হোম অনুসন্ধান অপরাধবার্তা

অপরাধবার্তা

রাজধানীতে করোনার ভুয়া সনদের রমরমা ব্যবসা

করোনার দৃশ্যমান উপসর্গবিহীন ব্যক্তিরা করোনা টেস্টে পজিটিভ হওয়ার পরও ভুয়া নেগেটিভ সনদ নিয়ে বিভিন্ন অফিস-আদালতে যোগদানসহ বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন এবং অনেকেই আবার সরকারি ছুটি ও বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা পেতে ভুয়া পজিটিভ সনদ নিচ্ছেন। টাকার বিনিময়ে ওই ভুয়া নেগেটিভ-পজিটিভ সনদ দিচ্ছে এ ধরনের জালিয়াত চক্র। এমনটাই জানালেন, র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল রকিবুল হাসান।...বিস্তারিত

নাসিমের মৃত্যু নিয়ে ব্যাঙ্গ; রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা গ্রেফতার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্মক পোস্ট দেয়ার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষিকা সিরাজাম মুনিরাকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামালের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শনিবার রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করে তাজহাট থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির...বিস্তারিত

কবুতরের ডিম চুরির অভিযোগে দিনমজুরকে খুন

বরিশাল নগরীর রূপাতলীর মাওলানা ভাষানী সড়ক এলাকায় কবুতরের ডিম চুরির অভিযোগে মো. মামুন মাতুব্বর (৪০) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. রাব্বি (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত মামুন ও...বিস্তারিত

কাঁধে লাশ নিয়ে বিচারের দাবিতে ঝাঁড়ু মিছিল

নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হবার ঘটনায় গ্রামবাসী ও নিহতের স্বজনরা লাশ কাঁধে নিয়ে শহরে ঝাঁড়ু মিছিলসহ বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ অফিসের সামনে ও লক্ষীপাশা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা...বিস্তারিত

তেল চুরির অভিযোগে অমানবিক নির্যাতনের শিকার কিশোর

লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে চুরির অভিযোগে মমিনুল নামে এক কিশোরকে অমানবিকভাবে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনায় আশরাফ আলী লাল নামের এক ব্যবসায়ীকে মঙ্গলবার মধ্যরাতে আটক করেছে পুলিশ। মমিনুল সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। এর আগে রাত ১০ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি আপলোড করার পর তা দ্রুত ভাইরাল...বিস্তারিত

আশুলিয়ায় পোশাক কারখানায় চাঁদা দাবির অভিযোগ, আটক ১

1 সাভারের আশুলিয়ায় টার্ক ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও ৩০ হাজার টাকা আদায়ের অভিযোগে চিহ্নিত এক চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযুক্তরা হলেন- ঢাকার আশুলিয়া থানাধীন পাড়াগ্রাম এলাকার নায়েব আলী মন্ডলের ছেলে জাহিদ মন্ডল (৩২), একই এলাকার আলম...বিস্তারিত

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় ৪ বাংলাদেশি আটক

1 লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় স্থানীয় দালাল, দেশিয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ। এর আগে লিবিয়ায় পাচার হওয়া ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় গত শুক্রবার...বিস্তারিত

আদম ব্যবসায়ী এমপি পাপুল কুয়েতে গ্রেফতার

কুয়েতে আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে অভিযুক্ত লক্ষীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল গ্রেপ্তার হয়েছেন। আজ রবিবার (৭ জুন) তাকে গ্রেপ্তার করে করেছে কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলকে গ্রেপ্তার করেছে কুয়েত...বিস্তারিত

প্রধানমন্ত্রীর হাতে লাগানো গাছ কেটে সাবাড় করলো ভারতীয় বিএসএফ !

5 বাংলাদেশের বহুল আলোচিত লালমনিরহাট পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোরে, আজ থেকে প্রায় ৯ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে একটি লিচু গাছ রোপন করেছিলেন। কিন্তু রোপনকৃত ওই লিচুগাছের চারাটি বড় হতে না হতেই রাতারাতি কেটে সাবাড় করে ফেলেছে ভারতীয় বিএসএফ। জানা যায়, গত কয়েকদিন আগে হালকা ঝড়ে লিচু গাছটির একটি ডাল ভেঙ্গে যায়। এ...বিস্তারিত

ছেলের বিয়েকে কেন্দ্র করে বাবার আত্মহত্যা

ছেলের অনৈতিক বিয়ে মেনে নিতে না পেরে বাবা নিজেই আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে পবনার ভাঙ্গুড়া উপজেলার মধ্য পাটুলিপাড়া গ্রামে। আত্মহত্যাকারী ব্যক্তির নাম মকবুল হোসেন (৫০)। জানা যায়, মকবুল হোসেনের ছেলে ফায়ার সার্ভিস কর্মী মিজানুর রহমান প্রথম স্ত্রী সাবিনা ইয়াসমিনকে রেখে প্রায় পাঁচ মাস আগে নিজ গ্রামের ইয়াকুব আলীর মেয়ে জেসমিনের সঙ্গে প্রেম করে বিয়ে করেন।...বিস্তারিত

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তিকারী পলি আক্তার গ্রেফতার

1 ফেসবুককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে কটূক্তি করার দায়ে সাটুরিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে রাহা মাহমুদা (পলি) আক্তার (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাটুরিয়া থানায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পার তিল্লি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাহা মাহমুদা (পলি) আক্তার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার পার তিল্লি গ্রামের আব্দুল কুদ্দুছ...বিস্তারিত

গাঁজা চাষের অভিযোগে সাবেক সেনা সদস্য আটক

1 ঢাকার ধামরাইয়ে সাবেক সেনা সদস্যের একটি বাড়ির ভেতর গাঁজা চাষ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়ি থেকে বড় বড় নয়টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে। এসময় ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টুর নেতৃত্বে গ্রামপুলিশ সদস্যরা ওই বাড়ির মালিক সাবেক সেনা সদস্য আরফান আলীকে আটকের...বিস্তারিত

লিবিয়ার বাংলাদেশি হত্যা: ৩৮ জনের বিরুদ্ধে মামলা

লিবিয়ায় মানব পাচারের ঘটনায় ৩৮ জনকে আসামি করে পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের এসআই এএইচএম রাশেদ ফজল বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। এদিকে, লিবিয়ায় সন্দেহভাজন পাচারকারী হিসেবে গ্রেফতার কামাল উদ্দিন ওরফে হাজি কামালকে (৫৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। রিমান্ড আবেদন না থাকায় তাকে জেলা হাজতে পাঠানো...বিস্তারিত

করোনা সন্দেহে ভারতে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

ভারতে করোনা আক্রান্ত সন্দেহে বাংলাদেশের হবিগঞ্জের মাধবপুরের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। এ ঘটনায় উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট না দেয়ায় মরদেহ গ্রহণ করেনি বিজিবি। বুধবার (২৭ মে) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নিহত ওই যুবকের নাম লোকমান মিয়া। তিনি মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে।...বিস্তারিত

শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন গুধিবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিপন (৩০) ও আনছার মোল্লার ছেলে আশরাফুল (১৬)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার কৈজুরী ইউনিয়নের গুধিবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বাহারাম গ্রুপ ও নাজিম...বিস্তারিত

হাসপাতালের কেবিনে শুয়ে বসে আরামে আছেন জিকে শামীম

এস এম গোলাম কিবরিয়া শামীম ।  পরিচিত  জিকে শামীম নামে । মাফিয়া ঠিকাদার হিসেবে তিনি রাজত্ব করেছেন এক দশকেরও বেশি সময়। অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার হওয়া বিতর্কিত এই ঠিকাদারের দিন কাটছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন কেবিনে শুয়ে, বসে, আরামে । গুরুতর রোগী না হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে ৪৮ দিন...বিস্তারিত

ছাত্রীদের সঙ্গে ম্যাসেঞ্জারে প্রধান শিক্ষকের আপত্তিকর ভাষা ব্যবহার

4 যশোরের মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী।ম্যাসেঞ্জারে আপত্তিকর বার্তা দিয়ে প্রতিনিয়ত বিদ্যালয়ের ছাত্রীদের প্রেম নিবেদন করে আসছেন বলে অভিযোগ উঠেছে। নিজের ব্যবহৃত ফেসবুক আইডির ম্যাসেঞ্জার থেকে প্রধান শিক্ষক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীকে তাদের ব্যবহৃত ম্যাসেঞ্জারে আপত্তিকর ভাষা ব্যবহার করে বার্তা দিয়েছেন।  এনিয়ে তোলপাড় এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। সম্প্রতি এসএসসি পরীক্ষা দিয়ে বিদায়...বিস্তারিত

করোনা নিয়ে বিভ্রান্তিকর স্ট্যাটাস দেয়ায় আটক কলেজ শিক্ষক

কোলাকুলি ও মোসাফা করা থেকে বিরত থাকা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা– এসব কথা কোরআন, ইসলাম ও ঈমান আমলের উপর বড় আঘাত হেনেছে। ঘন ঘন স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক ব্যবহার, জরুরি প্রয়োজন ছাড়া বাসায় থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন– ভাইরাস প্রতিরোধে এই সমস্ত কথা ৯৯.৫০% ভুয়া। কেউ এসব কথা সত্য প্রমাণিত করতে পারলে দুই লাখ...বিস্তারিত

বাংলাদেশে ৪৩ টি ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ করেছে বিএসটিআই

পূবালী, ড্যানিশ, সুরেশ, প্রমি, সল্টসহ ৪৩ ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। আজ বিএসটিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খোলাবাজারে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা ও পণ্য ক্রয়ের মাধ্যমে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করে বাংলাদেশ মান (বিডিএস) থেকে নিম্নমান পাওয়ায় এসকল পণ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উক্ত পণ্যসমূহের মানোন্নয়ন করে পুণঃঅনুমোদন ছাড়া সংশ্লিষ্ট উৎপাদনকারী,...বিস্তারিত

করোনায় গুজব; কার্টুনিস্ট-ব্লগারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

করোনা দুর্যোগে অনলাইনে গুজব ও অপপ্রচার চালানোর অভিযোগে সাংবাদিক, লেখক, কার্টুনিস্ট, ব্লগারসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। কার্টুনিস্ট আহম্মেদ কবির কিশোর, ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ, তথ্যপ্রযুক্তিবিদ ও রাষ্ট্রচিন্তার সদস্য মো দিদারুল ইসলাম ভূঁইয়া, মিনহাজ মান্নান, প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ও সাহেদ আলম, সায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন...বিস্তারিত