পরমাণু স্থাপনার উৎপাদন তিনগুণ বাড়াচ্ছে ইরান
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ তিনগুণ বাড়ানো হবে তিনি শুক্রবার ওই পরমাণু স্থাপনার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করার পর দেশের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট এ ঘোষণা করেন। খবর ইরনার। প্রেসিডেন্ট রায়িসি বলেন, বেসামরিক কাজে যত বেশি সম্ভব পরমাণু শক্তি ব্যবহার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইরান। তিনি বলেন, ইরানের আণবিক শক্তি সংস্থাকে পরমাণু স্থাপনাগুলো থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দেয়া হয়েছে। সর্বশেষ আন্তর্জাতিক মান বজায় রেখে শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি ব্যবহার করতে হবে যাতে অর্থনৈতিক ও প্রযুক্তিগত খাতে দেশের আশাব্যাঞ্জক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হয়। (0)