‘বিএনপি শক্তি সঞ্চয় করছে’
0
0
প্রতি বছরই বিএনপি শক্তি সঞ্চয় করছে। নতুন বছরেই গণতন্ত্র ফিরে পাবে দেশের মানুষ। জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকারকে গণঅভ্যুত্থানে পরাজিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শের-ই বাংলানগরে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে ফ্যাসিবাদি সরকারকে পরাজিত করা সম্ভব।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের দখলদারী মেনে নেবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে হবে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে যাবে বিএনপি। সাংগঠনিকভাবে বিএনপি এখন আরও শক্তিশালী।
(0)