের ১০ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো জয়ে বাঁধভাঙা উল্লাসে ফেটেছে গোটা পাকিস্তান। পাকিস্তানের জয়ে উল্লাস করতে গিয়ে বিপদে পড়েছেন ভারতীয় এক শিক্ষিকা। চাকরিটাই খোয়ালেন তিনি। তার নাম নাফিসা আতারি। তিনি রাজস্থানের উদয়পুরের নিরজা মোদি বিদ্যালয়ে শিশুদের পড়ান।...বিস্তারিত

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত: আলি খামেনি

আরব বিশ্বের যেসব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তারা পাপ করেছে বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি।  গত বছর যেসব দেশ এই পাপ করেছে তাদের উচিত এই চুক্তি থেকে থেকে ফিরে এসে সম্পর্ক ছিন্ন করা। ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে চুক্তি করে। তত্কালীন...বিস্তারিত

স্ত্রীকে বিক্রি করে দিলো স্বামী

বিয়ের এক মাস পর স্ত্রীকে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে এক নাবালক স্বামীর বিরুদ্ধে। পরিবারের লোকজনের অভিযোগ পেয়ে ওই তরুণী স্ত্রীকে উদ্ধার করেছে ওড়িষ্যা পুলিশ। অভিযুক্ত নাবালককে গ্রেফতার করে জুভেনাইল আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ১৭ বছরের ওই নাবালকের বাড়ি ভারতের ওড়িষ্যার বালাঙ্গির জেলায়। জুলাই মাসে ২৬ বছরের এক তরুণীর সাথে বিয়ে হয় তার। সামাজিক...বিস্তারিত

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের মেয়ে হিন্দু ধর্ম গ্রহণ করতে চলেছে

মুসলমান থেকে হিন্দু হতে চলেছে ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকার্নোর তৃতীয় কন্যা সুকমাবতী সুকার্নোপুত্রি। সিএনএন ইন্দোনেশিয়ার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বালিতে একটি ‘সুধি বদানি’ অনুষ্ঠানের মাধ্যমে সনাতনী হবেন সুকমাবতী। হিন্দু ধর্মে তার আগ্রহের পিছনে রয়েছেন দাদী ইদা আয়ু নিয়োমন রাই শ্রিম্বেন। সুকমাবতীর বাবা ইন্দোনেশিয়া ন্যাশনাল পার্টির প্রতিষ্ঠাতা। কানজেঙ্গ গুস্তি পানগেরান আদিপতি আর্য মাঙ্গকুনেগারার সঙ্গে বিয়ে হয়েছিল তার।...বিস্তারিত

বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে লড়াই

ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ‘ক্র্যাকডাউন’ পরিচালনা এবং অর্থবহ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বিশ্বের বিভিন্ন দেশের সরকারসমূহের জন্য অপরিহার্য হয়ে পরেছে। কাজটা আরও অনেক আগেই করা দরকার ছিলো। কিন্তু এখন আর দেরি নয়।– কানাডার দুই এমপি এভাবেই ফেসবুক নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন গ্লোবাল টেলিভিশনের সাথে। দুজনেই বেশ জোর দিয়ে ‘ক্র্যাকডাউন’ শব্দটা ব্যবহার করলেন। নাথানিয়্যাল আরস্কিন...বিস্তারিত

এবার পাকিস্তানে নাটক-সিনেমায় ‘আলিঙ্গন দৃশ্য’ না দেখানোর নির্দেশ

পাকিস্তানে টিভি চ্যানেলগুলোতে প্রচারিত ধারাবাহিক কিংবা নাটকে আপত্তিকর দৃশ্য না দেখানের নির্দেশ দিয়েছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। এক নোটিশ জারি করে নতুন এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমটি জানায়, পাকিস্তানের স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচারিত নাটকে আলিঙ্গন দৃশ্য সম্প্রচার ইসলামি শিক্ষা ও...বিস্তারিত

টিমকে ধন্যবাদ,জাতি তোমাদের সবাইকে নিয়ে গর্ব করে : ইমরান খান

বর্তমানে সউদি আরব সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী   ইমরান খান  পাক-ভারত ম্যাচ উপভোগ করছেন- এমন একটি ছবি নিজের ফেরিভাইড টুইটারে শেয়ার করে পাকিস্তান ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন  ইমরান খান । তিনি এক টুইট বার্তায় লিখেছেন, ‘পাকিস্তান টিমকে ধন্যবাদ। বিশেষ করে বাবর আজমকে। যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। রেজ‌ওয়ান ও শাহিন আফ্রিদিকেও বিশেষভাবে ধন্যবাদ, তাদের পারফরম্যান্সের জন্য। জাতি তোমাদের...বিস্তারিত

অনন্যা পাণ্ডে জানতেনই না গাঁজা নিষিদ্ধ মাদক!

মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ানের সূত্র ধরে অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফের এনসিবি তলব করে তাকে। কর্মকর্তাদের জেরার মুখে অনন্যা একেকবার একেক কথা বলেন বলে জানা যাচ্ছে। তিনি বলেন, আরিয়ানকে মাত্র একবার গাঁজা সরবরাহ করেছিলেন, কিন্তু গাঁজা যে নিষিদ্ধ সেটাই তিনি জানতেন না। শুক্রবার প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ...বিস্তারিত

তিন দিনের সফরে ইমরান খান সৌদি আরবে

তিন দিনের জন্য সৌদি আরব সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ২৫ অক্টোবর রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্য সবুজ উদ্যোগ সম্মেলন বা মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ(এমজিআই)সামিট, সেখানে অংশ নেবেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে ইমরান খানকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি সিংহাসনের উত্তরসূরি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এতে জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলো যেসব প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে,...বিস্তারিত

কাশ্মিরে গোলাগুলি, ভারতীয় সেনাসহ আহত ৪

টানা ১৪তম দিনে প্রবেশ করলো জম্মু ও কাশ্মিরের জঙ্গিবিরোধী অভিযান। রবিবার (২৪ অক্টোবর) পুঞ্চ জেলায় ভারি গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। এখন পর্যন্ত একজন পাকিস্তানি জঙ্গি আহত হওয়ার কথা জানা গেছে। একইসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর এক সৈনিক ও দুই পুলিশও আহত হয়েছে। এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, সকালে পুঞ্চ জেলার একটি জঙ্গলে সেনা ও...বিস্তারিত

আসুন আমাদের আশার বাতিঘর বানাই জাতিসংঘকে: প্রধানমন্ত্রী

পারস্পারিক শ্রদ্ধা, অংশীদারিত্ব, সহযোগিতা ও সংহতির ভিত্তিতে একটি অধিকতর শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক জাতিসংঘ (ইউএন) গড়ে তোলার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, এই শুভক্ষণে, আসুন আমরা পারস্পারিক শ্রদ্ধা, অংশীদারিত্ব, সহযোগিতা ও সংহতির ভিত্তিতে একটি অধিকতর শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক জাতিসংঘ (ইউএন) গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাই। আসুন আমরা জাতিসংঘকে আমাদের আশার...বিস্তারিত