fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ইউরোপে যেতে পারেন বাইডেন

ইউক্রেন ন্যাটোর সদস্য দেশ নয়। কিন্তু রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের মূলে রয়েছে কিয়েভের ন্যাটো ঘনিষ্ঠতা। এমনই অভিযোগ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। যদিও অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করা ছাড়া এখন পর্যন্ত ইউক্রেনকে সহযোগিতায় অন্য কোনো পদক্ষেপ নেয়নি ন্যাটো। যতদিন যাচ্ছে, ইউক্রেনে রাশিয়ার হামলা ততই ভয়ংকর মোড় নিচ্ছে। কিয়েভ দখলের পথে আরও অগ্রসর হয়েছে মস্কো। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে...বিস্তারিত

ভাড়াটে সৈন্য নিয়োগ করছে রাশিয়া

ইউক্রেনে ভাড়াটে সৈন্য নিয়োগের জন্য রাশিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ও গোপন মেসেজিং গ্রুপ ব্যবহার করছে। তারা ইতিমধ্যে রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে। কীভাবে সৈন্য ভাড়া করা হয়, সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছেন এরকম কয়েক জন সাবেক যোদ্ধা। ইউক্রেনে যুদ্ধ করছে এরকম ভাড়াট সৈন্যরা জানিয়েছেন, যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে রাশিয়ার গোপন সংগঠন ওয়্যাগনার গ্রুপের সদস্যদের সঙ্গে...বিস্তারিত

রাশিয়াকে সহায়তা দিলে চীনের পরিণতি হবে ভয়াবহ: যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তাদের কোনো ধরণের সহায়তা করলে এর পরিণতি ভয়াবহ হবে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সোমবার রোমে চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিচির সঙ্গে সাক্ষাতকালে তিনি তাকে এই সতর্কবার্তা দেন। খবর রয়টার্সের। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রাশিয়া আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জামের জন্য...বিস্তারিত

কিয়েভ দখলের একেবারেই দ্বারপ্রান্তে রাশিয়া

কিয়েভ দখলের একেবারেই দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে রুশ বাহিনী। এ মুহূর্তে তারা কিয়েভের খুব কাছে অবস্থান করছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। রুশবাহিনী এখন কিয়েভ থেকে ২৫ কিলোমিটার দূরে আছে। এছাড়া ইউক্রেনের রাজধানীর আশেপাশে জোরদার হামলা করছে তারা। কিয়েভ ছাড়া আরও কয়েকটি অঞ্চলে হামলা করেছে রুশ বাহিনী। ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ...বিস্তারিত

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বিমানবন্দরে রুশ হামলা

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী।  এতে বিমানবন্দরটির প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সিএনএন ও বিবিসির রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, ইভানো-ফাঙ্কিভস্ক শহরের একটি বিমানবন্দরে এ হামলা চালানো হয়। শহরের মেয়র রাসলান মার্টসিঙ্কিভ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে এই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি। ইউক্রেনে তৃতীয় কোনো বিমানবন্দরে এটি রুশ বাহিনীর হামলা।...বিস্তারিত

মায়ের ওষুধ কিনতে বেরিয়ে ট্যাংকের গোলায় প্রাণ গেল ইউক্রেনীয় তরুণীর

অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে ফিরছিলেন ইউক্রেনীয় তরুণী ভ্যালেরিয়া মাকসেটস্কা। কিয়েভের কাছে একটি শহরে রুশ বাহিনীর ট্যাংক হানায় তার মৃত্যু হয়। এ সময় তার মা ও চালকেরও মৃত্যু হয়। ভ্যালেরিয়া মাকসেটস্কা যুক্তরাষ্ট্রের সাহায্যকারী সংস্থার (ইউএসএআইডি) হয়ে কাজ করতেন। বৃহস্পতিবার ইউএসএআইডির অ্যাডমিনিস্ট্রেটর সামান্থা পাওয়ারের বরাত দিয়ে খবর নিউ ইয়র্ক পোস্টে ও এনডিটিভি। সামান্থা পাওয়ারের বরাত দিয়ে...বিস্তারিত

এবার চীনা যুদ্ধবিমান দিয়ে রাফায়েলকে টেক্কা দেবে পাকিস্তান

পাকিস্তানের বিমানবাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি জে-১০সি মডেলের ২৫টি উন্নত যুদ্ধবিমান। এর ফলে আকাশে ফ্রান্সের তৈরি রাফায়েলকে টেক্কা দেওয়া অনেক সহজ হবে বলে পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। খবর আল আরাবিয়ার। যুদ্ধবিমানের বহর শক্তিশালী করার অংশ হিসেবে চীনের কাছ থেকে জে-১০সি মডেলের যুদ্ধবিমান কিনেছে পাকিস্তান। শুক্রবার ‘কামরা’ বিমানঘাঁটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন যুদ্ধবিমানগুলো বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত...বিস্তারিত

‘যে কোনো সময় পুতিনের সঙ্গে আলোচনায় রাজি জেলেনস্কি’

ইউক্রেনের রুশ হামলার ১৬তম দিন চলছে। এমতাবস্থায় যুদ্ধ থামাতে যে কোনো সময় ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলেনস্কির ডেপুটি ইগর জোভকভা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান এ কথা জানান। জোভকভা বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যে কোনো সময় সরাসরি আলোচনায় রাজি আছেন।...বিস্তারিত

বিদেশি কোম্পানির সম্পদ জব্দ করতে পারে রাশিয়া: পুতিন

রাশিয়া থেকে বেরিয়ে আসা বিদেশি কোম্পানিগুলোর সম্পদ জব্দ করতে পারে দেশটি। এমনটি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর বিবিসির। এদিকে এই বৈঠকে পশ্চিমা নিষেধাজ্ঞাকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে সামরিক অভিযানের কারণে মস্কোকে আর্থিকভাবে শাস্তি দিয়ে পশ্চিমা সরকারগুলো তাদের নিজস্ব জনগণের...বিস্তারিত

যে শর্ত মানলে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন পুতিন, জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনে পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বৈঠক করেছেন।  এ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন  রাশিয়ার লাভরভ। তাকে প্রশ্ন করা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন কি না? এমন প্রশ্নের জবাবে লাভরভ বলেছেন, নির্দিষ্ট ইস্যু নিয়ে কথা বলতে যদি জেলেনস্কি রাজি থাকেন তাহলে...বিস্তারিত

শান্তি আলোচনার ডাক দিলেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনের পরিস্থিতিকে “দুর্ভাবনার” বলে বর্ণনা করে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়েছেন। শি জিনপিং মঙ্গলবার (৮ মার্চ) ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করার সময় এ কথা বলেন। খবর বিবিসির। চীনা প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যেকার শান্তি আলোচনাকে তিন দেশেরই সমর্থন দেয়া উচিত, এবং পরিস্থিতি...বিস্তারিত

আরও ৪ অঞ্চলে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

রাশিয়া আবারো মানবিক কারণে ইউক্রেনের ৪ অঞ্চলে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।  রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবর বিবিসির। খবরে বলা হয়, সাময়িক এ যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে। এ সময় ইউক্রেনের কিয়েভ, ছেরনিহেভ, সুমি, খারখিভ এবং মারিউপোলের বেসামরিক জনগণকে সরিয়ে নেওয়ার...বিস্তারিত

পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন দেশটির বিরোধীদলীয় নেতারা। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে এ প্রস্তাব জমা দিয়েছেন তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৮ মার্চ) পাকিস্তানের পার্লামেন্টে এই অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়। বিরোধী এ নেতারা যখন তাদের অনাস্থা প্রস্তাব জমা দিতে গিয়েছিলেন তখন স্পিকার তার...বিস্তারিত

পেশাদার সেনাদেরই ইউক্রেনে পাঠানো হচ্ছে: পুতিন

রাাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের যুদ্ধে তিনি অপেশাদার বা সংরক্ষিত যোদ্ধাদের পাঠাবেন না। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে একটি ভিডিও বার্তায় পুতিন বলেছেন, ‘আমি গুরুত্ব দিয়ে বলছি, যারা সামরিক বাহিনীকে নিয়োগপ্রাপ্ত নন, তাদের এই যুদ্ধে ডাকা হয়নি বা ডাকা হবেও না। এখানে শুধু পেশাদার সামরিক সদস্যরাই কাজ করছে।’ অন্যদিকে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে বিপুল সংখ্যায়...বিস্তারিত

ইউক্রেনে আরও কয়েকটি শহরে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

সারাধরণ মানুষকে সরিয়ে নিতে ইউক্রেনে আরও কয়েকটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। মঙ্গলবার মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইউক্রেনের কিয়েভ, খারকিভ, চেরনিহিভ, সুমি ও মারিওপোলে যুদ্ধবিরতি কার্যকর হবে। খবর আনাদোলুর। গত ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। আন্তর্জাতিক চাপের মুখে সাধারণ মানুষকে সরিয়ে নিতে এ যুদ্ধবিরতিতে সম্মত হয় রাশিয়া। জাতিসংঘের...বিস্তারিত

রাশিয়ার দুই জেনারেল নিহত, দাবি ইউক্রেনের

ইউক্রেন যুদ্ধে আরও এক রাশিয়ান জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনীয় গোয়েন্দারা। ফলে এক সপ্তাহের মধ্যে রাশিয়ান সেনাবাহিনীর দ্বিতীয় জেনারেল ইউক্রেন যুদ্ধে নিহত হলেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা জানিয়েছে, ৪১তম সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন মেজর জেনারেল ভিটালি গেরাসিমভ। অন্যান্য সিনিয়র অফিসারের সঙ্গে পূর্ব ইউক্রেনের শহর খারকিভে সংঘর্ষের সময় তিনিও নিহত হন। খবর গার্ডিয়ানের। মন্ত্রণালয়ের...বিস্তারিত

ইউক্রেনের সুমিতে রাশিয়ার বিমান হামলায় নিহত ১০

ইউক্রেনের সুমি শহরে বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। সুমির আঞ্চলিক সামরিক প্রশাসক দিমিত্র ঝিভিৎস্কি এ দাবি করেছেন। খবর কিয়েভ ইনডিপেন্ডেন্ট ও বিবিসির।  দিমিত্র ঝিভিৎস্কি ফেসবুক পোস্টে জানান, সোমবার রাত ১১টার দিকে সুমি ও আশপাশের এলাকায় রাশিয়া বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় শিশুসহ ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ঝিভিৎস্কি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে নিহত ব্যক্তিদের...বিস্তারিত

কিয়েভসহ ৪ শহরে যুদ্ধবিরতির ঘোষণা

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ চারটি শহরে ফের যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী মস্কোর স্থানীয় সময় সোমবার সকাল ১০ টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। মস্কোভিত্তিক বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে। বেসামরিক লোকদের ইউক্রেন ত্যাগ করতে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। ফরাসি...বিস্তারিত

স্রেফ পাইলটের দক্ষতায় বেঁচে গেছি: মমতা

স্রেফ পাইলটের দক্ষতায় প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান দুর্ঘটনা নিয়ে তিনি বলেছেন, আমার বিমানের সামনেই চলে এসেছিল অন্য একটি বিমান, এ অবস্থায় তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে ভয়ানক কিছু ঘটতে পারত। সোমবার বিধানসভা অধিবেশনের আগে সংসদে দেওয়া ভাষণে এসব কথা বলেন মমতা।  তিনি জানান, গত শুক্রবার বানারসী থেকে কলকাতা ফেরার...বিস্তারিত

মোদি-জেলেনস্কির ফোনালাপ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় সুমিতে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য তার সহযোগিতা চেয়েছেন বিজেপি নেতা। খবর প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৭০০ ভারতীয় শিক্ষার্থী ইউক্রেনের সুমিতে আটকা পড়েছে। সরকারি সূত্র জানিয়েছে, দুই নেতা ফোনে প্রায় ৩৫ মিনিট ধরে কথা বলেন।...বিস্তারিত