হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

আজ বিশ্ব পানি দিবস

‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এ প্রতিপাদ্য নিয়ে ২২ মার্চ পালিত হচ্ছে ‘বিশ্ব পানি দিবস’। বিশ্বের অন্যসব দেশের মতো বাংলাদেশেও পালিত হবে দিবসটি। এ উপলক্ষে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভা ২২ মার্চ তারিখটিকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও...বিস্তারিত

‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সমর্থনে বলিউড সুপারস্টার আমির খান

ভারতের জাতীয় ইস্যুতে রূপ নিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমা বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করছে। প্রতিদিনই এর আয় বাড়ছে। ‘রাধে শ্যাম’, ‘বচ্চন পাণ্ডে’র মতো বিগ বাজেটের সিনেমাও এর প্রভাবে কোণঠাসা হয়ে গেছে। ১৯৯০ কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। যার ফলে ভারতীয় হিন্দুদের কাছে সিনেমাটি...বিস্তারিত

বাংলাদেশ থেকে হিন্দু উৎখাত নিয়ে কেন ছবি তৈরি হয়নি: তসলিমা

‘দ্য কাশ্মির ফাইলস’ ছবি নিয়ে বেশ তোলপাড় হয়েছে ভারত। আর এ ছবি দেখে বিতর্কিত ও নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রতিক্রিয়া জানান, ‘দ্য কাশ্মির ফাইলস’ সিনেমা যদি একশো ভাগ সত্য হয় তাহলে এটা খুবই দুঃখজনক। আমি বুঝতে পারি না, বাংলাদেশ থেকে বাঙালি হিন্দু উৎখাত নিয়ে কোনো ছবি এখনও কেন তৈরি হয়নি।...বিস্তারিত

কাগজের অভাবে শ্রীলঙ্কায় স্কুলের পরীক্ষা বন্ধ

অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় এখন ছাপার কাগজ না থাকায় স্কুলের পরীক্ষাও বাতিল করতে হচ্ছে। শনিবার শ্রীলঙ্কার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কাগজের সংকট থাকায় আগামী সপ্তাহের পরের সপ্তাহে নির্ধারিত টার্ম টেস্ট বা মেয়াদি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্হগিত করা হয়েছে। খবর গার্ডিয়ানের কাগজ আমদানির মতো যথেষ্ট তহবিল না থাকায় এই বিপদে পড়েছে শ্রীলঙ্কা। ১৯৪৮...বিস্তারিত

কানাডায় মসজিদে কুড়াল নিয়ে হামলা

কানাডার একটি মসজিদে নামাজের সময় কুড়াল নিয়ে হামলার চেষ্টা করেছিলেন এক উগ্রবাদী যুবক (২৪)। পরে ওই ব্যক্তিকে আটকের পর পুলিশের হাতে সোপর্দ করেছেন মুসল্লিরা। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, টরন্টোর মিসিসাওগা শহরতলিতে অবস্থিত দার আল-তাওহিদ ইসলামিক সেন্টার মসজিদে শনিবার ওই...বিস্তারিত

সেই ভারতীয় তরুণীকে বিয়ে করলেন ম্যাক্সওয়েল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত খেলেন অস্ট্রেলিয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। যে কারণে ভারতীয় সংস্কৃতি-ভাষার সাথে ভালোই সখ্য তার। এরইমধ্যে এক ভারতীয় তরুণীর সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়েন ম্যাক্স। ম্যাক্সওয়েলের সেই প্রেমিকার নাম -বিনি রমন। এবার সেই ভারতীয় প্রেমিকার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ম্যাক্সওয়েল। আইপিএল-২২ শুরুর আগেই নিজের জীবনের নতুন ইনিংস শুরু করলেন এ অসি তারকা।...বিস্তারিত

ইউক্রেনের ১১টি রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের ১১টি রাজনৈতিক দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞার আওতাভুক্ত এসব দলের মধ্যে কয়েকটি দলের রাশিয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। খবর বিবিসির। এক ভিডিওবার্তায় জেলেনস্কি বেশ কিছু তালিকা তৈরি করেছেন, যেখানে ইউক্রেনের পার্লামেন্টে বৃহত্তম রাশিয়ানপন্থি দল ‘ফর লাইফের’ নাম রয়েছে। এ ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় আছে বিরোধী ব্লক, পার্টি অব...বিস্তারিত

