fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

চেঞ্জ টিভির ‘আন্তর্জাতিক আকাশ’ বাংলাদেশে আন্তর্জাতিক বিষয়ক সর্বাধিক প্রচারিত অনুষ্ঠান

একক বিশ্লেষক হিসেবে কথা বলেছেন: আমিনুল ইসলাম শান্ত বাংলা ভাষাভাষী মানুষের নিকট আন্তর্জাতিক বিষয়ে সর্বাধিক একক বিশ্লেষণ প্রচার করে থাকে চেঞ্জ টিভি.প্রেস। ‘আন্তর্জাতিক আকাশ’ নামে প্রতিদিন আন্তর্জাতিক ইস্যুতে বিশ্লেষণধর্মী আলোচনা করেন আমিনুল ইসলাম শান্ত। এটি বাংলাদেশের সর্বাধিক একক বিশ্লেষণ। শুধু ২০২০ সালে ২৭২টি পর্ব প্রচার হয়েছে এবং অগনিত দর্শকের নিকট গ্রহণযোগ্যতা পেয়েছে। সাধারণ মানুষ থেকে...বিস্তারিত

নতুন বছরে ট্রাম্পকে কঠিন হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্প তার দেশে নৃশংস হামলার সর্বোচ্চ পায়তারা করছেন। কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেই প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি জানান, ট্রাম্প প্রশাসন কোভিড-এর বিরুদ্ধে লড়াই না করে বিপুল অর্থ ব্যয়ে আমাদের অঞ্চলে বি-৫২ বোয়িং স্ট্র্যাটোফোর্ট্রেস মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা বহনযোগ্য বিমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা ছড়াচ্ছে। টুইটে...বিস্তারিত

পাকিস্তানি যে নারীর কারণে ভারত প্রশাসনে তোলপাড় !

প্রতিবেশী দেশ পাকিস্তানকে কখনই সহ্য করতে পারেন না ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অথচ সেই দেশের এক নারী কি না তার রাজ্যের ইটাহ জেলার গুয়াদাউ গ্রামের পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। শুনতে অবাক লাগলেও এই খবর প্রকাশ্যে আসায় রীতিমতো হতবাক পুলিশ প্রশাসন। কীভাবে ঘটল এই ঘটনা ? জানতে ইতোমধ্যে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। জানা গেছে, ৪০...বিস্তারিত

৪৭ বছর পর ব্রিটেনের সঙ্গে ইইউ’র সম্পর্কের অবসান

যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার পর আনুষ্ঠানিকভাবে শেষ হয় ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দীর্ঘ ৪৭ বছরের সম্পর্ক। এদিন সকালে রাণী দ্বিতীয় এলিজাবেথ চুক্তিতে স্বাক্ষর করেন। ফলে ব্রেক্সিট চুক্তি ব্রিটেনে আইনে পরিণত হয়। ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদন পেয়ে আইনে পরিণত হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিটি এখন কার্যকর। এর আগে বুধবার (৩০ ডিসেম্বর)...বিস্তারিত

মূসা (আ.)’র কবরের পাশে পার্টি; রিমান্ডে ফিলিস্তিনের নারী

ফিলিস্তিনের অন্যতম শীর্ষ এক নারী ডিজে সামা আব্দুল হাদি ও তার বন্ধুরা শনিবার মূসা (আ:) এর কবরের পাশে একটি পার্টি করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পার্টির ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র গণঅসন্তোষ ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফিলিস্তিনের নিরাপত্তা কর্তৃপক্ষ বাহিনীর ( পিএ) এক সদস্য জানায়, পার্টি থেকে সামা ও তার বন্ধুদের পুলিশ গ্রেপ্তার করে,...বিস্তারিত

ভারতের আসামে সরকারি সব মাদ্রাসা বন্ধের বিল পাস

কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলের তুমুল প্রতিবাদের সত্ত্বেও বুধবার (৩০ ডিসেম্বর) ভারতের আসাম রাজ্যের সরকারি সব মাদ্রাসা বন্ধ করতে রাজ্যের বিধানসভায় একটি বিল পাস হয়েছে। ফলে বন্ধ হচ্ছে আসামের প্রায় ৬শ’ সরকারি মাদ্রাসা। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, বিলটি এখন গভর্নরের কাছে পাঠানো হচ্ছে। সেখানে অনুমোদন পেলেই আসামের সব মাদ্রাসা আগামী বছরের ১ এপ্রিল থেকে স্কুলে পরিণত হবে। বিলটির আওতায় আসামের মাদ্রাসা শিক্ষা বোর্ডটিও...বিস্তারিত

সাদ্দাম হোসেনকে নিয়ে মার্কিন সেনার বইয়ে আবেগঘন লেখা

ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেনকে গ্রেফতারের পর থেকে বিচারের পর জীবনের শেষ দিনগুলোতে তাকে পাহারা দিয়েছিলেন ১২ জন মার্কিন সৈন্য। সেই ১২ সেনা যে প্রথম অবস্থায় সাদ্দামের বন্ধু ছিলেন তা নয়। কিন্তু যত দিন গড়িয়েছে তারা একে অপরের কাছাকাছি চলে গিয়েছিলেন। সেই ১২ মার্কিন সেনাদের সঙ্গে অকৃত্রিম বন্ধুত্ব তৈরি হয় সাদ্দাম হোসেনের। মার্কিন ৫৫১ নম্বর মিলিটারি...বিস্তারিত

‘ভাসান চরে রোহিঙ্গাদের জোর করে পাঠানো হচ্ছে’

মিয়ানমারে নির্যাতনের স্বীকার প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সম্প্রতি অনুমতি সাপেক্ষে ‘ভাসান চর’ এলাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলমান। কিন্তু এরই মধ্যে ভারতের ‘আনন্দবাজার পত্রিকা’ এটিকে নিয়ে ভিন্ন উদ্দেশ্যে সংবাদ করেছে বলে অভিযোগ উঠেছে। নিচে তা হুবহু তুলে ধরা হলো। ‘মূল ভূখণ্ড থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মাঝে বিচ্ছিন্ন একটি দ্বীপে আরও এক দল রোহিঙ্গা উদ্বাস্তুকে...বিস্তারিত

‘মি. প্রেসিডেন্ট, পাগলামি বন্ধ করুন’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাগলামি বন্ধ করতে অনুরোধ করেছে তারই পছন্দের পত্রিকা ‘নিউইয়র্ক পোস্ট’। পত্রিকাটি ‘মি. প্রেসিডেন্ট, স্টপ দ্য ইনস্যানিটি’ শিরোনামের সম্পাদকীয়তে এ আহ্বান জানিয়েছে। সম্পাদকীয়টি প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘মি. প্রেসিডেন্ট, এই অন্ধকার উপত্যকা থেকে বেরিয়ে আসুন।’ এতে আরও লেখা হয়েছে, আপনি বলছেন রিপাবলিকান আইনপ্রণেতারা সাহস দেখালে নির্বাচনের ফলাফল পাল্টে দিতে...বিস্তারিত

বসনিয়ায় মৃত্যুঝুঁকিতে রয়েছে বাংলাদেশিরা

বসনিয়ার বরফ আচ্ছাদিত দুর্গম অঞ্চলে এখনও আটকা পড়ে আছেন কয়েকটি দেশের কয়েকশ’ অভিবাসন প্রত্যাশী। তাদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বসনিয়া কিংবা অন্য কোনো প্রতিবেশী। বিরূপ আবহাওয়ার মধ্যে বসনিয়ায় আটকে পড়া বাংলাদেশিসহ মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এবং এর মানবিক সংস্থাগুলো। অভিবাসন প্রত্যাশীরা মারাত্মক জীবন ঝুঁকির মধ্যে রয়েছে সতর্ক করে অবিলম্বে সঙ্কট সমাধানে সংশ্লিষ্ট...বিস্তারিত

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৭ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে কমপক্ষে সাত সেনা নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রবিবার সকালে দেশটির বালুচিস্তান প্রদেশের হারনাই জেলায় এ হামলা চালায় বন্দুকধারীরা। এ হামলার দায় এখনো কোনও গোষ্ঠী স্বীকার করেনি। সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন নিহতের সংখ্যা আটজন বলে জানিয়েছেন। তিনি জানান, বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহতদের...বিস্তারিত

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর !

অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার সম্মিলিত প্রয়াসে তৈরি কাঙ্ক্ষিত করোনা ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর ভূমিকা রাখবে বলে দাবি করেছেন অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী পাস্কাল সরিওট। তিনি বলেন, এই ভ্যাকসিন ফাইজার ও মডার্নার চেয়ে গুরুত্বপূর্ণ ও বিকল্প হবে। বিজ্ঞানীরা এই ভ্যাকসিনের বিষয়ে সার্থকতার সূত্র আবিষ্কার করেছেন। এনডিটিভি বলছে, তবে ব্রিটিশ-সুইডিশ ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার এখন পর্যন্ত এই দাবির পক্ষে নিশ্চিত...বিস্তারিত

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৭ লাখ ৫০ হাজারের বেশি

বিশ্বব্যাপী প্রতিদিনই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন সাড়ে ১৭ লাখ ৫০ হাজারের বেশি হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন ৮ কোটির বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৪ কোটি মানুষ। আজ রোববার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে। জনস হপকিনস ইউনিভার্সিটির আজ সকাল সোয়া ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী...বিস্তারিত

বিয়ের মাধ্যমে ধর্মান্তরিত নিষিদ্ধের আইন পাসের উদ্যোগ !

