fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

ডিএমপির কঠোর বার্তা, নিয়ম না মানলে পথচারীরও জেল-জরিমানা

রাজধানীতে সড়ক পারাপারে ট্রাফিক আইন না মানলে পথচারীদের বিরুদ্ধে জেল ও জরিমানার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১২ এপ্রিল) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে ঢাকা মহানগরীতে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ চলাচল নিশ্চিত করতে চালক ও পথচারীদের জন্য বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।গণবিজ্ঞপ্তিতে বলা...বিস্তারিত

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তা, ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তা, ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক  ,  নতুন বছরের আগমন পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।সোমবার (১৩ এপ্রিল) পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলা ১৪৩২...বিস্তারিত

আশা ভোঁসলে ‘লতার ছোট বোন’ পরিচয় ছাপিয়ে হয়ে উঠেছিলেন সুরের রানী

ভারতীয় সঙ্গীত জগতের মহাতারকা আশা ভোঁসলের মৃত্যুর মধ্য দিয়ে অবসান ঘটলো একটি যুগের। তিনি ছিলেন বলিউডের আদি শিল্পীদের মধ্যে শেষ তারকা, যাদের কণ্ঠস্বর ভারতীয় সঙ্গীতশাস্ত্রকে এক অনন্যধারা রূপ দিয়েছিল। বড় বোন লতা মঙ্গেশকর এবং সহ-কিংবদন্তী মুকেশ, মোহাম্মদ রফি ও কিশোর কুমারের সঙ্গে তিনি অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে হিন্দি সঙ্গীত জগতে আধিপত্য বিস্তার করেছিলেন। হিন্দুস্তান...বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে

অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে। এসব অধ্যাদেশে যা ছিল, সেখানে সবই যে ঠিক ছিলো তা না। আমি নিজেই গুমের শিকার। গুম নিয়ে...বিস্তারিত

বর্তমান প্রধানমন্ত্রীর চিঠি পেয়েছিলেন পূর্ণিমা

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একসময় চিঠি পেয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে তিনি এমন তথ্য জানিয়েছেন। পূর্ণিমা জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে তাকে শুভেচ্ছাস্বরূপ সেই চিঠিটি দিয়েছিলেন তারেক রহমান। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র...বিস্তারিত

কুষ্টিয়ায় শ্রেণিকক্ষে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো. হামিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম। এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) রাতে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে শুক্রবার রাতে পিয়ন হামিদুলের নাম উল্লেখ করে একটি ধর্ষণ...বিস্তারিত

ব্যারিস্টার রাশনা ইমামকে ঘিরে যে বিভ্রান্তিকর তথ্য,নিন্দনীয় এবং প্রোটোকলবহির্ভূত

সম্প্রতি ও অনাকাঙ্ক্ষিত ট্রল ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণরূপে নিন্দনীয় এবং প্রোটোকলবহির্ভূত। রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক প্রোটোকল অনুসারে যে কোনো নিয়োগ বা দায়িত্ব প্রদান ব্যক্তির যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতেই হয়ে থাকে। তাঁকে কেবলমাত্র একজন প্রতিমন্ত্রীর সহধর্মিণী হিসেবে চিহ্নিত করে তাঁর অর্জনকে খাটো করার চেষ্টা শুধু অসত্যই নয়, বরং শালীনতা ও প্রাতিষ্ঠানিক মর্যাদার পরিপন্থী। তিনি বাংলাদেশের...বিস্তারিত

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের বৈঠকে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, উন্নয়নের সুফল যাতে প্রতিটি নাগরিক পেতে পারেন, সেজন্য সৃজনশীল বিষয়গুলোকে অর্থনীতির মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করে ২০৩৪ সালের মধ্যে অর্থনীতিকে...বিস্তারিত

জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ...বিস্তারিত

নতুন রূপে বিপাশা হায়াত

অভিনেত্রী বিপাশা হায়াত নিজেকে এক নতুন রূপে নিজেকে মেলে ধরেছেন। কাঁচাপাকা চুলের নতুন লুকে হাজির হয়ে যেমন চমকে দিয়েছেন, তেমনি নিজের শিল্পীসত্তার সরব উপস্থিতিও জানান দিচ্ছেন।বুধবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বারান্দায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে নবীন শিল্পীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিমগ্নচিত্তে মুখোশে রং মেলাতে দেখা গেছে তাকে। ১৯৯৮ সালে তিনি চারুকলা ইনস্টিটিউট থেকে...বিস্তারিত

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও...বিস্তারিত

গু লি করে হ ত্যা র ১৭ ঘণ্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রামের ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে নিহতের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। এ দিন ভোরে হত্যার ঘটনাটি ঘটে। পরে, বেলা ১১টায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস এর নিকটবর্তী সাতগ্রাম এলাকায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক...বিস্তারিত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ–সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস

জাতীয় সংসদের আজ বুধবারের অধিবেশনছবি: বিটিভির ফেসবুক পেজের লাইভ থেকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদে এ–সংক্রান্ত ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল’ পাস হয়। পাস হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি। অধ্যাদেশের...বিস্তারিত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ: শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন সুযোগ নেই

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বিল (সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬) জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে এ-সংক্রান্ত সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মতক্রমে কণ্ঠভোটে...বিস্তারিত

বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালে নেতৃত্বে যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, তা কোনোভাবেই “বাপের দোয়া–মায়ের দোয়া” ভিত্তিক নয়, বরং তদন্তের ভিত্তিতেই গঠন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন...বিস্তারিত

পরকীয়ার কথা স্বীকার করে অভিনেতা বললেন, ‘আগে ভালো স্বামী ছিলাম না

বলিউডের বহুমাত্রিক শিল্পী পীযূষ মিশ্র নিজের ব্যক্তিজীবনের এক কঠিন অধ্যায় নিয়ে আবারও খোলামেলা কথা বলেছেন। নিজের ভুল, সম্পর্কের ভাঙন এবং দীর্ঘ আত্মসমালোচনার অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন এক সোজাসাপটা ভঙ্গিতে। সম্প্রতি তার উপন্যাসধর্মী স্মৃতিকথা ‘তুমহারি আকাত কেয়া হ্যায়, পীযূষ মিশ্র’-এ তিনি বিবাহিত জীবনের টানাপোড়েন, বিশেষ করে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে অকপটে লিখেছেন। এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ আরও...বিস্তারিত

পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, জামাই-শ্বশুরের কারাদণ্ড

জামালপুরে ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল সংগ্রহ করে অবৈধভাবে মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে জামাই ও শ্বশুরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন;- মো. হাবিব (৪৫) ও তার জামাতা নাজমুল হাসান (৩৩)। গতকাল সোমবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে জামালপুর পৌরসভার গেইটপাড় স্টেশন রোড এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে...বিস্তারিত

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ১ হাজার ২৩৬ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২২৪ জন। মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।...বিস্তারিত

হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা

বাংলাদেশে আন্তর্জাতিক মানের মানবাধিকার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ হিউম্যান রাইটস অ্যালাইভ ’। আর্তমানবতার সেবা, বৈশ্বিক মানবাধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সংস্থাটি তার কার্যক্রম শুরু করেছে।’ হিউম্যান রাইটস অ্যালাইভ ‘ জাতিসংঘের মানবাধিকার সনদকে অনুসরণ করে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। সংস্থাটি আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা, প্রবাসীদের আইনি সহায়তা প্রদান এবং বৈশ্বিক...বিস্তারিত

কুমিল্লা নামেই বিভাগ চাইলেন সংসদ সভাপতি

সংসদে দাঁড়িয়ে ‘কুমিল্লা’কে কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার (০৬ এপ্রিল) সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে কথা বলতে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। খন্দকার মোশাররফ বলেন, ‘কুমিল্লা অত্যন্ত ঐতিহাসিক জেলা। লেখাপড়া, শিক্ষা এবং সাংস্কৃতিক দিক...বিস্তারিত