ব্রিটেনে পরকীয়ার অপবাদ দিয়ে মুসলিম নারীকে খুন

ব্রিটেনে জোবাইদা নামে এক মুসলিম নারীর হত্যা মামলা তদন্ত করতে গিয়ে বেরিয়ে এলো কাহিনি। নিহত ওই নারীর মোবাইল চুরি করে সেই ফোন থেকে তার স্বামী নিজাম স্ত্রীর মিথ্যা পরকীয়ার কথা জানিয়ে নিজের মোবাইলে একটি মেসেজ পাঠায়। তাতে লেখা ছিল— আমার সঙ্গে আর যোগাযোগ রেখো না, আমার একটি বয়ফেন্ড আছে এবং তার সঙ্গে দ্রুত আমি এই...বিস্তারিত

রাশিয়ায় অ্যালুমিনা রপ্তানি বন্ধ করে দিল অস্ট্রেলিয়া

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ায় অ্যালুমিনা ও অ্যালুমিনিয়াম আকরিক রপ্তানি বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া।  একই সঙ্গে রোববার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ইউক্রেনকে কয়লা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের। অস্ট্রেলীয় সরকার বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া তার অ্যালুমিনিয়ামের চাহিদার প্রায় ২০ শতাংশ অস্ট্রেলিয়ার ওপর নির্ভর করে থাকে। আর এই পদক্ষেপটি রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদনের ক্ষমতা...বিস্তারিত

ইসরাইলের পার্লামেন্টে আজ ভাষণ দেবেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ ইসরাইলি পার্লামেন্টে ভাষণ দেবেন।  রোববার ভিডিওকলের মাধ্যমে এ ভাষণ দেবেন তিনি। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি তার ভাষণে ইহুদিবাদের আহ্বান জানাবেন এবং রাশিয়ার সঙ্গে তার দেশ যেভাবে লড়াই করছে, তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জার্মানির নাৎসি বাহিনীর হামলার সঙ্গে তুলনা করবেন। ইসরাইল ইউক্রেনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে পাশে থাকতে অনাগ্রহী বলে...বিস্তারিত

ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ শনিবার এই তথ্য জানান। খবর বিবিসির। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, মস্কো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পশ্চিম ইউক্রেনের একটি ভূগর্ভস্থ গুদাম ধ্বংস করে দিয়েছে। ওই গুদামে ক্ষেপণাস্ত্র এবং ‘ইউক্রেনের সেনাদের বিমানের গোলাবারুদ’ ছিল বলে তিনি তিনি দাবি...বিস্তারিত

ইউক্রেনে রুশ হামলার সর্বশেষ অবস্থা জানাল যুক্তরাজ্য

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাজ্য দেশটিতে যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়া এখন পর্যন্ত তার আসল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। খবর গার্ডিয়ানের। গোয়েন্দা তথ্যের বরাতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেন সেনাবাহিনীর প্রতিরোধের মাত্রা এবং প্রচণ্ডতা দেখে রুশ সেনাবাহিনী বিস্মিত হয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে,...বিস্তারিত

‘ওই সিনেমায় যা দেখানো হয়েছে, তার অনেক কিছুই মিথ্যা’

মুক্তির এক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে তুমুল ব্যবসা করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। সাত দিনে এই সিনেমার আয় প্রায় ১০০ কোটি রুপি।  ছবিটি নিয়ে যখন ভারতজুড়ে হইচই চলছে তখন এ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কাশ্মীরের এ নেতার দাবি, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে কিছু মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। সম্প্রতি কুলগাম জেলায় সাংবাদিকদের কাঝে দেওয়া এক...বিস্তারিত