বিয়ের মাধ্যমে কাউকে ধর্মান্তরিত করার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে এবার আইন পাস করতে যাচ্ছে ভারতের মধ্য প্রদেশ রাজ্য কর্তৃপক্ষ। রাজ্যের ক্ষমতায় রয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিধানসভায় প্রস্তাব পাস হলে মধ্য প্রদেশ হতে যাচ্ছে দেশটির দ্বিতীয় রাজ্য, যেখানে অন্য ধর্মের মধ্যে বিয়ে নিষিদ্ধ। গেল মাসে...বিস্তারিত

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ পর্যায়ে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন না। আমেরিকার খ্যাতিমান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ডন ডেবার ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ মানেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ এবং ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধ চান না। যদি এখন সিআইএ কিংবা পেন্টাগন ইরানের সঙ্গে যুদ্ধ...বিস্তারিত

ইয়েমেনে ৩,৮০০ শিশু সৌদি আগ্রাসনে নিহত

সৌদি আগ্রাসনের কারণে চার লাখের বেশি শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে যাদের জরুরিভিত্তিতে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। বৃহস্পতিবার রাজধানী সানায় বার্ষিক স্বাস্থ্য সম্মেলনে ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী তাহা মোতাওয়াক্কেল এসব কথা বলেন। তিনি আরও জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনের ৩,৮০০ শিশু নিহত হয়েছে। সম্মেলনে তাহা মোতাওয়াক্কেল ২০১৮ সালের আগস্ট মাসে উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে একটি স্কুলবাসে...বিস্তারিত

ডিজিটাল মাধ্যমে কৃষকদের সঙ্গে আলোচনায় নরেন্দ্র মোদি

ভারতে কৃষক আন্দোলন পরিস্থিতির মধ্যে কৃষকের কাছে ফের আলোচনার আহ্বান জানিয়েছিল ভারতের কৃষি মন্ত্রণালয়। যদিও কৃষকদের দাবি, এইট বিজেপি সরকারের প্রচারের অংশমাত্র। আন্দোলনে অনড় কৃষকরা তিনটি কৃষক আইন প্রত্যাহারের দাবিতে ঠায় বসে রয়েছে দিল্লির সিঙ্ঘু সীমান্তে। এই প্রেক্ষিতে সরাসরি না হলেও ডিজিটাল মাধ্যমে কৃষকদের সঙ্গে আলোচনায় বসেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষকদের কাছে পৌঁছতে চেষ্টার...বিস্তারিত

বিশ্বে করোনাভাইরাসে একদিনে আরও ১১ হাজার ৮০০ জনের মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৬ লাখ ৭৩ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১১ হাজার ৮০০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭ লাখ ৪৯ হাজার ৬১২ জন। আক্রান্ত হয়েছেন ৭...বিস্তারিত

মডার্নার করোনা ভ্যাকসিনের প্রথম চালান কানাডায়

মডার্নার করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান কানাডায় পৌঁছেছে। ফাইজারের পর মডার্নার করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে কানাডা। বুধবার বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দেয় কানাডা। এর আগে শুধু যুক্তরাষ্ট্র এ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। ডিসেম্বরের মধ্যে ১ লাখ ৬৮ হাজার ডোজের কিছুটা পাঠানো হয়েছে এই চালানে। ডিসেম্বরের শেষ নাগাদ বাকিটা পাওয়ার কথা দেশটির। সম্মেলনে হেলথ কানাডার...বিস্তারিত

কৃষ্ণাঙ্গ হওয়ায় চিকিৎসকের বিনা চিকিৎসায় মৃত্যু !

এবার করোনায় আক্রান্ত এক কৃষ্ণাঙ্গ চিকিৎসকের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের বিরুদ্ধে। মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, চিকিৎসার জন্য ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ৫২ বছর বয়সী সুসান মুরে নামে ওই চিকিৎসক ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। মারা যাওয়ার আগে তিনি বলে যান, যুক্তরাষ্ট্রে চিকিৎসার ক্ষেত্রেও কালো...বিস্তারিত