হোম আন্তর্জাতিক কাবুল এয়ারপোর্টে ঢুকতে পারছেন না বাংলাদেশগামী ১৬০ আফগান ছাত্রী
কাবুল এয়ারপোর্টে ঢুকতে পারছেন না বাংলাদেশগামী ১৬০ আফগান ছাত্রী

কাবুল এয়ারপোর্টে ঢুকতে পারছেন না বাংলাদেশগামী ১৬০ আফগান ছাত্রী

0
0

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা এবং অন্তত ২৮ জন তালেবান রয়েছে বলে জানা গেছে।

এমন অবস্থায় তালেবানের অনুমতি না পাওয়ায় চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের আফগান ছাত্রীরা আফগানিস্তানের কাবুল এয়ারপোর্টের ভেতরে ঢুকতে পারছেন না। বিমানবন্দরের বাইরে সময় কাটছে তাদের। বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন তারা। তবুও তারা আশায় আছেন কখন অনুমতি মিলবে ।

কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষায় থাকা এমন ১৬০ আফগান ছাত্রীর সঙ্গে বিশেষ ফ্লাইটে দেশে ফেরার জন্য অপেক্ষায় আছেন ১৫ বাংলাদেশিও।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *