fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

আইএস কোনো হুমকি নয়: ড. বশির

আফগানিস্তানের জন্য নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আইএস কোনো হুমকি নয় বলে দাবি করেছেন তালেবানের গোয়েন্দাপ্রধান ড. বশির। আইএস সদস্যরা অবাধে চলাফেরা করছে বলে জাতিসংঘের প্রতিবেদনে যে তথ্য তুলে ধরা হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন তিনি। ড. বশির বলেন, আফগানিস্তানে আইএস সক্রিয় নেই। এশিয়া তালেবানের গোয়েন্দাপ্রধান বলেন, শুধু নানগারহার প্রদেশ নয়, পুরো আফগানিস্তানেই কোনো আইএস নেই। তিনি আরো বলেন,...বিস্তারিত

সুলতানের মাসে চুল ছাঁটানোর খরচ ১৫ লাখ টাকা!

পুরোনো দিনের সে রাজ্যও নেই, রাজারাও আর নেই। ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে তাদের আয়েশি জীবনের গল্প। তবে ব্রুনাইয়ের সুলতানের ক্ষেত্রে সে কথা ভুল। তার ধনসম্পত্তির পরিমাণ বা বিলাসবহুল জীবনের কথা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে।  তার আনুষ্ঠানিক নাম তৃতীয় হাসানাল বোকাইয়া ইবনি ওমর আলি সাইফউদ্দিন। তবে বিশ্ব তাকে হাজি হাসান আল বলকিয়া নামেই চেনে। মালয়েশিয়া...বিস্তারিত

হিজাব পরে কলেজে আসায় ৫৮ মুসলিম ছাত্রীকে বহিষ্কার

ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব পরিধানের পক্ষে বিক্ষোভ করায় রাজ্যের শিবমোগা জেলার একটি কলেজের ৫৮ ছাত্রীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা সরকারি নির্দেশ অমান্য করে হিজাব পরে কলেজে এসেছিল এবং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল।   এই সাসপেনশনের নির্দেশ শুক্রবার দেওয়া হয়েছিল, কিন্তু  শনিবারও ওই ছাত্রীরা আবারও হিজাব পরেই কলেজে ঢোকার চেষ্টা করে।...বিস্তারিত

বাইডেন নিশ্চিত রাশিয়া ইউক্রেনে হামলা করবে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের হামলার পরিকল্পনার বিষয়ে তিনি নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন। যেকোনো মুহূর্তে তারা ইউক্রেনে ঢুকে আগ্রাসন চালাতে পারে। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি জানাচ্ছি যে কিয়েভকে যেকোনো সময় লক্ষ্যবস্তু বানিয়ে রাশিয়া হামলা করতে পারে। ভুয়া হামলার ভিডিও তৈরি...বিস্তারিত

হিজাবের পক্ষে বিক্ষোভ, কর্ণাটকের ৫৮ ছাত্রী বহিষ্কার

হিজাব বিতর্ক নিয়ে প্রতিদিনই উত্তেজনা তৈরি হচ্ছে ভারতের কর্ণাটকে। শুক্রবার কর্ণাটকের শিবমোগা জেলায় হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করায় একটি স্কুলের ৫৮ ছাত্রীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ওই ছাত্রীরা হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ করেছিল। তারপরই তাদের বহিষ্কার করা হয়। এদিকে স্কুল থেকে বহিষ্কার হওয়ার পরও নিজেদের দাবিতে অনড় ছাত্রীরা। তারা বলেন, হিজাব আমাদের...বিস্তারিত

সাবেক প্রেসিডেন্ট হিসেবে কোনো ছাড় পাবেন না ট্রাম্প: বিচারক

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে। এ ক্ষেত্রে তিনি সাবেক প্রেসিডেন্ট হিসেবে কোনো ছাড় পাবেন না তিনি। খবর আরব নিউজের। ওয়াশিংটন আদালতের বিচারক অমিত মেহতা শুক্রবার ট্রাম্পের বিরুদ্ধে এ রুল জারি করেন। তার এ রুল জারির পক্ষে তিনি ১১২ পৃষ্ঠার ফাইন্ডিংস আদালতে জমা দেন। আদালতের এক...বিস্তারিত

বেলারুশকে নিয়ে ‘ঐক্য রাষ্ট্র’ গড়তে যাচ্ছে রাশিয়া

পশ্চিমা রাষ্ট্রগুলোর সম্মিলিত চাপের মুখে মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছে রাশিয়া। এর অংশ হিসেবে সম্প্রতি চীন সফর করেন ভ্লাদিমির পুতিন। এবার বেলারুশের সঙ্গে ‘ঐক্য রাষ্ট্র’ গঠনের ঘোষণা দিলেন পুতিন। শুক্রবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক শেষে পুতিন এই ঘোষণা দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, দুই দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো একীভূতকরণে বেশ উন্নতি...বিস্তারিত

হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করল অস্ট্রেলিয়া

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকভুক্ত করেছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারেন অ্যান্ড্রুস বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর আল-আরাবিয়ার। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ক্যারেন অ্যান্ড্রুস বলেন, হামাসের দৃষ্টিভঙ্গির সঙ্গে সহিংস উগ্রপন্থি গোষ্ঠীগুলোর ব্যাপক সাদৃশ্য রয়েছে, যা খুবই উদ্বেগজনক। এর আগে ২০০৩ সালে হামাসের সামরিক শাখা আল...বিস্তারিত

ট্রুডোকে হিটলারের সঙ্গে তুলনা ইলন মাস্কের

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ট্রুডোর নেতৃত্বাধীন কানাডার সরকার যখন জরুরি আইন প্রয়োগের মাধ্যমে ট্রাকচালকদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে, তখনই তাকে নিয়ে এই মন্তব্য করলেন ইলন মাস্ক।  সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তাকে বিভিন্ন ইস্যুতে প্রায়ই টুইট করতে দেখা যায়। তবে এবারের...বিস্তারিত

সময়মতো ফুল না ফোটায় ৬ মাসের কারাদণ্ড দিলেন কিম জং উন

সময়মতো ফুল না ফোটায় বাগানের মালিদের ছয় মাসের জন্য শ্রম শিবিরে পাঠিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কিম ১৬ ফেব্রুয়ারি বাবার জন্মবার্ষিকী বিশেষ ফুল দিয়ে সাজিয়ে তুলবেন। এ জন্য মালিদের এই সময়ের মধ্যে হাজারো ফুল যেন বাগানে প্রস্তুত হয় এর নির্দেশনা দিয়েছিলেন...বিস্তারিত

সৌদির সঙ্গে সংলাপ চলবে: এরদোগান

সৌদি আরবের সঙ্গে তুরস্কের সংলাপ চলমান থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সুনির্দিষ্ট পদক্ষেপের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে আঙ্কারা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আমিরাত সফর শেষে বুধবার দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এরদোগান।  বলেন, সৌদি আরবের সঙ্গে...বিস্তারিত

দেশ ছেড়ে পালাচ্ছে ইউক্রেনের ধনীরা

সীমান্তে উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কার মধ্যে দেশ ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের ধনীরা। যতই সময় যাচ্ছে, এই সংখ্যা ততই বাড়ছে। এদের মধ্যে ধনী ব্যবসায়ী যেমন আছেন তেমনি আছেন রাজনীতিকও। মূলত ভাড়া করা বিমানে করে পরিবার ও আত্মীয়স্বজনদের নিয়ে নিরাপদ আশ্রয়ে পাড়ি জমাচ্ছেন তারা। স্থানীয় সংবাদ মাধ্যম ইউক্রেনস্কায়া প্রাভদার বরাত দিয়ে সোমবার এ খবর জানায় দ্য মস্কো টাইমস।...বিস্তারিত

১৯ কোটি ৫০ লাখ বছর পুরানো পাথরে লেখা ‘বিসমিল্লাহ’!

তুরস্কের ভূমধ্যসাগরীয় প্রদেশ আন্টালিয়ায় মার্বেল কোয়ারিতে পাওয়া একটি মার্বেল পাথরের ওপর দেখা গেল আরবী অক্ষরে ‘বিসমিল্লাহ’ শব্দ। পাথরটি ১৯ কোটি ৫০ বছর আগের বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। আন্টালিয়া কোরকুটেলি জেলার তাসকেসিগি গ্রামে আন্টালিয়া মার্বেল ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড কোম্পানির ব্যবসায়িক এলাকায় এই আবিষ্কারটি করা হয়। পাথরের ওপর যে চিত্রটি ফুটে ছিল তা খনি শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ...বিস্তারিত

ভারতে শরিয়াহ আইন চলবে না:যোগী আদিত্যনাথ

ভারতের কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন দেশটির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় সংবিধান পোশাকের অধিকার দিয়েছে। কিন্তু সেই অধিকার সার্বিক নয়। স্কুল বা বিশ্ববিদ্যালয়ের ইউনিফর্ম সকলকেই মানতে হবে। সেখানে ধর্মীয় পোশাক মেনে নেয়া যায় না। শুধু তাই নয়, যোগীর মন্তব্য, নতুন ভারত সংবিধান মেনে চলবে। ভারতে শরিয়াহ আইন চলবে...বিস্তারিত

মেক্সিকোতে গণবিয়ে

ভালোবাসা দিবস উপলক্ষে মেক্সিকোতে আয়োজন করা হয় গণবিয়ে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির শহরতলিতে জড়ো হয়েছিলেন ৬৬১ জুটি। আর সেখানেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দেশটির সিউদাত নেজাহুয়ালসয়তল শহরের কাউন্সিল কর্মকর্তা মারিয়া দারিঙ্কা রেনডন বলেন, গণবিয়েতে খুবই আবেগঘন পরিবেশ তৈরি হয়। এর প্রত্যক্ষদর্শী হিসেবে তারাও...বিস্তারিত

আফগান নারী অধিকারকর্মী মুক্তি পেলেন

আফগানিস্তানে তামানা জারিয়াবি পারিয়ানি নামে এক নারী অধিকারকর্মীকে মুক্তি দেওয়া হয়েছে। গত ১৯ জানুয়ারি রাজধানী কাবুলের পারওয়ান-২ এলাকা থেকে তাকে আটক করা হয়। নারীদের অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে সক্রিয় ছিলেন ঐ নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, শনিবার তাকে মুক্তি দেওয়া হয়। তবে তিনি কেমন আছেন তা এখনো স্পষ্ট জানা যায়নি। এদিকে, রবিবার জাতিসংঘের...বিস্তারিত

হিজাব না পরার কারণেই ভারতে ধর্ষণের হার বেশি: কংগ্রেস নেতা

হিজাব না পরার কারণেই ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিরোধীদলীয় দল কংগ্রেসের এক নেতা। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের হিজাব বিতর্ককে কেন্দ্র করে তিনি এ মন্তব্য করেন। খবর প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকের কংগ্রেস নেতা এবং এমএলএ জমির আহমেদ বলছেন, ‘ইসলামে হিজাবের প্রকৃত অর্থ হচ্ছে পর্দা। মেয়েরা বড় হলে...বিস্তারিত

ইউক্রেনে আক্রমণ করবে রাশিয়া

একটি জার্মান সংবাদমাধ্যম গোয়েন্দাসূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বুধবার ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। ইউক্রেনে জার্মান চ্যান্সেলর। যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। একটি জার্মান সংবাদমাধ্যম গোয়েন্দাসূত্র উদ্ধৃত করে বলেছে, বুধবারই রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে জার্মান সরকারকে রিপোর্ট দিয়েছেন গোয়েন্দারা। যদিও সরকারিভাবে জার্মানি এ বিষয়ে মন্তব্য করেনি। হোয়াইট হাউসও এর সত্যতা নিশ্চিত। খবর ডয়চে ভেলের। তবে...বিস্তারিত

পাকিস্তানে পালিত হচ্ছে ‘লজ্জা দিবস’

বিশ্বজুড়ে আজ বিশ্ব ভালোবাসা দিবস। সারা বিশ্বে দিবসটি উদযাপিত হচ্ছে নানা আয়োজনে। কিন্তু পাকিস্তানে ১৪ ফেব্রুয়ারি পালিত হচ্ছে ‘হায়া দিবস’ হিসেবে। আর এই দিনে মেয়ে ও ছেলে কাছাকাছি আসলেই তাদের জরিমানা করা হবে বলে নোটিশ প্রদান করেছে দেশটির বেশ কিছু উচ্চা শিক্ষা প্রতিষ্ঠান। ‘হায়া’ অর্থ লজ্জা। পাকিস্তানে এই ১৪ ফেব্রুয়ারি ঘিরে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কঠোর...বিস্তারিত

সৌদিতে সবই চলছে ‘ভ্যালেন্টাইন ডে’তে

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস। বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনের মাধ্যমে পালিত হয় এই দিবস। রক্ষণশীল দেশ সৌদি আরবেও ক্রমশ বেশ জনপ্রিয় হচ্ছে এই দিবসটি। তবে দেশটিতে ভ্যালেন্টাইন ডে নামটি উল্লেখ করা হচ্ছে না। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই দিবসকে ঘিরে সৌদি আরবের দোকানগুলো লাল রঙে সেজেছে। দেশটির দোকানগুলোর সামনে রাখা হয়েছে লাল...বিস্তারিত