স্বামী হিসেবে শাকিবের নাম লিখলেন অপু !
0
0
আনুষ্ঠানিক বিচ্ছেদের পরও কাগজপত্রে স্বামীর নামের জায়গায় শাকিব খানের নাম লিখে ধরা পড়লেন নায়িকা অপু বিশ্বাস। জানা যায়, প্রযোজক সমিতির সদস্যপদ পেতে আর্থিক সুবিধা নিতেই তিনি এমন কর্ম করেছেন।
শাকিব খান এবং অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়েছে তিন বছরের বেশি হয়ে গেছে। অথচ সম্প্রতি প্রযোজক সমিতির সদস্যপদ পেতে আবেদনপত্রে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার স্বামীর নামের জায়গায় শাকিব খানের নাম লিখেছেন। পরে যাচাই-বাছাইয়ে আটকে যায় অপুর আবেদন। তথ্য সংশোধন করে জমা দেওয়ার পর সদস্যপদ পান তিনি।
প্রযোজক-পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম একটি জাতীয় দৈনিককে জানান, সাধারণত কাউকে চলচ্চিত্রের প্রযোজক হিসেবে নাম নিবন্ধন করতে হলে এক লাখ তিন হাজার টাকা ফি দিতে হয়। কিন্তু কোনো প্রযোজকের স্বামী বা স্ত্রী বা সন্তান হলে তিনি মাত্র ১১ হাজার টাকা ফি দিয়েই এই সদস্যপদ লাভ করার সুযোগটা পেতে পারেন। শামসুল আলম মনে করেন, এই সুযোগটাই নিতে চেয়েছিলেন অপু।
সন্তান আব্রাম খান জয় এবং নিজের নামের সঙ্গে মিল রেখে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন অপু বিশ্বাস। ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ এর ব্যানারে ‘অভিমান’ নামে একটি ছবির নামও নিবন্ধন করেছেন।
(0)