আমাদের পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা জানি আমাদের কী করা প্রয়োজন এবং এই যুদ্ধের জন্য আমাদের কী পরিমাণ মূল্য দিতে হবে।  অবশ্যই আমরা আমাদের পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব। ইউক্রেনে যুদ্ধরত সেনাবাহিনীর প্রতি সমর্থন জানানো এবং ২০১৪ সালে ক্রিমিয়া দখলের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার ভাষণে এসব কথা বলেন। শুক্রবার মস্কোর ৮০ হাজার ধারণক্ষমতার...বিস্তারিত

যে শর্তে মেয়েদের স্কুল খুলে দিচ্ছে তালেবান

তালেবানের অধীনে থাকা আফগানিস্তানে মেয়েদের শিক্ষার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ছিল। তবে সেই অনিশ্চয়তা এবার কেটেছে। দেশটিতে আগামী সপ্তাহ থেকে খুলছে সব হাইস্কুল। আর এবার সেখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও যেতে পারবে। তবে এক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে তাদের। খবর রয়টার্সের। বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজ আহমেদ রায়ান বলেছেন, মেয়েদের পড়ার ক্ষেত্রে...বিস্তারিত

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ভুল পদক্ষেপ: চীন

বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের সময় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ ভুল পদক্ষেপ বলে জানিয়েছেন জাতিসংঘে চীনের প্রতিনিধি ঝাং জুন।  বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে তিনি এ কথা বলেন। খবর বিবিসির। ঝাং জুন বলেন, পূর্বেও আমরা দেখেছি, নিষেধাজ্ঞার ব্যবহার কোনো সমস্যার সমাধান করেনি উল্টো নতুন সমস্যা তৈরি করেছে। তিনি বলেন, পশ্চিমাদের এ ধরনের পদক্ষেপের কারণে খাদ্য ও জ্বালানি...বিস্তারিত

ন্যাটো’র (NATO) অবলুপ্তি নাকি সম্প্রসারণ:ইকতেদার আহমেদ

1 ইংরেজি NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization যার বাংলা অর্থ উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট। এটি একটি সামরিক সহযোগিতা জোট। এ জোটটি দ্বিতীয় বিশ্বযুদ্ধউত্তর ১৯৪৯ খ্রিস্টাব্দের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন ১২টি দেশ সমন্বয়ে ন্যাটো গঠিত হয়। এ ১২টি দেশ হলো বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।...বিস্তারিত

পুতিনের জন্য যুদ্ধ করতে ইউক্রেনের পথে ১ হাজার চেচেন যোদ্ধা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য যুদ্ধ করতে ইউক্রেন যাচ্ছে এক হাজার চেচেন যোদ্ধা। বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন চেচেন রামযান কাদিরভ। খবর এএফপির। টেলিগ্রাম পোস্টে রামযান কাদিরভ জানান, তার আত্মীয় আপটি আলাউদ্দিন এই যোদ্ধাদের নেতৃত্বে রয়েছেন। কাদিরভ বলেন, আপটি আলাউদিনভ এক হাজার স্বেচ্ছাসেবককে নেতৃত্ব দিচ্ছেন। তারা ইউক্রেনে নাৎসিবিরোধী অভিযানে অংশ নেবে। উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের...বিস্তারিত

জ্বালানির খোঁজে ব্রিটিশ প্রধানমন্ত্রী আবুধাবিতে

রাশিয়ার ওপর থেকে জ্বালানি নির্ভরতা কমাতে বিকল্প উৎস খোঁজতে মধ্যপ্রাচ্য সফরে বেরিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পেট্রলের দাম কমানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে বৈঠকের জন্য বুধবার তিনি উপসাগরীয় দেশ আবুধাবিতে পৌঁছেছেন।খবর স্কাই নিউজের। ইউক্রেনে হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো এখন নিজেরাই বেকায়দায় পড়েছে। জ্বালানি বিকল্প...বিস্তারিত

‘পুতিনকে নিয়ে বাইডেনের মন্তব্য ক্ষমার অযোগ্য’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমার অযোগ্য ‘অপরাধ’ করেছেন বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, আমরা একজন রাষ্ট্রপ্রধানের (জো বাইডেন) এ ধরনের বক্তৃতাকে অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বলে মনে করি, যাদের বোমায় বিশ্বজুড়ে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। পুতিনকে নিয়ে বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।...বিস্তারিত