হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

কাবুল এয়ারপোর্টে ঢুকতে পারছেন না বাংলাদেশগামী ১৬০ আফগান ছাত্রী

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা এবং অন্তত ২৮ জন তালেবান রয়েছে বলে জানা গেছে। এমন অবস্থায় তালেবানের অনুমতি না পাওয়ায় চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের আফগান ছাত্রীরা আফগানিস্তানের কাবুল এয়ারপোর্টের ভেতরে ঢুকতে পারছেন না। বিমানবন্দরের বাইরে সময় কাটছে তাদের। বারবার চেষ্টা...বিস্তারিত

তালেবান সরকারের ক্ষমতা শিগগিরই জানতে পারবে ভারত

তালেবানের এক শীর্ষ নেতা শাহাবুদ্দিন দিলওয়ার বলেছেন, আফগানিস্তানের সরকার পরিচালনার ক্ষেত্রে তালেবানের সক্ষমতা সম্পর্কে ভারত শিগগিরই জানতে পারবে। তালেবানের নেতৃত্বে আফগানিস্তানের নতুন সরকারের স্থায়ীত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্দেহ প্রকাশ করলে তার জবাবে শাহাবুদ্দিন দিলওয়ার এ কথা বলেছেন। খবর দ্যা ডনের। সপ্তাহখানেক আগে নরেন্দ্র মোদি বলেছিলেন, সন্ত্রাসের ওপর ভিত্তি করে একটি সাম্রাজ্য হয়তো কিছু...বিস্তারিত

কাবুল হামলায় আইএসের সঙ্গে তালেবানের যোগসূত্র নেই, বাইডেন

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে জোড়া আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধঘোষিত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের খোরাসান প্রভিন্স (আইএস-কে) শাখা। যুক্তরাষ্ট্রের শুরু থেকেই বলে আসছে, এ হামলা আইএস করেছে। এক্ষেত্রে তালেবান ও আইএসের মধ্যে কোনো যোগসূত্র দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বার্তা সংস্থা এএফপির। হামলার পর বৃহস্পতিবার হোয়াইট হাউস...বিস্তারিত

কাবুল বিস্ফোরণে বাইডেনের হুমকি

বৃহস্পতিবার জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর। মার্কিন সেনাবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী অন্তত ৯০ জন নিহত হয়েছেন বিস্ফোরণে। আহত ১৪০ জন। মৃত্যু হয়েছে ১৩ জন মার্কিন সেনার। ঘটনার কিছুক্ষণের মধ্যেই জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে হোয়াইট হাউস থেকে এক টেলিভিশন বিবৃতিতে তিনি জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছেড়ে দেয়া হবে না।...বিস্তারিত

কাবুল বিমানবন্দরের বোমা হামলায় নিহত বেড়ে ৯০

কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১২ মার্কিন সেনা ও শিশুসহ অন্তত ৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। নিজ নিজ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল অনলাইন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দেশত্যাগের জন্য বিমানবন্দরের বাইরে অবস্থান করছিলেন আফগানরা।...বিস্তারিত

৯/১১ হামলায় লাদেন জড়িত ছিল এমন কোনো প্রমাণ নেই : তালেবান

4 ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল তাতে ওসামা বিন লাদেনের জড়িত থাকার কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ‘‌লাদেন যখন যুক্তরাষ্ট্রের কাছে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, সে তখন আফগানিস্তানেই ছিল। কিন্তু লাদেনই যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলা চালিয়েছিল, তালেবান সেই...বিস্তারিত

সাংবাদিক হত্যার খবর ভুয়া, আফগানিস্তানের সেই সাংবাদিক

আফগানিস্তানের প্রথম স্বাধীন নিউজ চ্যানেল টোলো নিউজের এক সাংবাদিকের মৃত্যুর খবর নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। টোলো নিউজের পক্ষ থেকে জিয়ার ইয়াদ খান নামে ওই রিপোর্টারের মৃত্যুর খবর জানালেও তার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই খবর মিথ্যা বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে টোলো নিউজের টুইটার অ্যাকাউন্ট থেকে রিপোর্টার জিয়ার ইয়াদ খানের মৃত্যুর কথা জানানো হয়। এতে...বিস্তারিত

গুয়ানতানামো বের কারাবন্দী এখন আফগান প্রতিরক্ষামন্ত্রী

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দেশটির ক্ষমতা দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর নতুন সরকারের দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে তালেবান। মঙ্গলবার তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী মোল্লা...বিস্তারিত

আফগানিস্তানে খুললো ব্যাংক,টাকা তুলতে দৌড়ঝাঁপ

এক সপ্তাহ বন্ধ থাকার পর আফগানিস্তানের ব্যাংকগুলো আবারো খুলেছে আর সাধারণ আফগানরাও নগদ টাকা তুলতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। এ সময় দেখা গেছে যে অসংখ্য মানুষ টাকা তোলার জন্য ব্যাংকগুলোর সামনে দাঁড়িয়ে আছেন। মঙ্গলবার কাতারের গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। আগস্ট মাসের ১৫ তারিখের বিকালে আফগানিস্তানের রাজধানী কাবুলের সকল আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ...বিস্তারিত

যত দ্রুত কাবুল ছাড়তে পারি, ততই ভালো: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ৩১ আগস্টের মধ্যেই থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ করতে যুক্তরাষ্ট্র দ্রুত গতিতে কাজ করছে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া দীর্ঘায়িত করার পক্ষে মত দিলে বাইডেন তা মানছেন না। খবর বিবিসির স্থানীয় সময় মঙ্গলবার বাইডেন এক বিবৃতিতে বলেন, যত দ্রুত কাবুল থেকে আমাদের সেনাদের সরিয়ে নেওয়া যায়,...বিস্তারিত

তালেবানের সঙ্গে আলোচনায় রাজি জি-৭ নেতারা

তালেবানের সঙ্গে শর্ত সাপেক্ষে আলোচনা শুরুর ব্যাপারে সম্মত হয়েছেন জি-৭ জোটের নেতারা। গোষ্ঠীটিকে উদ্দেশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, আলোচনা শুরুর ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হলো- নির্ধারিত সময়সীমার (৩১ আগস্ট) পরও আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক ব্যক্তিদের নিরাপদে দেশত্যাগের সুযোগ দিতে হবে। খবর প্রকাশ করেছে আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন...বিস্তারিত

তুরস্কের সহায়তা চেয়েছে তালেবান

নির্ধারিত সময়সীমার (৩১ আগস্ট) মধ্যে বিদেশি বাহিনী চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দর পরিচালনা করতে তুরস্কের কাছে প্রযুক্তিগত সহায়তা চেয়েছে তালেবান। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই তুর্কি কর্মকর্তা। এ সময় তারা আরও জানান, কাবুলে থাকা তুর্কি সামরিক বাহিনীকেও আগস্টের শেষ তারিখের মধ্যে পুরোপুরি প্রত্যাহার করা হবে। এক কর্মকর্তা জানান, ইসলামপন্থী তালেবান শর্তসাপেক্ষে অনুরোধ করেছে।...বিস্তারিত

কাবুল থেকে তুরস্কের সেনা প্রত্যাহার শুরু

আফগানিস্তান থেকে তুরস্কের সামরিক বাহিনী প্রত্যাহার কার্যক্রম শুরু করেছে। তবে তুর্কি বিশেষজ্ঞরা কাবুল বিমানবন্দরের পরিচালনায় তালেবানকে প্রযুক্তিগত সহায়তা দিতে থেকে যেতে পারেন। বুধবার (২৫ আগস্ট) এ কথা জানিয়েছেন কর্মকর্তারা। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত সময়সীমার (৩১ আগস্ট) মধ্যে বিদেশি বাহিনী চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দর পরিচালনা করতে তুরস্কের কাছে প্রযুক্তিগত...বিস্তারিত

তালেবানের সঙ্গে আলোচনা দরকার: মার্কেল

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে ‘তিক্ত বাস্তবতা’ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, দেশটিতে তার ভাষায় ‘গত ২০ বছরের অর্জন ধরে রাখতে’ তালেবানের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন। তিনি গতকাল বুধবার জার্মান পার্লামেন্টে দেয়া বক্তব্যে বলেন, “গত ২০ বছরে আফগানিস্তানে যে পরিবর্তন এসেছে তা যথাসম্ভব ধরে রাখার জন্য আমাদের চেষ্টা করা উচিত। আর তা...বিস্তারিত

ইরান সফরে তালেবান নেতা বারাদার

আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরান সফরে গেছেন তালেবানের উপনেতা মোল্লা আব্দুল গণি বারাদার। মঙ্গলবারের এ সফরে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তালেবানের এক মুখপাত্রকে উদ্ধৃত করে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ এ খবর জানিয়েছে। মোহাম্মদ নাঈম নামে ওই তালেবান মুখপাত্র জানান, বারাদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইরানি কর্মকর্তার সঙ্গে দুই দেশের সম্পর্ক, আফগান শরণার্থী...বিস্তারিত

আশরাফ গনিকে ‘কাপুরুষ’ বললেন আফগান নারী পপ তারকা

তালেবানের হাতে পতন হওয়া আফগান সরকারের প্রেসিডেন্ট আশরাফ গনিকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেছেন দেশটির জনপ্রিয় নারী পপ তারকা আরিয়ানা সাইদ। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানায়। তালেবানের ক্ষমতা দখলের সশস্ত্র অভিযানের মুখে আফগানিস্তান ছেড়ে পালানোর জন্য আশরাফ গনিকে ‘কাপুরুষ’ হিসেবে অভিহিত করেছেন আরিয়ানা। গতকাল মঙ্গলবার অজ্ঞাত স্থান থেকে এএনআইকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন...বিস্তারিত

২০ হাজার আফগান শরণার্থীর থাকার ব্যবস্থা করবে এয়ারবিএনবি

অনলাইনে ঘর ভাড়া দেওয়া-নেওয়ার সেবা এয়ারবিএনবির দাতব্য শাখার মাধ্যমে ২০ হাজার আফগান শরণার্থীর আশ্রয়ের ব্যবস্থা করবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। যে বাড়িওয়ালারা শরণার্থীদের বিনা মূল্যে বা কম খরচে থাকতে দিতে রাজি হবেন, তাঁদের সঙ্গে সমন্বয় করার কথা জানিয়েছে এয়ারবিএনবি। বাকি সব খরচ, যেমন: গ্যাস-পানি-বিদ্যুৎ বিল বা রক্ষণাবেক্ষণের খরচ প্রতিষ্ঠানটি বহন করবে। এ উদ্যোগে এয়ারবিএনবির প্রধান...বিস্তারিত

তালেবান ও সিআইএ প্রধানের গোপন বৈঠক

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস এবং তালেবান নেতা আবদুল গনি বারাদারের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার (২৪ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এক কংগ্রেস সদস্যের বরাত দিয়ে বলা হয়েছে, বার্নস এবং বারাদার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ৩১ আগস্টের সময়সীমা নিয়ে আলোচনা করেন।...বিস্তারিত

কাজে না গিয়েও বেতন পাবেন নারীরা : তালেবান

আফগানিস্তানে নারীদের সাময়িকভাবে কর্মস্থলে যেতে নিষেধ করেছে তালেবান। তারা বলছে, আফগান নারীদের বর্তমানে কাজে যেতে হবে না, তাঁরা বাড়িতে বসেই বেতন পাবেন। এছাড়া তাদেরকে চাকরি থেকেও বাদ দেওয়া হবে না। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। খবর বিবিসির। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে নারীদের এখন বাড়িতে থাকা উচিত।...বিস্তারিত

যত তাড়াতাড়ি সম্ভব আমরা আফগান ত্যাগ করছি: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা যত দ্রুত সম্ভব আফগানিস্তান ত্যাগ করব। তালেবানদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৩১ আগস্টের আগেই সব মার্কিন নাগরিক ও সেনা সদস্যদের কাবুল থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। খবর বিবিসির। মঙ্গলবার জি-সেভেন নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভার্চুয়াল বৈঠকের পর হোয়াইট হাউস এ ঘোষণা দিয়েছেন। নিরাপত্তা নিয়ে মার্কিন সেনাদের হুমকির...বিস্তারিত