fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ভারতের কোভিড হাসপাতালে আগুন; ৫ জনের মৃত্যু !

ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের একটি হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে পাঁচ কোভিড রোগী মারা গেছেন। শনিবার রাতে শহরটির রাজধানী হাসপাতালের তিনতলায় আগুন লাগে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালটির অন্য রোগীদের আশপাশের হাসপাতালগুলোতে সরিয়ে নেওয়া হয়। হাসপাতালটির মালিক পক্ষের বিরুদ্ধে অবহেলার...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে ৮ জনকে হত্যা; বন্দুকধারীর আত্মহত্যা !

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস অঙ্গরাজ্যে কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্সের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। চলতি বছর ৪ মাসে বন্দুক হামলায় প্রাণ গেছে ১৮৭ জনের। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতের এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা ফেডএক্সের দুই কর্মকর্তা জানান, তারা অন্তত দশ রাউন্ড...বিস্তারিত

পাকিস্তানে নিষিদ্ধ হতে যাচ্ছে যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল…

এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, সম্প্রতি আন্দোলনের নামে দুই পুলিশ সদস্যকে হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং জনসাধারণের জানমালের ক্ষতি করার অভিযোগে তেহরিক-ই লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নামে রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যায়, ইতিমধ্যে দেশটির মন্ত্রিসভায় দলটিকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। উগ্রপন্থি আচরণের দায়ে পাকিস্তানের এই ধর্মীয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে...বিস্তারিত

বাংলা ভাগের ষড়যন্ত্র করছে মোদি: রাহুল গান্ধী

সর্বভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী নাসিম এহেসানের সমর্থনে নির্বাচনী প্রচার চালিয়েছেন। রাহুল বলেছেন, বিজেপির কাছে ঘৃণা আর হিংসা ছাড়া আর কিছুই নেই, তামিলনাড়ু ও আসামের মতো বাংলাকেও ভাগের চেষ্টা করছে। বাংলা ভাগ হলে যে আগুন লাগবে সেই আগুনে মোদি, অমিত শাহরা জ্বলবে না,...বিস্তারিত

মুসলিমরা মমতার কারণে বলির পাঁঠা হচ্ছে: আসাদুদ্দিন

পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমে কংগ্রেস, তারপর বামেরা, সবশেষে তৃণমূল কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলই তুষ্টিকরণের রাজনীতি করছে। এভাবেই এবারে তো দাগলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। একইসঙ্গে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার কারণেই মুসলিমদের বলির পাঁঠা করা হচ্ছে। একইসঙ্গে ওয়েইসি তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে আক্রমণ করতেও ছাড়েননি। আসাদুদ্দিন ওয়েইসি এরপরেই বাংলার মুখ্যমন্ত্রী...বিস্তারিত

পারমাণবিক কেন্দ্রে হামলা; ইরানের কঠিন জবাব !

ইরানের ভূগর্ভস্থ নাতাজ পারমাণবিক কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পেছনে দেশটি কাদের দায়ী করছে এবং কিভাবে এর জবাব দিতে চায়, তা পরিষ্কার করেনি। তবে এই হামলার ফলে বিদ্যুৎ বিপর্যয় ঘটে বলে দাবি করেছে দেশটি। ইরান বলেছে, ‘এর জবাব দেওয়ার অধিকার তাদের আছে’। রবিবার এ ঘটনার পরে ইরানের পরমাণু কমিশনের মুখপাত্র বেহরুজ কামালাফেন্দি ফার্স নিউজকে বলেছেন,...বিস্তারিত

মিয়ানমারে নতুন করে ৮০ জন নিহত !

মিয়ানমারের বাগো শহরে সামরিক বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ৮০ জন ছাড়িয়ে গেছে। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চালানো অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি জানিয়েছে সে দেশের অ্যাক্টিভিস্টরা। বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে মেশিনগান, গ্রেনেড এবং মর্টার শেল ব্যবহার করেছে সামরিক বাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভারী অস্ত্র ব্যবহার করেছে সেনাবাহিনী। স্থানীয় একজন...বিস্তারিত

ফ্রান্সে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ !

ফ্রান্সে ১৮ বছরের কম বয়সী মুসলিম কিশোরীদের প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধের প্রস্তাব সিনেটে পাশ হয়েছে। তবে বিতর্কিত এই বিল পাশের পর তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘#হ্যান্ডসঅফমাইহিজাব’ (#HandsOffMyHijab) লিখে প্রতিবাদে সামিল হয়েছেন অনেকে। সম্প্রতি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত পৃথকীকরণ বিলের অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে ফরাসি সিনেট।...বিস্তারিত

প্রিন্স ফিলিপ আর নেই !

৯৯ বছর বয়সে মারা গেলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ । শুক্রবার (০৯ এপ্রিল) দ্য গার্ডিয়ান এ তথ্য জানায় । বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, গভীর দুঃখের সঙ্গে রানি তার প্রিয় স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর ঘোষণা দিয়েছেন। উইন্ডসর ক্যাসেলে সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

নারীদের পোষাক নিয়ে মন্তব্য করে বিপাকে ইমরান খান

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যেকোনো সমাজেই ধর্ষণের ঘটনা বৃদ্ধি ইঙ্গিত দেয় যে সেখানে অশ্লীলতা বেড়ে গেছে। আল জাজিরার খবরে বলা হয়, ওই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নারীদের শালীন পোশাক পরার পরামর্শও দেন। বলেন, পর্দা করার সারবস্তুই হলো আকর্ষণ করা থেকে বিরত থাকা। নিজেকে বিরত রাখার ইচ্ছাশক্তি সবার নেই। ইমরান খানের ওই মন্তব্যের পর...বিস্তারিত

গৃহযুদ্ধের দিকে উত্তাল মিয়ানমার !

তুরস্ক থেকে ব্রাজিল পর্যন্ত অন্তত ২৫টি দেশে সিরিয়ার শরণার্থী আছে এখন। লাখের ওপরে আছে অন্তত ৮ দেশে। তুরস্ক একাই সামলাচ্ছে ৩৫ লাখ। ঠিক এ কারণেই মিয়ানমারে গৃহযুদ্ধের শঙ্কা যত বাড়ছে, আশপাশের দেশে ভয় বাড়ছে তত। বাংলাদেশসহ ৫টি দেশের সীমান্ত আছে মিয়ানমারের সঙ্গে। এ রকম সব দেশে এখনই মিয়ানমারের কিছু না কিছু শরণার্থী আছে। গৃহযুদ্ধ শুরু...বিস্তারিত

ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা ইতিহাসে রেকর্ড !

ইরানে অতীতের সব রেকর্ড ভেঙ্গে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত সংখ্যার রেকর্ড। একদিনে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪৩০ জন। এর আগে তৃতীয় ওয়েভে একদিনে গত বছর সর্বোচ্চ আক্রান্ত সংখ্যা ছিল ১৪ হাজার ৫১ জন। এই মুহুর্তে বিভিন্ন শহরে করোনা সেন্টার বেশিরভাগ হাসপাতালগুলো ভর্তি হয়ে গেছে। সাথে আইসিইউগুলোও পূর্ণ হয়ে গেছে। ইলেক্টিভ অপারেশনগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।...বিস্তারিত

এবার মিয়ানমার জান্তা সরকারের নয়া কৌশল !

ইন্টারনেট বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে সেই সমালোচনা বন্ধে ব্যর্থ হয়ে জান্তা সরকার এবার সমালোচকদের বিরুদ্ধে একের পর এক গ্রেফতারি পরোয়ানা জারি করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এএপিপি জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে সেনাবাহিনী উৎখাত করার পর থেকে এখন ৫৫০ জনকে হত্যা করেছে নিরাপত্তা...বিস্তারিত

সমীক্ষায় আবারও ক্ষমতায় আসার সম্ভাবনা মমতা ব্যানার্জির !

বিভিন্ন সমীক্ষায় বলা হয়েছে, আসন কমলেও পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সূত্র বলছে, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় অন্তত ১৮০ আসনে জিততে চলেছে তারা। যদিও বিজেপির দাবি, তারা এবার ২০০ আসনে জিতবে এবং সরকার গড়বে। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণায় মমতা ব্যানার্জি বলেন, প্রথম দুই দফায় ৬০ আসনে ভোট গ্রহণ হয়েছে। আমরা এর...বিস্তারিত

নারী ও কিশোরীদের ধর্ষণের হুমকি বাহরাইন সেনাবাহিনীর !

সরকারবিরোধী আন্দোলনকারী নারী ও কিশোরীদের ধর্ষণের মতো জঘন্য বর্বরতা চালানোর হুমকি দিলো বাহরাইনের নিরাপত্তা বাহিনী। সেই দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের রিপোর্ট থেকে এই তথ্য প্রকাশ্যে এসেছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে বাহরাইন সরকারের বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে আন্দোলন শুরু হয়। তবে গত এক দশক ধরে কঠোর দমন-পীড়নের...বিস্তারিত

মিয়ানমার সেনাবাহিনীর ওপর গেরিলা হামলার আহ্বান !

দেশবাসীকে ‘গেরিলা’ কায়দায় প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদী আন্দোলনকারীরা। এর আগে রাতভর মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীদের নেতা খিন সদর এক ফেসবুক পোস্টে লেখেন, আগামীকাল (শুক্রবার) আমরা বাস স্টপগুলোতে ফুল রেখে আসবো। তিনি বলেন, সামনের দিনগুলোতে সড়কে আরও বিক্ষোভ হবে। যত বেশি সম্ভব গেরিলা আঘাত হানুন। আমাদের সঙ্গে যোগ দিন।...বিস্তারিত

সিদ্ধান্ত স্থগিত করলো পাকিস্তান !

গত কাল ভারত থেকে ৩০ জুন পর্যন্ত তুলো ও চিনি আমদানিতে সায় দিয়েছিল পাকিস্তানি মন্ত্রিসভার আর্থিক সমন্বয় কমিটি। কিন্তু আজ ইমরান খান সরকার জানিয়েছে, ভারত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা না ফেরানো পর্যন্ত ওই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। গত কাল ইমরান মন্ত্রিসভার আর্থিক সমন্বয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, ৩০ জুন পর্যন্ত ভারত থেকে চিনি ও তুলো আমদানি...বিস্তারিত

‘লেবানন টাইটানিকের মতো ডুবে যেতে পারে’

লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরি বলেছেন, সরকার গঠন করতে না পারলে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে থাকা লেবানন টাইটানিকের মতো ডুবে যেতে পারে। বলেন, ‌সারাদেশ বিপদে আছে, সারাদেশ এখন একটি টাইটানিক জাহাজ। এটাই জেগে ওঠার সময়। কারণ জাহাজ ডুবে গেলে শেষ পর্যন্ত কেউই রক্ষা পাবেন না। আরও দুই মাসের বেশি সময়ের জন্য সরকার গঠনের শেষ আলো জ্বালিয়ে...বিস্তারিত

মিয়ানমারে একদিনে শিশুসহ ১১৪ জন নিহত !

মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে শিশুসহ অন্তত ১১৪ জন নিহত হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।দেশটিতে চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত ৪৪০ জনের মৃত্যু হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভ দমন করতে সেনাবাহিনী গুলি করে হত্যার কৌশল প্রয়োগ করছে বলে সবকিছুতে ইঙ্গিত পাওয়া গেছে। জানা যায়, শনিবার সবচেয়ে...বিস্তারিত

সুবর্ণজয়ন্তীতে পাকিস্তানসহ বিভিন্ন দেশের শুভেচ্ছা বার্তা

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সাথে শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক চিঠিতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান ইমরান খান। অভিন্ন ইতিহাস, ধর্ম-বিশ্বাস এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নতিতে সমান আগ্রহের...বিস্তারিত