হোম আন্তর্জাতিক নতুন বছরে ট্রাম্পকে কঠিন হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
নতুন বছরে ট্রাম্পকে কঠিন হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

নতুন বছরে ট্রাম্পকে কঠিন হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

0
0

ট্রাম্প তার দেশে নৃশংস হামলার সর্বোচ্চ পায়তারা করছেন। কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেই প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি জানান, ট্রাম্প প্রশাসন কোভিড-এর বিরুদ্ধে লড়াই না করে বিপুল অর্থ ব্যয়ে আমাদের অঞ্চলে বি-৫২ বোয়িং স্ট্র্যাটোফোর্ট্রেস মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা বহনযোগ্য বিমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা ছড়াচ্ছে।

টুইটে জারিফ উল্লেখ করেন, ইরান কোন দেশের সঙ্গে যুদ্ধ জড়াতে চায় না, তবে নিজ দেশের জনগণের সুরক্ষায় কোন ছাড় দেবে না।’

আগামী ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় কমান্ডার সোলাইমানি হত্যার প্রথম বর্ষপূর্তিকে সামনে রেখেই অভিযোগ আনলেন তারা। ২০১৯ সালের জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় প্রাণ হারান ইরানের অভিজাত বাহিনীর এই জেনারেল।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *