হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

বিবিসি বন্ধ হয়ে যাবে

অভিজাত মনোভাব, ঐতিহ্য ও নিরপেক্ষতা হারিয়ে ফেলছে বিবিসি। সারাবিশ্বে দিন দিন জনপ্রিয়তা কমছে সংবাদ মাধ্যমটির। আর এতে ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন ১০ বছরের মধ্যে বিবিসি বন্ধ হয়ে যাবে। কনজারভেটিভ পার্টির এক সম্মেলনে ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী বলেন, তিনি বিবিসির সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব চান না। তবে ২০২২ সালের এপ্রিল থেকে সরকারের সঙ্গে পরবর্তী লাইসেন্স ফি নিষ্পত্তি...বিস্তারিত

তালেবানের সঙ্গে বৈঠকে বসল যুক্তরাজ্য

পাশ্চাত্য বাহিনীকে হটিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে সরকার গঠন করেছে তালেবান। দেশটির নতুন এই সরকারের সঙ্গে প্রথমবারের মতো কাবুলে বৈঠক করেছে যুক্তরাজ্যের বিশেষ দূত সাইমন গাস। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। বার্তা সংস্থা দু’টির বরাত দিয়ে ইয়াহু নিউজ জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আফগান বিষয়ক উচ্চ...বিস্তারিত

কাবুলে মসজিদে রক্তক্ষয়ী হামলা

1 আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে আইএস। আইএসের প্রচারণার মাধ্যম ‘আমাক’-এ দাবি করা হয়, তাদের এক আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলের মসজিদের কাছে হামলা চালান। খবর এএফপির। রোববার বিকেলে কাবুলের একটি মসজিদের কাছে ওই আত্মঘাতী বোমা হামলায় পাঁচ জন নিহত হয়েছেন বলে খবর আসে গণমাধ্যমে। এর আগে তালেবানের মুখপাত্র...বিস্তারিত

অভাবে তাড়নায় কিডনি বিক্রি করলেন

গ্রামে দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী মানুষের সংখ্যা বেশি। পঞ্চায়েত বিষয়টি না জানার দাবি করলেও এলাকার মানুষ বলছেন তারা এসব জানেন। এলাকাবাসী জানায়, অনেকে আছেন যারা কিডনি বিক্রি করে সংসার চালাচ্ছেন। যদিও এর পেছনে আদৌ কোনো চক্র আছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। ভারতের নদিয়ায় একই এলাকার ৬ জন কিডনি বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী...বিস্তারিত

ইরান-সৌদি আরব গোপন বৈঠক

তীব্র প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে গোপনে আলোচনার কথা স্বীকার করেছে সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান আল সাউদ রোববার বলেছেন, ২১ শে সেপ্টেম্বর চতুর্থ দফা আলোচনা হয়েছে। তবে এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সমস্যার সমাধান করা সম্ভব। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান...বিস্তারিত

মসজিদে নামাজ পড়তে বাধা দেয়া হচ্ছে: মেহেবুবা মুফতি

জম্মু-কাশ্মিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি অভিযোগ করেছেন, মানুষজনকে কাশ্মিরের মসজিদ ও দরগায় প্রার্থনা করতে বাধা দেয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, কাশ্মিরের মসজিদ ও দরগায় মানুষকে প্রার্থনা করা থেকে বিরত রাখা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অনুভূতির প্রতি ভারত সরকারের অসম্মান প্রদর্শন করে। এমন সময়ে যখন পার্ক এবং পাবলিক প্লেস খোলা থাকে...বিস্তারিত

ফেসবুক বন্ধ হওয়ার কারণ জানালো:জাকারবার্গ

টানা ৬ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। একই সময়ে ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সেবাও পুনরায় চালু হয়। সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর থেকে হঠাৎ করে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ প্রবেশ করা যাচ্ছিলো না। ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশের...বিস্তারিত

ইসরাইলি ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকুন: ইরান

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি বলেছেন, ইরানের সঙ্গে আঞ্চলিক দেশগুলোর মতবিরোধ সৃষ্টি করার জন্য শত্রুরা বিশেষ করে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল ব্যাপক তৎপরতা চালাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তের সর্বসাম্প্রতিক পরিস্থিতি এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওয়াহিদি এ আহ্বান...বিস্তারিত

আচমকাই ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম সার্ভার ডাউন

বিশ্বজুড়ে আচমকাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম সার্ভার ডাউন হয়ে গেছে । মোবাইল, কম্পিউটার থেকে এসব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। সোমবার (৪ অক্টোবর) রাতে সমস্যা দেখা দেয়। এর ফলে ব্যবহারকারীরা মুখোমুখি হচ্ছে চরম সমস্যার। কখন ঠিক হবে, সেটা এখনও জানা যায়নি। সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টা নাগাদ এ জটিলতা...বিস্তারিত

নোবেল বিজয়ীদের নাম ঘোষণা সোমবার

প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেই হিসাবে আগামীকাল থেকে শুরু হচ্ছে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পর্ব। তবে প্রথম দিন ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম। এর পরের সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা। এরমধ্য দিয়ে শেষ হবে এ বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।...বিস্তারিত

তালেবান সরকারের মন্ত্রীকে ইসমাইল হানিয়ার ফোন

তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি রোববার এক বিবৃতিতে এই তথ্য জানায়। তুরস্কের আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি খানের সঙ্গে টেলিফোন কথোপকথনে ইসমাইল হানিয়া দখলদার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় লাভের জন্য তালেবানের প্রশংসা করেন। হামাস নেতা ইসমাইল হানিয়া প্রত্যাশা করেন, জেরুজালেম স্বাধীন করতে...বিস্তারিত

প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ

ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। উত্তরপ্রদেশের লখিমপুরের খিরিতে চার কৃষককে ‘হত্যা’র প্রতিবাদে দলীয় নেতাদের নিয়ে সেখানে যাচ্ছিলেন তিনি। সেখানে পৌঁছানোর আগেই তাকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদককেও গৃহবন্দি করে রেখেছিল পুলিশ। কংগ্রেস বলছে, রোববার রাতে লখনউ থেকে লখিমপুর খিরির উদ্দেশ্যে রওনা হন কংগ্রেস নেতারা। এক পর্যায়ে পুলিশ গাড়ি আটকানোর...বিস্তারিত

জাপানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ফুমিও কিশিদা

জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা (৬৪) দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি দেশটির শততম প্রধানমন্ত্রী। সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। খবর বিবিসির। সোমবার জাপানের আইনসভার দুটি কক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোটে জেতার পর আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা। এর আগে তিনি জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।...বিস্তারিত

মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা লার্স ভিল্কস সড়ক দুর্ঘটনায় নিহত

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যঙ্গচিত্র তৈরি করা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রবিবার এ দুর্ঘটনায় ভিল্কসের সাথে থাকা দুই পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। আর আহত হন ট্রাকটির ড্রাইভার। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়। পুলিশের পক্ষ থেকে কিছু বলা না হলেও ভিল্কসের স্ত্রী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ৭৫...বিস্তারিত

জঙ্গিগোষ্ঠী আইএসআইএসের ঘাঁটি ধ্বংস করেছে তালেবান

1 আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে জঙ্গিগোষ্ঠী আইএসের শাখা আইএসআইএস-খোরাসানের একটি সেল বা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে তালেবান যোদ্ধারা। সোমবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র। প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের একটি মসজিদের বাইরে বিস্ফোরণের পর বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনায় তালেবান এ পদক্ষেপ নিয়েছে বলে সন্দেহ। তবে রবিবারের বিস্ফোরণের সঙ্গে...বিস্তারিত

টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম স্কাই নিউজ। টিউলিপ সিদ্দিক জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৃহস্পতিবার সকালে তার গাড়িটি কে বা কারা ভাঙচুর করেছে। কিলবার্ন ও হ্যাম্পস্টেডের লেবার দলীয় এই এমপি আরও জানান, গাড়ির জানালা ভাঙচুর করলেও কোনো কিছু...বিস্তারিত

ফের হটলাইন চালু দুই কোরিয়ার মধ্যে

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ফের হটলাইন চালু হয়েছে। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইন চালুর ইচ্ছে প্রকাশের কয়েক দিন পর দুই দেশের মধ্যে ফের যোগাযোগ শুরু হলো। খবর বিবিসির। সোমবার সকালে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানায়, আগস্টের পর থেকে দুই কোরিয়ার কর্মকর্তারা ফোনে কথা বলেছেন। এক বিবৃতিতে বলা...বিস্তারিত

হিজাব পরায় এ কেমন আক্রমণ!

হিজাব পরিধান করায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক মুসলিম নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী নারী জানান, রাজধানী শহরের একটি বাসে তাকে শ্লীলতাহানি ও আক্রমণ করা হয়। বোলাত নামে তুরস্ক বংশোদ্ভ‚ত এই মুসলিম নারী জানান, বাসে এক নারী তার দিকে তেড়ে এসে বলেন, তোমার অন্ধবিশ্বাস নিয়ে তুরস্কে চলে যাও। সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির কাছে সাক্ষাৎকারে ভুক্তভোগী...বিস্তারিত

আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠাল চীন

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে চীন। বুধবার রাতে কম্বল ও জ্যাকেটসহ বিভিন্ন সামগ্রী নিয়ে কাবুল বিমানবন্দরে পৌঁছায় চীনা এয়ারক্রাফট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়া। প্রতিবেদনে বলা হয়, এটি আফগানিস্তানের তালেবান সরকারের জন্য চীনের ৩১ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার প্রথম ব্যাচ। বুধবার রাতে কাবুল বিমানবন্দরে পৌঁছানোর পর এগুলো তালেবান সরকারের প্রতিনিধিদের হাতে তুলে...বিস্তারিত

সোলাইমানি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলো ইহুদিবাদী ইসরাইল

1 ইহুদিবাদী ইসরাইল প্রথমবারের মতো ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডে নিজের হাত থাকার কথা স্বীকার করেছে। ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আমান-এর পরিচালক তামির হাইম্যানের বরাত দিয়ে ইরাকি বার্তা সংস্থা আল-মুত্তালা’ এ খবর দিয়েছে। হাইম্যান এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার হাতে জেনারেল সোলাইমানি ও ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর প্রধান আবু মাহদি আল-মুহান্দিসের...বিস্তারিত