হোম আন্তর্জাতিক বেলারুশকে নিয়ে ‘ঐক্য রাষ্ট্র’ গড়তে যাচ্ছে রাশিয়া
বেলারুশকে নিয়ে ‘ঐক্য রাষ্ট্র’ গড়তে যাচ্ছে রাশিয়া

বেলারুশকে নিয়ে ‘ঐক্য রাষ্ট্র’ গড়তে যাচ্ছে রাশিয়া

0
0

পশ্চিমা রাষ্ট্রগুলোর সম্মিলিত চাপের মুখে মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছে রাশিয়া। এর অংশ হিসেবে সম্প্রতি চীন সফর করেন ভ্লাদিমির পুতিন। এবার বেলারুশের সঙ্গে ‘ঐক্য রাষ্ট্র’ গঠনের ঘোষণা দিলেন পুতিন।

শুক্রবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক শেষে পুতিন এই ঘোষণা দেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, দুই দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো একীভূতকরণে বেশ উন্নতি হয়েছে। আমাদের সহকর্মীরা কঠোর পরিশ্রম করে ২৮টি ভালো কর্মসূচি প্রস্তুত করেছে। অনেক বছর যাবত এসব ক্ষেত্রে  উন্নতি হচ্ছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, তথাকথিত ‘ঐক্য রাষ্ট্রে’র নামে বেলারুশ এবং রুশ নেতৃবৃন্দকে অতীতেও বিভিন্ন প্রচেষ্টা চালাতে দেখা গেছে। এসবের মধ্যে অভিবাসন, অর্থনীতি এবং সামরিক বিষয়াদি রয়েছে।

ইউক্রেন সংকট নিয়ে টান টান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে গত ৪ ফেব্রুয়ারি  চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিংয়ে মুখোমুখি বৈঠক করেন। বেইজিং সফরে গিয়ে পুতিন শি জিনের কাছে তার দেশের সঙ্গে রাশিয়ার ‘নজিরবিহীন’ সম্পর্কের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করে চীন ও রাশিয়া।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *