হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ইউক্রেন অভিযানে অংশ নেবে না বেলারুশ

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে অংশ নেবে না তার দেশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা দাবি করে আসছে যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সহায়তা করছে বেলারুশ। ইউক্রেনে প্রবেশের জন্য দেশটিকে ব্যবহার করছে রাশিয়া। এ কাজে সরাসরি জড়িত লুকাশেঙ্কো।     এসব অভিযোগ...বিস্তারিত

আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন

চলমান সংঘাত নিয়ে আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। বেলারুশ সীমান্তের গোমেল শহরে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য ইউক্রেনের কর্মকর্তারা ইউক্রেন-বেলারুশ সীমান্তে এসে পৌঁছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কিয়েভের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী...বিস্তারিত

৪ হাজার ৩০০ রুশ সেনা নিহত : ইউক্রেন

রাশিয়া অভিযান শুরুর পর গত তিনদিনে ৪ হাজার তিনশ রুশ সেনা নিহত হয়েছে বলে ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার রোববার এক ফেসবুক পোস্টে দাবি করেছেন। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  এছাড়া, রাশিয়ার ২৭টি যুদ্ধবিমান, ২৬টি হেলিকপ্টার, ১৪৬টি ট্যাংক, ৭০৬টি সাঁজোয়া যান,৪৯টি কামান, ১টি ‘বাক’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা’ , ৪টি গ্র্যাড রকেট লঞ্চার সিস্টেম, ৩০টি...বিস্তারিত

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে শরণার্থীর ঢল

ইউক্রেনে রুশ আগ্রাসনের মুখে প্রাণ রক্ষা করতে দেশটি থেকে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে এখন শরণার্থীর ঢল নেমেছে। দীর্ঘ লাইনে অপেক্ষমাণ এক ইউক্রেনের নাগরিক গণমাধ্যমকে জানালেন তার অভিজ্ঞতার কথা। তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে রুশ হামলা শুরুর পর মনে হয়েছে আমরা জাহান্নামে আছি। রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল। রোববার হামলার...বিস্তারিত

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার

রুশ সেনাবাহিনী চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দখল করার পর এবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালিতপোল দখল করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির বরাত দিয়ে এ খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ইউক্রেনের জাপোরিঝজা অঞ্চলের এ শহরটিতে রাশিয়ার সেনাদের প্রবেশের খবর দিয়েছিল বার্তা সংস্থা টিএএসএস। তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, শহরটিতে তাদের...বিস্তারিত

ইউক্রেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি: তালেবান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে দুপক্ষের প্রতিই আহ্বান জানিয়েছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, তারা ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বেসামরিক মানুষের প্রাণহানিতে তারা উদ্বিগ্ন। খবর আরব নিউজের। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এই প্রথম কোনো প্রতিক্রিয়া জানালো তালেবান। এক বিবৃতিতে তালেবান আরও বলেছে, আমরা উভয়পক্ষকে যুদ্ধ এবং অনিরাপত্তা...বিস্তারিত

রাশিয়ার সাড়ে ৩ হাজার সৈন্য হত্যার দাবি ইউক্রেনের

ইউক্রেনের রাজধানী কিয়েভে তীব্র হামলা চালাচ্ছে রুশ সেনারা। কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।  একই সঙ্গে দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান ইউক্রেনীয় শহরগুলোতে রাশিয়ার সেনাদের সঙ্গে তুমুল লড়াই চলেছে। এমন লড়াইয়ের মধ্যে ইউক্রেনের দাবি, রাশিয়ার সাড়ে তিন হাজার সেনাকে হত্যা করেছেন তারা। ইউক্রেনের সামরিক বাহিনীর ফেসবুক পেজে শনিবার এ দাবি করা হয়েছে। ইউক্রেনের সামরিক...বিস্তারিত

ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে ফ্রান্স

ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান ইউক্রেনীয় শহরগুলোর চারপাশে যুদ্ধ চলছে। রয়টার্সের খবরে জানা গেছে, আজ স্থানীয় সময় সকালে কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এমন পরিস্থিতিতে সামরিক জোট ন্যাটো বাহিনীর অংশ হিসেবে ফ্রান্স অস্ত্র পাঠাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।...বিস্তারিত

আমাদেরকে রাশিয়ার মুখে একা ছেড়ে দেওয়া হয়েছে: ইউক্রেন প্রেসিডেন্ট

রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের মুখে ইউক্রেনকে একা ছেড়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া কিয়েভে হামলা চালানোর পর বৃহস্পতিবার মধ্যরাতে একথা বলেন তিনি। কিয়েভে রুশ হামলায় প্রথম দিনে ১৩৭ জন নিহত হয়েছেন।  এরপর জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার বড় ধরনের হামলার বিপরীতে দেশ রক্ষায় আমাদেরকে একা ছেড়ে দেওয়া...বিস্তারিত

ম্যাক্রোঁ-পুতিন ফোনালাপ

ইউক্রেন ইস্যুতে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ম্যাক্রোঁ জানান, ইউক্রেনের নেতারা তাকে পুতিনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছিলেন। ‘ফ্যাঙ্ক’ ফোনকলে পুতিনকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে আমিরুল মোমেনীন মানিক এর “ফেরেশতার সুগন্ধি রুমালে আমার আত্মা” ব্রাসেলসে ইইউ শীর্ষ...বিস্তারিত

৫০ রাশিয়ান সেনা হত্যার দাবি ইউক্রেনের

প্রায় ৫০ জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।  রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় কিয়েভ। এছাড়া রাশিয়ার আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। বৃহস্পতিবার ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইউক্রেনের আর্মি জেনারেল...বিস্তারিত

ইউক্রেনে রুশ অভিযানের পর জরুরি অবস্থা জারি করেছে এই দেশ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পর সেখানে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এদিকে রাশিয়া ইউক্রেনে স্থল ও বিমান হামলা শুরুর পর ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য লিথুনিয়া ও  বৃহস্পতিবার জরুরি অবস্থা জারি করেছে।  রাশিয়া ও বেলারুশের সীমান্তবর্তী সাবেক সোভিয়েত দেশ লিথুনিয়ার মোট জনসংখ্যা ২৮ লাখ। জরুরি অবস্থা জারির আগে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নাওসেদা...বিস্তারিত

মিত্রদের নিয়ে রুশ হামলার ‘কঠোর’ জবাব দেওয়া হবে: বাইডেন

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে ‘বিনাউসকানিতে অন্যায্য হামলা’ হিসেবে বর্ণনা করে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মিত্রদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবারই এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বিস্ফোরণের খবর আসার পর বাইডেনের এ প্রতিক্রিয়া আসে। খবর সিএনএন ও রয়টার্সের। বাইডেন বলেন,  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি...বিস্তারিত

পুতিনের ঘোষণার পর ইউক্রেনের ৩ জায়গায় বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া দেশটির আরও দুটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মস্কোর হামলার আশঙ্কার মধ্যেই রাজধানীসহ তিনটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা বলা হয়েছে। বিবিসির সাংবাদিক পল অ্যাডামস ইউক্রেনের কিয়েভে থেকে জানান, কিছুক্ষণ আগে সেখানে তিনি পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তিনি...বিস্তারিত

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  ইউক্রেনের ডামবাজ অঞ্চলের নাগরিকদের রক্ষার জন্যই এই সামরিক অভিযান চালানো হবে বলে দাবি করেছেন তিনি। খবর এপির। টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। রুশ প্রেসিডেন্ট বলেন, এই...বিস্তারিত

বাইডেন ব্যর্থ,আমি থাকলে এটি হতো না: ট্রাম্প

ইউক্রেনের দুটি শহর ডোনেৎস্ক ও লুহানস্ককে স্বীকৃতির কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটা অবশ্যই চমৎকার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমি বলবো ‘জিনিয়াস’। এখন আমি ক্ষমতায় থাকলে ইউক্রেন সংকট সৃষ্টি হতো না। বিষয়টির সমাধানে বাইডেন ব্যর্থ হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক রেডিও অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর সিএনএনের। গত সোমবার ইউক্রেনের...বিস্তারিত

পুতিন নতুন রাষ্ট্র ঘোষণা করার কে ?

রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে মস্কোর স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া প্রতিবেশী দেশটির ওপর ‘রশিয়ার আক্রমণের সূচনা’ বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে দেওয়া এক ভাষণে বাইডেন বলেন, প্রতিবেশী দেশের ভূখণ্ডে তথাকথিত নতুন রাষ্ট্র ঘোষণার অধিকার কে দিয়েছে প্রেসিডেন্ট পুতিনকে। রাশিয়া...বিস্তারিত

রাশিয়ার পাঁচ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিনজন বিত্তবান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।  যেন তিনজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে রয়েছেন গেনাডি তিমচেনকো। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছের লোক। এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যে থাকা এসব ব্যাংকের টাকা ও তিন ব্যক্তির সকল সম্পত্তি বাজেয়াপ্ত...বিস্তারিত

ইসরাইলের সুপ্রিম কোর্টে বসলেন প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি

ইসরাইলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ কাবুব। সোমবার ইসরাইলের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি।  ইসরাইলের যে নাগরিক আছেন তাদের মধ্যে ২০ ভাগ হলেন আরবীয়।  ফলে ২০০৩ সাল থেকেই সুপ্রিম কোর্টে একজন আরবীয় বিচারক স্থায়ীভাবে নিয়োগ পেয়ে থাকেন। কিন্তু ২০০৩ সাল থেকে যতজন আরবীয় বিচারক ইসরাইলের সুপ্রিম কোর্টে নিয়োগ...বিস্তারিত

ইউক্রেন সঙ্কটের মধ্যেই বুধবার রাশিয়া সফরে যাচ্ছেন ইমরান খান

ইউক্রেন সীমান্তে উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ কোরেশি জানিয়েছে, আগামী বুধবার দুদিনের সফরে মস্কো যাবেন ইমরান। পাকিস্তানের শীর্ষ এ কূটনৈতিকের দাবি, ইমরান খানের এ সফর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মোড় আনবে। খবর জিও নিউজের। দুই দশক পর পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান রাশিয়া সফর করছেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মুখপাত্র...বিস্তারিত