fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

কানাডায় ৪ গির্জা পুড়ে ছাই

পশ্চিম কানাডায় দুটি গির্জা আগুনে পুড়ে মাটিতে মিশে গেছে। গতকাল শনিবার (২৬ জুন) এঘটনা ঘটে। কর্মকর্তারা বলেছেন, উভয় বিল্ডিং সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তারা অগ্নিকান্ডটিকে সন্দেহজনক ঘটনা হিসাবে বিবেচনা করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, গত সোমবার আরো দুটি গির্জায় আগুন লেগেছিল। শনিবারের ঘটনাসহ এক সপ্তাহের ব্যবধানে চারটি গির্জা পুড়ে ছাই হলো। এর আগে, কানাডার আদিবাসী...বিস্তারিত

কলম্বিয়ার প্রেসিডেন্ট’র হেলিকপ্টারে গুলিবর্ষণ

কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভ্যান দুকেকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৫ জুন) ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকায় যাওয়ার পর এই ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট দুকের সঙ্গে হেলিকপ্টারটিতে দেশটির আরও কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এক প্রতিবেদনে বিবিসি জানায়, গতকাল শুক্রবার হেলিকপ্টারে করে ভেনেজুয়েলার সীমান্তবর্তী নর্তে দ্য স্যানটানডের প্রদেশের কুকুতা নামক এলাকায় যান কলম্বিয়ার প্রেসিডেন্ট...বিস্তারিত

মারা গেলেন ফিলিস্তিন কর্তৃপক্ষের কট্টর সমালোচক

ফিলিস্তিনি কর্তৃপক্ষের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নিজার বানাত পুলিশ হেফাজতে মারা গেছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন পশ্চিমতীরের বাসিন্দারা।বৃহস্পতিবার বিক্ষোভে অংশ নেন অসংখ্য ফিলিস্তিনি। খবর মিডল ইস্ট আইয়ের। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রশাসনিক কেন্দ্র রামাল্লায় বিক্ষোভ থেকে মাহমুদ আব্বাসের বিরুদ্ধে স্লোগান ওঠে। ‘গদি ছাড়ো আব্বাস’, ‘মানুষ এ সরকারের পতন চায়’— এ ধরনের...বিস্তারিত

দীর্ঘদিন ধরে বেতন পাই না!

স্টুডিও থেকে লাইভ অনুষ্ঠানে খবর পড়ছেন সঞ্চালক। আচমকাই মাঝপথে খবর পড়া বন্ধ করে দেন। এরপরই সরাসরি চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, দীর্ঘদিন কোনও বেতন পাননি ওই সংবাদমাধ্যমের দপ্তরের কর্মীরা। ফলে তারা কেউই আর সংসার চালাতে পারছেন না। এর আগেও টিভি সঞ্চালক বা সঞ্চালিকাদের অনুষ্ঠান চলাকালীন নানান কান্ড ঘটাতে দেখা গেছে। সেগুলোর মধ্যে কিছু কিছু...বিস্তারিত

ফ্লয়েড হত্যা মামলায় ডেরেক চৌভিনের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে সাড়ে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। শুক্রবার এই রায় ঘোষণা করা হয়। তবে ওই মামলার কৌঁসুলি চৌভিনের ৩০ বছরের কারাদণ্ড দাবি করেছিলেন। রায় ঘোষণার সময় আদালত বলেছে, ‘ফ্লয়েডের পরিবার যে যন্ত্রণা পোহাচ্ছে সেই দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে।’ গত এপ্রিলে চৌভিনের  বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণ...বিস্তারিত

​চীনের মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ড

চীনের হেনান প্রদেশে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে; পরে তা নিভিয়ে ফেলা হয় বলে ঝেচেং এলাকার স্থানীয় সরকারের ওয়েবসাইটে দেওয়া বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।...বিস্তারিত

কানাডার আবাসিক স্কুলে মিলল ৭৫১ কবর

কানাডার সাসকাচেওয়ান প্রদেশে পূর্বেকার একটি আবাসিক আদিবাসী স্কুলে সাড়ে সাতশ’র বেশি অচিহ্নিত কবর শনাক্ত হয়েছে। এটিকে দেশটির ইতিহাসে সবচেয়ে ‘উল্লেখযোগ্য আবিষ্কার’ হিসেবে উল্লেখ করেছে কাউয়েসেস ফার্স্ট ন্যাশন নামে একটি স্থানীয় আদিবাসী সংগঠন।এ ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগেই ব্রিটিশ কলম্বিয়ায় একই ধরনের একটি স্কুলে ২১৫টি শিশুর দেহাবশেষ খুঁজে পাওয়া গিয়েছিল। কানাডার সাসকাচেওয়ান প্রদেশে পূর্বেকার একটি আবাসিক...বিস্তারিত

থাইল্যান্ডের হাসপাতালে গোলাগুলি

থাইল্যান্ডের একটি অস্থায়ী কোভিড হাসপাতালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সাবেক এক সেনা সদস্য আজ বৃহস্পতিবার (২৪ জুন) ওই হামলা চালিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা যায়, ২৩ বছর বয়সী অভিযুক্ত হামলাকারী দেশটির রাজধানী ব্যাংককের একটি অস্থায়ী কোভিড হাসপাতালে হামলা করেছেন। থাইল্যান্ড পুলিশের বিভাগীয় প্রধান এমফোল বুয়ারাবপোর্ন বলেন,...বিস্তারিত

সেনা সরলেই কাবুল দখল করবে তালেবান

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে ধাপে ধাপে সরিয়ে নেয়া হবে সমস্ত মার্কিন সেনা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া। কিন্তু মার্কিন গোয়েন্দারা তার আগেই সতর্ক করে দিয়েছেন, সেনা সরে যাওয়ার ছয় মাসের মধ্যেই কাবুল চলে যাবে তালেবানদের দখলে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন...বিস্তারিত

প্রতিদিন মার্কিন সেনারা আত্মহত্যা করছে

মার্কিন সেনাদের আত্মহত্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনী বিশেষ করে পুরানো সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ভয়াবহ রূপ নিয়েছে। বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ক্যারল গিয়াকোমো বলছেন, ‘গড়ে প্রতিদিন ২০ জন মার্কিন সেনা আত্মহত্যা করছে।’ অন্যদিকে, পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, পুরানো সেনা সদস্য বা ৬...বিস্তারিত

ফিলিস্তিনিদের অর্ধশত মিলিয়ন ডলার আটকে দিলো মার্কিন সিনেটর

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এক সিনেটর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। গত মাসে ১১দিন ব্যাপী হামাস-ইসরাইল যুদ্ধে ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় শত শত ভবন ধ্বংস করেছে। মিশরের সহায়তায় দুই পক্ষের যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ওই আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আল জাজিরা...বিস্তারিত

করোনা আক্রান্তদের গুয়ান্তানামো বে পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প!

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত মার্কিন নাগরিকদের কিউবায় অবস্থিত গুয়ান্তানামো বে কারাগারে পাঠিয়ে দিতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সম্প্রতি করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া নিয়ে প্রকাশিত এক বইয়ে এমনটা লিখেছেন দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকার দুই সাংবাদিক। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, ‘নাইটমেয়ার সিনারিয়ো: ইনসাইড দ্য ট্রাম্প এডমিনিস্ট্রেশন’স রেসপন্স টু দ্য পান্ডেমিক দ্যাট...বিস্তারিত

ফিলিপাইনের প্রেসিডেন্টের মৃত্যু

না ফেরার দেশে পাড়ি জমালেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো আকুইনো। আজ স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মাস পাঁচেক ধরে তার শারীরিক অবস্থা খারাপ ছিল। সে কারণে চিকিৎসাও...বিস্তারিত

কাশ্মিরে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

মুসলিম অধ্যুষিত জম্মু-কাশ্মিরেও এবার গো-রক্ষকদের তাণ্ডব। ভারতের বিজেপিশাসিত গোবলয়ের রাজ্যগুলিতে যেভাবে শুধুমাত্র সন্দেহের বশে– গুজব ছড়িয়ে নির্দোষ মুসলিমদের পিটিয়ে হত্যা করা হয়- এক্ষেত্রে ঠিক যেন তারই পুনরাবৃত্তি। রাজনৈতিক মহলের বক্তব্য- যেভাবে কেন্দ্র ঢালাও ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে উপত্যকায় অমুসলিমদের ঢুকিয়ে দিয়ে জনবিন্যাস বদলে দিচ্ছে তার জেরেই এখন এই ধরনের ঘটনা ঘটছে। জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলায় গোরক্ষকদের...বিস্তারিত

আমেরিকার সাথে সম্পর্কের নতুন দিগন্ত খুলবে : এরদোগান

গত সপ্তাহে ব্রাসেলসে ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। বৈঠকের পর উচ্ছ্বসিত এরদোগান সোমবার জানিয়েছেন, আমেরিকা ও তুরস্কের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত খুলবে বলে তিনি মনে করছেন। সামরিক ক্ষেত্রে তুরস্কের সাম্প্রতিক সাফল্যের কারণে এশিয়া ও ইউরোপের অনেক দেশেই এরদোগানের প্রভাব বাড়ছে। ন্যাটো জোটের অন্যতম ও...বিস্তারিত

ইরানের গণমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র

ইরানভিত্তিক ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি ও আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলমসহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। জানা যায়, যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় ইরানের পক্ষ থেকে পরিচালিত ৩০টির বেশি ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দিয়েছে। যার মধ্যে ইরান থেকে আরবি ভাষায় প্রচারিত টেলিভিশন চ্যানেল আল-কাওসার...বিস্তারিত

মাথায় ওড়না দিয়ে শরণার্থীদের সাথে সাক্ষাত অ্যাঞ্জেলিনা জোলির

অস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোতে আশ্রয় নেয়া প্রতিবেশী মালি থেকে পালিয়ে আসা হাজার শরণার্থীদের এক শিবির পরিদর্শন করেছেন। রোববার দেশটির উত্তর-পূর্ব সীমান্ত সংলগ্ন গুদেবু শরণার্থী শিবির সফর করেন তিনি। জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছা দূত হিসেবে অ্যাঞ্জেলিনা জোলি এই সফর করেন। শরণার্থী শিবির পরিদর্শনে এসে ওড়না মাথায় শরণার্থীদের সাথে...বিস্তারিত

আবারো সংঘর্ষ ফিলিস্তিনের শরণার্থী শিবিরে

ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের উস্কানির মুখে ফিলিস্তিনি তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়তে বাধ্য হয়। ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের বরাতে জানা যায়, শনিবার শুরু হওয়া সংঘর্ষ রবিবার পর্যন্ত চলে। এ সময় ইসরায়েলি কর্তৃপক্ষ শেখ জাররাহ শরণার্থী শিবির এলাকায় নিরাপত্তা...বিস্তারিত

ইসরাইলের সাথে কোনো সম্পর্ক থাকবেনা: ইন্দোনেশিয়া

ইসরাইলের নতুন সরকারের সাথে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরিকল্পনা নেই ইন্দোনেশিয়ায়। গতকাল সোমবার জাকার্তায় এক সরকারি বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। সিঙ্গাপুরে ইসরাইলের রাষ্ট্রদূত সাগি কর্ণির বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানিয়েছে। সাগি কর্ণি বলেন, তেল আবিব দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোর সাথে কাজ করতে চাই। এশিয়া প্যাসিফিক এবং আফ্রিকা বিষয়ক মন্ত্রণালয়ের...বিস্তারিত

সুইডেনে সরকার পতন

সুইডেনের পার্লামেন্টে প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়েছে। পার্লামেন্টের ৩৪৯ জন সদস্যের মধ্যে ১৮১ জন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। ভোটদানে বিরত ছিলেন ৫১ জন। সুইডেনের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এমপিদের ভোটে ক্ষমতাচ্যুত হলেন। সোমবার (২১ জুন) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল ডেমোক্র্যাট নেতা স্টেফান লোফভেনকে এখন এক সপ্তাহের...বিস্তারিত