হোম আন্তর্জাতিক কাবুল হামলায় আইএসের সঙ্গে তালেবানের যোগসূত্র নেই, বাইডেন
কাবুল হামলায় আইএসের সঙ্গে তালেবানের যোগসূত্র নেই, বাইডেন

কাবুল হামলায় আইএসের সঙ্গে তালেবানের যোগসূত্র নেই, বাইডেন

0
0

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে জোড়া আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধঘোষিত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের খোরাসান প্রভিন্স (আইএস-কে) শাখা।

যুক্তরাষ্ট্রের শুরু থেকেই বলে আসছে, এ হামলা আইএস করেছে। এক্ষেত্রে তালেবান ও আইএসের মধ্যে কোনো যোগসূত্র দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বার্তা সংস্থা এএফপির।

হামলার পর বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘কাবুলে কাজ করা কমান্ডারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমাকে কিছু নথিপত্র দেওয়া হয়েছে। এসব থেকে এটা কোনোভাবেই নিশ্চিত হওয়া যায় না যে, এই হামলার পেছনে আইএস ও তালেবানের মধ্যে কোনো ধরনের যোগসূত্র রয়েছে।’

বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে দুটি আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এই বিস্ফোরণে ১৩ মার্কিন সেনাসহ অন্তত ৯০ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়েছেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *