হোম আন্তর্জাতিক কাবুল বিস্ফোরণে বাইডেনের হুমকি
কাবুল বিস্ফোরণে বাইডেনের হুমকি

কাবুল বিস্ফোরণে বাইডেনের হুমকি

0
0

বৃহস্পতিবার জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর। মার্কিন সেনাবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী অন্তত ৯০ জন নিহত হয়েছেন বিস্ফোরণে। আহত ১৪০ জন। মৃত্যু হয়েছে ১৩ জন মার্কিন সেনার। ঘটনার কিছুক্ষণের মধ্যেই জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে হোয়াইট হাউস থেকে এক টেলিভিশন বিবৃতিতে তিনি জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছেড়ে দেয়া হবে না। সমূলে নির্মূল করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন সেনাবাহিনীর সদস্য ছাড়াও বহু আফগান নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিমানবন্দরের বাইরে ২৮ জন তালেবান রক্ষীরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বাইডেন বলেছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আঘাত হানবে মার্কিন সেনাবাহিনী। তাদের চরম জবাব দেয়া হবে। তবে একইসাথে বাইডেন বলেছেন, বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারকাজ বন্ধ করা যাবে না। যে গতিতে উদ্ধারকাজ চলছে, তা জারি রাখা হবে। একইসাথে মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই হামলার ঘটনার তালেবানের কোনো হাত নেই। অর্থাৎ, আইএসআইএস খোরাসানের সাথে তালেবান হাত মেলায়নি। বরং তারা ওই গোষ্ঠীর বিরোধী।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *