fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবো না: ইব্রাহিম রাইসি

ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন না। নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। ইরানের ওপর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তিনি বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা- একজন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন- ‘না’। রাইসি ইরানের সঙ্গে স্বাক্ষরিত...বিস্তারিত

শান্তির একমাত্র উপায় ইসলামি শাসন : তালেবান

আফগানিস্তানে ‘ইসলামী শাসন ব্যবস্থা’ই যুদ্ধের অবসান এবং মানবাধিকার নিশ্চিত করার একমাত্র উপায়, যার মধ্যে রয়েছে নারীদের অধিকারও। রোববার দেয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেছে আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান। পাশাপাশি, তারা শান্তি আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানিয়েছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনাবাহিনী প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে গত কয়েক মাস ধরে সরকারের সাথে তালেবানের শান্তি...বিস্তারিত

চলে গেলেন মসজিদে নববীর সেই কোরআনপ্রেমী

সুদূর ইমাম বোখারির দেশ থেকে তিনি এসেছিলেন সবুজ গম্বুজের টানে। প্রিয় নবীজির ভালোবাসায়, মসজিদে নববীর খেদমতে এবং রওজায়ে আতহারের সান্নিধ্যে। সেই যে পুণ্যভূমিতে এসেছিলেন আর ফিরে যাননি। ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি মদিনার মানুষ ও প্রিয় নবীজির প্রতিবেশী। তিনি হলেন সায়্যিদ মহিউদ্দিন হাফিজুল্লাহ। গত শুক্রবার জুমার সময় ইন্তেকাল করেন তিনি। সৌদি মিডিয়া ও সামাজিক...বিস্তারিত

ইরাকে মার্কিন সামরিকে আবারো রকেট হামলা

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে মার্কিন অধিকৃত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে দেশটির প্রতিরোধকামী সংগঠনগুলো গত কয়েক মাস ধরে যে হামলা চালিয়েছে তার অংশ হিসেবে এই রকেট হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা বাহিনীর সদস্য জানিয়েছেন যে, আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে একটি...বিস্তারিত

আমেরিকা-আফগান যুদ্ধে ৭০ হাজার পাকিস্তানী শহীদ হয়েছেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগান-আমেরিকা যুদ্ধে সব থেকে বেশি ক্ষতি হয়েছে পাকিস্তানের। এই যুদ্ধের কারণে পাকিস্তানে ৭০ হাজার নাগরিক শহীদ হয়েছেন। বর্তমানে ৩০ লাখের অধিক আফগান মুহাজিরের মেজবানির দায়িত্ব নিয়েছে পাকিস্তান। মার্কিন টিভি চ্যানেল এইচবিও’র সংবাদ কার্যক্রম এক্সিওসকে দেয়া এক সাক্ষাতকারে ইমরান খান বলেন, আমেরিকাকে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের আগেই দেশটিতে রাজনৈতিক সমাধানে পৌঁছাতে...বিস্তারিত

ইব্রাহিম রাইসিকে জল্লাদ বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ‘জল্লাদ’ বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। একইসঙ্গে রাইসি নির্বাচিত হওয়ায় ইরানের পরমাণু চুক্তি ফের কার্যকর করার আগে পরাশক্তি দেশগুলোকে এখনই ‘নড়েচড়ে বসারও’ আহ্বান জানিয়েছেন তিনি। গত সপ্তাহে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার (২০ জুন) জেরুজালেমে মন্ত্রিসভার প্রথম বৈঠকে নাফতালি বেনেট একথা বলেন। ইরানের নতুন প্রেসিডেন্টের...বিস্তারিত

সেনা প্রত্যাহারের আগেই ৪০ জেলা দখলে নিলো তালেবান

আনুষ্ঠানিকভাবে বিদেশি সেনা প্রত্যাহারের আগেই আফগানিস্তানের ৪০ জেলা দখলে নিয়েছে তালেবান। দেশটির ৬টি প্রদেশে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে রদবদল করেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। প্রায় ২০ বছরের অভিযান শেষে আফগানিস্তান ছাড়ছে মার্কিন ও সামরিক জোট ন্যাটোর সেনারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে সব...বিস্তারিত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হামাসের অভিনন্দন

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে এক বার্তা পাঠিয়ে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। ইরানের বার্তা সংস্থা ‘ফার্স’ এর বরাতে জানা যায়, হামাসের বার্তায় বলা হয়েছে, “ইরানে সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সেদেশের জনগণ ও নির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি’কে অভিনন্দন ও...বিস্তারিত

আগামী ১০ জুলাই সরকারি বাসভবন ছাড়বেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী পদ থেকে সদ্য বিদায় নেয়া রক্ষণশীল লিকুদ দলীয় প্রধান বেনিয়ামিন নেতানিয়াহু আগামী ১০ জুলাইয়ের মধ্যে পশ্চিম জেরুসালেমের বেলফোর স্ট্রিটের সরকারি বাসভবন ছাড়ছেন। শনিবার নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সাথে ইসরাইলি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবন ছেড়ে দেয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছান তিনি। বেনেতের দায়িত্ব গ্রহণের এক মাস পর নেতানিয়াহু পশ্চিম জেরুসালেমের সরকারি বাসভবন ছাড়ছেন। এর আগে...বিস্তারিত

ইসরায়েলের সঙ্গে টিকা চুক্তি বাতিল করল ফিলিস্তিন

মেয়াদোত্তীর্ণ হতে খুব বেশি সময় বাকি নেই। তাই ইসরায়েলের কাছ থেকে ফাইজার-বায়োএনটেকের অন্তত ১০ লাখ ডোজ কোভিড টিকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন। বিবিসি জানায়, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কার্যালয় থেকে একটি টিকা বিনিময় চু্ক্তির অধিনে ফিলিস্তিনকে ফাইজারের ওই টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, তাদের এখন আর ওই টিকার দরকার নেই। ফিলিস্তিনের...বিস্তারিত

ব্রাজিলে করোনায় মৃত্যু পাঁচ লাখ ছাড়াল

ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। বিশ্বে করোনায় মৃত্যুর তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ। বিশেষজ্ঞরা মনে করছেন, ধীর গতিতে টিকা দেওয়া এবং শীতের কারণে সে দেশে করোনা পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো জনগণের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়মে ফিরে যাওয়ার...বিস্তারিত

প্রধান বিচারপতি থেকে প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন দেশটির কট্টর রক্ষণশীল ধর্মীয় নেতা ও প্রধান বিচারপতি এব্রাহিম রাইসি। তার কাছে পাত্তাই পাননি তিন প্রতিপক্ষ। শনিবার দ্য গার্ডিয়ান ও আরব নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন এব্রাহিম রাইসি, মোহসেন রেজাই, আমির...বিস্তারিত

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বিশ্বনেতাদের অভিনন্দন

ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বিপুল ব্যবধানে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ মধ্যপ্রাচ্যের নেতারা। এ সময় তারা ইরানের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখা ও অত্র অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার ব্যাপারে আশা প্রকাশ করেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। অভিনন্দন জানানো অন্যান্য নেতাদের মধ্যে...বিস্তারিত

ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইব্রাহিম রায়িসি

টানা ১৯ ঘণ্টাব্যাপী ভোট গ্রহণ শেষে গতরাত দুইটার পর থেকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ৯০ শতাংশ ভোট গণনার ফলাফলে দেখা যাচ্ছে, নির্বাচনের অন্যতম প্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পেয়েছেন ১ কোটি ৭৮ লাখ ভোট (৬২.২৩%)। এর ফলে বলায় যায় আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ইরানের ১৩তম প্রেসিডেন্ট হতে চলেছেন তিনি। ওনার নিকটতম মোহসেন রেজায়ী...বিস্তারিত

ভ্লাদিমির পুতিনের বিমানে সোনা দিয়ে মোড়ানো টয়লেট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে নিজের বিলাসবহুল বিমানে চড়ে সুইজারল্যান্ড যান ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের এই বিমানটি ‘ফ্লাইং ক্রেমলিন’ নামে পরিচিত। বিলাসী এই বিমানের টয়লেটও সোনায় মোড়ানো। ‘ফ্লাইং ক্রেমলিন’ বিমানটি তৈরি করেছে ভোরোনেজ এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৬০ কিলোমিটার। নিও-ক্লাসিক্যাল স্টাইলে তৈরি বিমানটির কনফারেন্স কক্ষের টেবিলটিও সোনায় মোড়ানো। এ ছাড়া...বিস্তারিত

এতকিছুর পরও ইহুদিরা আমাকে ভোট দেয়নি : ট্রাম্প

এবার মার্কিন ইহুদিদের তীব্র সমালোচনা করলেন ট্রাম্প। কট্টর ইহুদিবাদি এক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থনের পরও মার্কিন ইহুদিদের বড় একটি অংশ আমাকে ভোট দেয়নি। তার শাসনামলে ইসরাইলের পক্ষে নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন এবং ইহুদিরা তাকে সেভাবে ভোট না দেয়ায় অবাক হওয়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার বিশ্বাস—...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের জন্য প্রস্তুত কিম

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার সেন্ট্রাল কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সংলাপ অথবা সংঘাতের’ প্রস্তুতির বিষয়ে জানিয়েছেন কিম। আমেরিকার সঙ্গে সংঘাতের জন্য উত্তর কোরিয়ার তৈরি থাকা উচিত এবং তারা তা আছেন বলে জানান তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার সেন্ট্রাল কমিটির বৈঠকে ভাষণ দিচ্ছিলেন কিম। সেখানেই তিনি আমেরিকার...বিস্তারিত

ফিলিস্তিনিরা ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো

গাজায় একটি একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনিরা। সংবাদ মাধ্যম ‘সাবেরিন নিউজ’ জানিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা সকালে গাজার পশ্চিমে ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করেছে। বার্তা সংস্থা ‘শাহাব’ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী কয়েকটি ড্রোনের সাহায্যে গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় প্রতিরোধ বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপরই ড্রোনটিকে ভূপাতিত করা হয়।ওই হামলায় কয় জন হতাহত হয়েছে...বিস্তারিত

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিচারক রাইসি এগিয়ে

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন দেশটির বিচারক ইব্রাহিম রাইসি। তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরানিদের একজন। দেশটিতে মোট ভোটার প্রায় ছয় কোটির কাছাকাছি হলেও এখন পর্যন্ত ভোট পড়েছে দুই কোটির কিছু বেশি। শনিবার (১৯ জুন) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভোটকেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক ভোটারকে অপেক্ষায় থাকতে দেখা...বিস্তারিত

জাতিসংঘের মহাসচিব হিসেবে শপথ নিলেন অ্যান্তোনিও গুতেরেস

টানা দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার (১৮ জুন) দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্বজুড়ে চলমান করোনা মহামারি থেকে প্রাপ্ত শিক্ষা কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত জাতিসংঘের শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন ৭২ বছর বয়সী পর্তুগীজ রাজনীতিবিদ গুতেরেস। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা...বিস্তারিত