fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ইসরায়েলকে স্বীকৃতি দেবে না তিউনিশিয়া !

ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের গুজব উড়িয়ে দিয়ে ফিলিস্তিন ইস্যুতে আগের অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, তারা মরক্কোসহ অন্যান্য আরব দেশের পথ অনুসরণ করে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে যে সমস্ত পরিবর্তন হচ্ছে তার কারণে...বিস্তারিত

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৭ লাখ ৩৭ হাজার ছাড়াল

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে ১৭ লাখ ৩৭ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৯০ লাখ ৫১ হাজার ৪৩৮ জন। স্বস্তির খবর যে, এরই মধ্যে ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫ কোটি ৫৬ লাখ ৪৫ হাজার ৩০১ জন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে করোনাভাইরাস বিষয়ক পরিসংখ্যান সংগ্রহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা...বিস্তারিত

করোনার ভয়ঙ্কর রুপ শনাক্ত !

সম্প্রতি ব্রিটেনে করোনা ভাইরাসের একটি নতুন রূপ ধরা পড়ে, যা অধিক সংক্রামক হিসেবে আলোচিত হচ্ছে। তবে তার চেয়েও ভয়ঙ্কর করোনার নতুন আরেকটি রূপ শনাক্ত হয়েছে ব্রিটেনে, যা দক্ষিণ আফ্রিকা থেকে যাওয়া দুই যাত্রীর দেহে শনাক্ত হয়েছে। বুধবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ তথ্য জানান। ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে হ্যানকক বলেছেন, “এই ভাইরাস এখনও অনেক বেশি...বিস্তারিত

কাশ্মীরে গুপকার জোটের বড় জয়, বিজেপির দখলে জম্মু

  বিশেষ ক্ষমতা ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম ভোট হলো কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের ২০টি জেলায়। ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড বলছে ২৮০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ১১০টি আসনে জিতেছে গুপকার জোট। অন্যদিকে এনডিটিভি বলছে ১০০টি আসন জিতেছে গুপকার জোট। তার মধ্যে সব ক’‌টির ফল ঘোষণা হয়নি। ৭৪টি আসনে বিজেপি এবং ২৬টি আসনে জিতেছে...বিস্তারিত

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৮৩ লাখ ৬০ হাজার ৭৬৮ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ১৭ লাখ ২৩ হাজার ৭৭১ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৯৮২ জন। ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ৮২৪...বিস্তারিত

বাংলাদেশের প্রতিরক্ষাসহ নানা খাতে সহায়তা দেবে তুরস্ক

বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির পাশাপাশি বিভিন্ন বড় বড় প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু । দেড় ঘণ্টাব্যপী বৈঠকে...বিস্তারিত

কিমের বিরুদ্ধে মানুষের দেহ দিয়ে জৈব সার তৈরীর অভিযোগ

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিরুদ্ধে কারাগারে বন্দী মৃতদেহ মাটি চাপা দিয়ে জৈব সার তৈরি করার অভিযোগ করেছে ওয়াশিংটনে অবস্থিত মানবাধিকার সংস্থা ‘কমিটি ফর হিউম্যান রাইটস ইন নর্থ কোরিয়া’। সোমবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান। তাদের পক্ষ থেকে প্রকাশিত একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, করোনা সংক্রমণের মধ্যেই অর্থনৈতিক সংকট...বিস্তারিত

নেপালের গভীর সঙ্কটে পদ থেকে সরানো হলো কেপি শর্মাকে

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকার ভেঙে দিয়েছিলেন আগেই। এবার নিজের দল নেপাল কমিউনিস্ট পার্টি (সিপিএন)-র নিয়ন্ত্রণ নিতে গিয়ে ব্যর্থ হলেন। এই ঘটনার জেরে দলের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে ওলিকে। ওলির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নেওয়ার ইঙ্গিত দিয়েছে তার দল। মঙ্গলবার ওলিকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর কথা জানিয়েছেন সিপিএন মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠ। তার জায়গায়...বিস্তারিত

ভারতের কৃষক আন্দোলনে যোগ দিতে বৃদ্ধার বিস্ময়কর কাণ্ড !

মঙ্গলবার ২২ ডিসেম্বর ভারতের কৃষক আন্দোলন ২৭ দিন ছাড়িয়েছে। গত সেপ্টেম্বরে ভারতের কৃষিখাত সংস্কারের লক্ষ্যে তিনটি কৃষি আইন পাস হয়েছে। এই এই আইনের প্রতিবাদে রাস্তায় এখনো দেশটির কৃষকরা। সরকার এবং কৃষক দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়। ফলে যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। ভারতীয় কিসান ইউনিয়নের (বিকেইউ) মুখপাত্র রাকেশ টিকায়েত দাবি করেছেন, সরকারের কাছ থেকে তারা...বিস্তারিত

করোনার নতুন স্ট্রেইনের বিরুদ্ধেও কার্যকর বায়োএনটেক ভ্যাকসিন

করোনাভাইরাসের নতুন ধরনের (স্টেইন) সংক্রমণের বিরুদ্ধেও বায়োএনটেক টিকা কাজ করবে বলে জানিয়েছেন বায়োএনটেকের প্রধান গবেষক ও স্বত্বাধিকারী উগুর শাহিন। তিনি বলেছেন, যুক্তরাজ্যে শনাক্ত নতুন ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদের টিকাটি খুবই কার্যকর। ভাইরাসটি হয়তো এখন আরও খানিকটা পরিবর্তিত হয়েছে। আরও নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষামূলক গবেষণায় আরও ছয় সপ্তাহ সময় লাগতে পারে। সম্প্রতি করোনার নতুন স্টেইন (পরিবর্তিত...বিস্তারিত

অস্বস্তিতে পাকিস্তান, ঋণের টাকা ফেরত চায় সৌদি আরব !

সৌদি আরবের দেওয়া তিনশত কোটি ডলার ঋণ নিয়ে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে পাকিস্তানের। ওই ঋণ দফায় দফায় শোধ করার কথা থাকলেও পাকিস্তান তাতে অপারগতা প্রকাশ করে। বলা যায় সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে ফাটল ধরেছে। প্রথম দিকে তা রিয়াদ মেনে নিলেও এবার সাফ জানিয়ে দেয়- তারা তাদের অর্থ ফেরত চায়। একদিকে দেশটির অর্থনীতির অবস্থা ভাল নয়,...বিস্তারিত

বিশ্ব থেকে বিচ্ছিন্ন যুক্তরাজ্য !

ভাইরাসে দ্বিতীয় দফায় নতুন জীবানুর সন্ধান পাওয়ার পর থেকে যুক্তরাজ্য বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির সঙ্গে অনেক দেশ ইতোমধ্যে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। যুক্তরাজ্যের দক্ষিণ ও দক্ষিণপূর্বে একটি নতুন ধরনের এবং অধিক সংক্রামক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় পৃথিবী থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ৪০টি...বিস্তারিত

এবার লাদাখের ভিতরে প্রবেশ করলো চীনা সেনারা

ফের লাদাখের লেহ জেলায় আবারও অনুপ্রবেশ করলো চীনা সেনারা। তবে এ নিয়ে ভারতীয় সেনা বা লাদাখ প্রশাসন মুখ খোলেনি। গতকাল লেহ জেলার রাশপো উপত্যকায় ডোকবুক কাকজুং এলাকার বাসিন্দাদের তোলা একটি ভিডিও সামনে আসে। তাতে দেখা যাচ্ছে, দু’টি গাড়িতে আসা চীনাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়েরা। ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) সূত্রে খবর, দিন দশেক আগে ওই এলাকার...বিস্তারিত

বেলজিয়ামে প্রাণীকে বৈদ্যুতিক শক দেয়ার আদেশ !

বেলজিয়ামের এক আইনে বলা হয়, জবাই করার আগে প্রাণীকে বৈদ্যুতিক শক দিতে হবে। ২০১৭ সালে বেলজিয়ামের ফ্লান্ডার্স অঞ্চল এ আইন প্রণয়ন হয়। গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ আদালত জানায় যে, এই আইনকেই বহাল রাখার পক্ষে তারা। বেলজিয়ামের একটি আইন বহাল রাখার পক্ষে রায় দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ আদালত। এ রায়ের ফলে মুসলমান ও...বিস্তারিত

রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান জো বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার আগেই রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা ও কোম্পানিগুলোতে হ্যাকিংয়ে রাশিয়ার সন্দেহজনক ভূমিকার কারণে এই ব্যবস্থা নেওয়া হতে পারে। বাইডেনের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে জানেন নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক ব্যক্তি রয়টার্স জানিয়েছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অপরাধীকে আর্থিক কিংবা প্রযুক্তিগত জরিমানা করতে পারে বাইডেন প্রশাসন।...বিস্তারিত

খেলার মাঠে পাওয়া গেল প্রথম বিশ্বযুদ্ধের কামান !

কানাডার অন্টারিও প্রদেশের আমহার্স্টবার্গ শহরের একটি বেসবল মাঠে স্কুল তৈরি হচ্ছে। সেখানে খননকাজ চলার সময় প্রথম বিশ্বযুদ্ধের একটি জার্মান কামান উদ্ধার হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৯২২ সালে শহরে প্রথমবার এই কামান আনা হয়েছিল। তারপর সেটি জেনারেল আমহার্স্ট হাই স্কুলে রাখা হয়। ১৯৭১ সালে স্কুলটির নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। তখন সেখান থেকে সরিয়ে সেন্টেনিয়াল...বিস্তারিত

করোনাভাইরাসে একদিনে বিশ্বের ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৬ লাখ ১৩ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১০ হাজার ৭৭৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৬ লাখ ৯২ হাজার ১১৪ জন। আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার...বিস্তারিত

বিশ্বে করোনাভাইরাসে ১৬ লাখ ৯১ হাজারের বেশি মানুষের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ১৬ লাখ ৯১ হাজার ৭৬৭ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৬৬ লাখ ১৯ হাজার ৯৯ জন। ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ৯৪ জন। রোববার (২০ ডিসেম্বর) সকালে করোনাভাইরাস বিষয়ক পরিসংখ্যান সংগ্রহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে। ওয়েবসাইটটির তথ্যানুযায়ী করোনা...বিস্তারিত

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১২ শিশুসহ নিহত ১৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে ভয়াবহ এক বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনই শিশু বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। শুক্রবার প্রদেশটির গিলান জেলায় ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে আরো ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিশুরা একটি মাদরাসায় কোরআন পাঠ নেয়ার সময় একটি বিস্ফোরক ভর্তি রিকসা বিস্ফোরিত হয়। তবে...বিস্তারিত

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আরও ১২ হাজার ৮৩১ জনের মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭ লাখ ২২ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১২ হাজার ৮৩১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৬ লাখ ৬৮ হাজার ৬৪২ জন। আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৫২ লাখ ৯৬ হাজার...বিস্তারিত