fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, যা বললেন শহিদ আফ্রিদি

পাকিস্তানের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। দেশটির রাজনীতিবিদ ও স্টেকহোল্ডারদের প্রতি আফ্রিদির আহ্বান, অন্তত একটি নির্বাচিত সরকারকে পুরো মেয়াদে ক্ষমতায় থাকার সুযোগ দেওয়া হোক। ইমরান খানের ক্ষমতার পালাবদলের সম্ভাবনার মধ্যে এই আহ্বান জানালেন তার ভক্ত বুম বুম আফ্রিদি।  খবর জিও টিভির। বৃহস্পতিবার...বিস্তারিত

ইমরান খানকে হত্যার পরিকল্পনা হচ্ছে: পিটিআই নেতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ (পিটিআই) দলের নেতা ফয়সাল ভাওদা।  বুধবার সন্ধ্যায় দেশটি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। সংসদে অনাস্থা ভোটে ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর ঝুঁকি ও পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার মাঝেই তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা...বিস্তারিত

জেলেনস্কির কাছে যা নিয়ে ‘দুঃখ’ প্রকাশ করলেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে মঙ্গলবার ফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।  পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এখনো সংঘাত ও যুদ্ধ চলায়  বিষয়টি নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন ইমরান খান। খবর জিও নিউজের। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আরও জানানো হয়েছে, দুই নেতা ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। ইমরান খান জেলেনস্কিকে জানিয়েছেন, পাকিস্তান...বিস্তারিত

ইমরান সরকারকে ক্ষমতা থেকে সরানোর হুঁশিয়ারি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে যেকোনোভাবে ক্ষমতা থেকে সরানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে জাতীয় পরিষদের ১৬১ জন সদস্যের সমর্থন আসার পর তারা এ প্রতিক্রিয়া জানিয়েছে। মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর নিশ্চিত করেছে। ডনের প্রতিবেদনে বলা হয়, সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব...বিস্তারিত

ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল নতুন করে সরাসরি শান্তি আলোচনায় বসার জন্য সোমবার তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে এসে পৌঁছেছে। মঙ্গলবার (২৯ মার্চ) বেসিকতাসের ডলমাবাহসে প্রেসিডেন্ট কার্যালয়ে স্থানীয় সময় ১০টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৭৩০) বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের শুরুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। যুদ্ধ বন্ধে উভয়পক্ষ বেলারুশে...বিস্তারিত

পুতিন কে পরোয়া করি না: বাইডেন

পোল্যান্ড সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে বলেন, ‘ঈশ্বরের দোহাই, এই ব্যক্তি ক্ষমতায় থাকতে পারেন না’। এর জবাবে ক্রেমলিন ক্ষোভ প্রকাশ করে। এছাড়া বিভিন্ন মহলে বাইডেনের এমন মন্তব্যের কড়া সমালোচনা করা হয়। তবে মার্কিন স্থানীয় সময় সোমবার এ নিয়ে বাইডেন বলেন, ভ্লাদিমির পুতিন কী ভাবছেন তা তিনি পরোয়া করেন না।...বিস্তারিত

প্রকাশ্যে ক্ষমা চাইলেন উইল স্মিথ

গতকাল সোমবার (২৮ মার্চ) চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার বিতরণ অনুষ্ঠান মঞ্চে উঠে অভিনেতা ক্রিস রকের মুখমণ্ডলে আঘাত করেছেন আরেক অভিনেতা উইল স্মিথ। এনিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়। কেউ নিচ্ছেন ক্রিসের পক্ষ, আবার কেউ স্মিথের। তবে শেষমেশ ক্রিস রককে চড় মারার জন্য ক্ষমা চেয়েছেন স্মিথ।   ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে স্মিথ বলেছেন, তার...বিস্তারিত

ইউক্রেনে যুদ্ধ বন্ধে পুতিনকে ‘চাপ’ এরদোগানের

ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  রোববার পুতিনকে টেলিফোন করে এরদোগান যুদ্ধ বন্ধে ‘চাপ’ সৃষ্টি করেন।  খবর মিডল ইস্ট আইয়ের। এরদোগান পুতিনকে বলেন, এই অঞ্চলে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য যুদ্ধবিরতি এবং মানবিক পরিস্থিতির উন্নয়ন খুবই প্রয়োজন। ফোনালাপের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক...বিস্তারিত

জেলেনস্কির সঙ্গে পুতিন বৈঠকে বসবেন কি না, জানাল রাশিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বার বার বলে আসছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চান। পুতিনের সঙ্গে তিনি আলোচনায় বসতে চান। ] তবে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, এ মূহুর্তে জেলেনস্কির সঙ্গে পুতিনের কোনো বৈঠক হওয়া সম্ভব নয়। কারণ তারা এখন যে লক্ষ্য নিয়ে আগাচ্ছে এটি তার বিপরীত হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী...বিস্তারিত

‘পুতিন ক্ষমতায় থাকবেন কিনা, তা বাইডেন বলার কে?’

ইউক্রেনে হামলা করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ক্ষমতায় থাকতে পারেন না’—মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে রুশ সরকার।  ক্রেমলিন বলেছে— প্রেসিডেন্ট কে থাকবেন, কে থাকবেন না সে সিদ্ধান্ত নেবে রাশিয়ার জনগণ।  খবর বার্তা সংস্থা রয়টার্স ও এনডিটিভির। বাইডেনের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বাইডেন...বিস্তারিত

পুতিনের এক ধমকে রুশ প্রতিরক্ষামন্ত্রীর হার্ট অ্যাটাক!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ধমক খেয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর হার্ট অ্যাটাক হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো। এক ফেসবুক স্ট্যাটসে এমনটি দাবি করেন তিনি। গত ১১-২৩ মার্চ পর্যন্ত প্রকাশ্যে ছিলেন না রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তবে ২৪ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রকাশিত একটি ভিডিওতে খুব অল্প সময়ের জন্য দেখা যায় তাকে। সের্গেই...বিস্তারিত

আফগানিস্তানে আকস্মিক সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক আকস্মিক সফরে বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল পৌঁছেছেন। এ সফরের আগে দুই পক্ষ থেকে এই বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। খবর গ্লোবাল টাইমসের। এর আগে গত সোম ও মঙ্গলবার তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। আগামী ৩০ ও ৩১ মার্চ আফগানিস্তান বিষয়ে...বিস্তারিত

ইউক্রেনে হামলা চালিয়ে পুতিন ‘বড় ভুল’ করছেন: ন্যাটো

ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় ভুল করছেন বলে মন্তব্য করেছেন ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ।  বৃহস্পতিবার ন্যাটোর সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি একথা বলেন। খবর বিবিসির। সম্মেলন শুরু হওয়ার আগে তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে হামলা চালিয়ে পুতিন অনেক বড় ভুল করছেন। পুতিন ইউক্রেনের মানুষ ও সেনাদের শক্তি-সাহসকে অবমূল্যায়ন করছেন। স্টলটেনবার্গ আরও...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট (৮৪) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ১৯৯৭ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনে চার বছরের জন্য পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান অলব্রাইট। তিনি অভিবাসী আমেরিকান। তার জন্ম চেক প্রজাতন্ত্রে। খবর বিবিসির। তার পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতি জানানো হয়, ম্যাডেলিন অলব্রাইট ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি পরিবার...বিস্তারিত

মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করছে রাশিয়া

মস্কোর মার্কিন দূতাবাস থেকে বেশ কয়েকজন কূটনীতিককে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বুধবার কূটনীতিকদের একটি তালিকা পেয়েছে যাদের রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ‘পার্সোনা নন গ্রাটা’ বলে ঘোষণা করেছে। এই আদেশের মধ্যে কতজন কূটনীতিক রয়েছে তা বলা হয়নি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে...বিস্তারিত

তুরস্কে বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু

বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সংযুক্ত হলো ইউরোপ ও এশিয়া। শুক্রবার (১৮ মার্চ) তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের দার্দানেলেস প্রণালিতে সেতুটির উদ্বোধন করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কে নিজের দুই দশকের ক্ষমতাকালে বড় অবকাঠামো নির্মাণেই বেশি গুরুত্ব দিচ্ছেন এরদোগান। আর ইউরোপ-এশিয়াকে যুক্ত করা ‘চানাক্কালে’ নামের বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতুটিও তার...বিস্তারিত

পুতিনের গার্লফ্রেন্ড’কে বহিষ্কার

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর গতকাল সোমবার (২১ মার্চ) পর্যন্ত টানা ২৬ দিনের মত চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর প্রেক্ষিতে অনলাইন ভিত্তিক ক্যাম্পেইন সাইট চেঞ্জ ডট অর্গ- এ সাবেক এক জিমন্যাস্টকে লক্ষ্য করে পিটিশন চালু হয়েছে। দাবি...বিস্তারিত

আজ বিশ্ব পানি দিবস

‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এ প্রতিপাদ্য নিয়ে ২২ মার্চ পালিত হচ্ছে ‘বিশ্ব পানি দিবস’। বিশ্বের অন্যসব দেশের মতো বাংলাদেশেও পালিত হবে দিবসটি। এ উপলক্ষে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভা ২২ মার্চ তারিখটিকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও...বিস্তারিত

‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সমর্থনে বলিউড সুপারস্টার আমির খান

ভারতের জাতীয় ইস্যুতে রূপ নিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমা বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করছে। প্রতিদিনই এর আয় বাড়ছে। ‘রাধে শ্যাম’, ‘বচ্চন পাণ্ডে’র মতো বিগ বাজেটের সিনেমাও এর প্রভাবে কোণঠাসা হয়ে গেছে। ১৯৯০ কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। যার ফলে ভারতীয় হিন্দুদের কাছে সিনেমাটি...বিস্তারিত

বাংলাদেশ থেকে হিন্দু উৎখাত নিয়ে কেন ছবি তৈরি হয়নি: তসলিমা

‘দ্য কাশ্মির ফাইলস’ ছবি নিয়ে বেশ তোলপাড় হয়েছে ভারত। আর এ ছবি দেখে বিতর্কিত ও নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রতিক্রিয়া জানান, ‘দ্য কাশ্মির ফাইলস’ সিনেমা যদি একশো ভাগ সত্য হয় তাহলে এটা খুবই দুঃখজনক। আমি বুঝতে পারি না, বাংলাদেশ থেকে বাঙালি হিন্দু উৎখাত নিয়ে কোনো ছবি এখনও কেন তৈরি হয়নি।...বিস্তারিত